Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
শহুরে তাপের কারণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর ঢাকা: মার্কিন গবেষণা

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
05 October, 2021, 06:50 pm
Last modified: 05 October, 2021, 07:03 pm

Related News

  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা
  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম

শহুরে তাপের কারণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর ঢাকা: মার্কিন গবেষণা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি সায়েন্সেন (পিএনএএস) জার্নালে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে।
টিবিএস ডেস্ক
05 October, 2021, 06:50 pm
Last modified: 05 October, 2021, 07:03 pm
ঢাকা শহর। ফাইল ছবি: টিবিএস

মারাত্মক শহুরে তাপের কারণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর হিসেবে একটি আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি সায়েন্সেন (পিএনএএস) জার্নালে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে। গবেষণাটির শিরোনাম 'গ্লোবাল আরবান পপুলেশন এক্সপোজার টু এক্সট্রিম হিট'। 

যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে,  গবেষণার জন্য ১৯৮৩ সাল থেকে থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্বের ১৩ হাজার শহরের ইনফ্রারেড স্যাটেলাইট চিত্র এবং দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা ও আদ্রতার রিডিংগুলো নিয়ে সেগুলো বিশ্লেষণ করা হয়। ওই ফলাফলের সঙ্গে সময় ব্যবধানে শহরের জনসংখ্যারকেও গণনায় নেন গবেষকরা।

গবেষণার ফলাফল অনুযায়ী, ১৯৮৩ থেকে ২০১৬ সালের মধ্যে, ঢাকার জনসংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে দিন হিসেবে ৫ কোটি ৭৫ লাখ মানুষ এই চরম তাপ সহ্য করেছে।

দ্রুত জনসংখ্যা বৃদ্ধির মধ্যে থাকা অন্যান্য শহরগুলির মধ্যে রয়েছে চীনের সাংহাই এবং গুয়াংজু, মিয়ানমারের ইয়াঙ্গুন, থাইল্যান্ডের ব্যাংকক এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮০'র দশক থেকে মারাত্মক শহুরে তাপের সংস্পর্শ তিনগুণ হয়েছে এবং বর্তমানে বিশ্বের জনসংখ্যার প্রায় এক –চতুর্থাংশ এর শিকার হচ্ছে। বিজ্ঞানীরা এই উদ্বেগজনক প্রবণতাকে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং শহরাঞ্চলে বসবাসকারী মানুষের সংখ্যা বৃদ্ধির সংমিশ্রণে রেখেছেন এবং এর সম্ভাব্য মারাত্মক প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন। 

গবেষণাটির প্রধান ও কলম্বিয়া ইউনিভার্সিটির পোস্ট ডক্টোরাল রিসার্চার কাসাকেইড তুহলসক বলেন, "এটার বিশাল প্রভাব হয়েছে।"

তিনি বলেন, "এটি অসুস্থতা এবং মৃত্যুহার বৃদ্ধি করে। এটি মানুষের কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করে এবং এর ফলে অর্থনৈতিক উৎপাদন কম হয়। কারও স্বাস্থ্যের অবস্থা খারাপ হলে এটি সেই অবস্থাকে আরও বাড়িয়ে দেয়।"
 
Related Topics

টপ নিউজ

জলবায়ু পরিবর্তন / ঢাকা / উষ্ণ তাপমাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা
  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net