Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
শর্তসাপেক্ষে গ্লোব বায়োটেকের কোভিড-১৯ টিকার ট্রায়ালের অনুমোদন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 June, 2021, 03:30 pm
Last modified: 16 June, 2021, 05:13 pm

Related News

  • গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স টিকার মার্কিন পেটেন্ট অর্জন, দেশের ওষুধশিল্পের ইতিহাসে প্রথম
  • মানুষের মস্তিষ্কে চিপ স্থাপনের ট্রায়াল শুরু করবে নিউরালিংক
  • মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেল গ্লোব বায়োটেকের 'বঙ্গভ্যাক্স'
  • বানরের ওপর করোনা ভ্যাকসিন পরীক্ষার ফল প্রকাশ গ্লোব বায়োটেকের
  • ‘বঙ্গভ্যাক্স’ টিকার ট্রায়াল: গাজীপুরে বানর ধরতে গিয়ে কর্মকর্তাসহ ৫ জন লাঞ্ছিত

শর্তসাপেক্ষে গ্লোব বায়োটেকের কোভিড-১৯ টিকার ট্রায়ালের অনুমোদন 

গ্লোব বায়োটেককে আগে কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যেমন, হিউমান ট্রায়ালের আগে শিম্পাঞ্জি ও বানরের ওপর এই টিকাগুলোর কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়ার সকল বিবরণ সম্পর্কে বিএমআরসিকে অবগত করতে হবে।   
টিবিএস রিপোর্ট
16 June, 2021, 03:30 pm
Last modified: 16 June, 2021, 05:13 pm

শর্তসাপেক্ষে মানুষের শরীরে পরীক্ষার (হিউম্যান ট্রায়াল) জন্য গ্লোব বায়োটেক লিমিটেডের কোভিড-১৯ টিকা 'বঙ্গভ্যাক্স' কে নীতিগত অনুমোদন দেবার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) দ্য ন্যাশনাল রিসার্চ এথিকস কমিটি।  

বুধবার (১৬ জুন) বিএমআরসি'র এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন জানান, "চীন ও ভারত থেকে আরও দুটি টিকা ট্রায়ালের অনুমোদনের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে"।   

আগামী রবিবার প্রতিষ্ঠানগুলোকে এক চিঠির মাধ্যমে এ বিষয়ে অবহিত করা হবে।

এদিকে কমিটির সভাপতি অধ্যাপক ড. শাহলা খাতুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্লোব বায়োটেককে আগে কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যেমন, হিউমান ট্রায়ালের আগে শিম্পাঞ্জি ও বানরের ওপর এই টিকাগুলোর কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়ার সকল বিবরণ সম্পর্কে বিএমআরসিকে অবগত করতে হবে।

দেশীয় বায়োটেক প্রতিষ্ঠান, গ্লোব বায়োটেক লিমিটেড গত ১৬ জানুয়ারি বিএমআরসি'র কাছে তাদের উৎপাদিত কোভিড-১৯ টিকা বঙ্গভ্যাক্সের ক্লিনিকাল ট্রায়ালের জন্য প্রোটোকল জমা দেয়।

ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বঙ্গভ্যাক্স টিকা উৎপাদনে ওষুধ প্রশাসনের অনুমতি পায় গত বছরের ২৮ ডিসেম্বর।

২০২০ সালের ৫ অক্টোবর গ্লোব বায়োটেক দাবি করে, খরগোশ এবং ইঁদুরের উপর এ টিকার পরীক্ষামূলক ফলাফল 'অত্যন্ত আশাব্যঞ্জক' এসেছে।

একই মাসে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) ঘোষণা দেয়, তারা গ্লোব বায়োটেকের সাথে টিকার প্রথম পর্যায়ের (ফেজ-১) পরীক্ষামূলক প্রয়োগের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

তবে আইসিডিডিআর,বি ট্রায়াল পরিচালনায় যথেষ্ট আগ্রহ দেখায়নি- এই অভিযোগে গ্লোব বায়োটেক, ২০২০ সালের ১ ডিসেম্বর আইসিডিডিআর,বি এর সাথে চুক্তি বাতিলের ঘোষণা দেয়।

বাংলাদেশ এখন পর্যন্ত ছয়টি কোভিড-১৯ টিকার জরুরী ব্যবহারের অনুমোদন দিয়েছে। এগুলো হলোঃ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম (চীন), স্পুটনিক-ভি (রাশিয়া), ফাইজার-বায়োএনটেক (যুক্তরাষ্ট্র/জার্মানি), করোনাভ্যাক (চীন) এবং জনসন এন্ড জনসনের টিকা।  
 
Related Topics

টপ নিউজ

গ্লোব বায়োটেক / গ্লোব বায়োটেক লিমিটেড / বঙ্গভ্যাক্স / হিউম্যান ট্রায়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স টিকার মার্কিন পেটেন্ট অর্জন, দেশের ওষুধশিল্পের ইতিহাসে প্রথম
  • মানুষের মস্তিষ্কে চিপ স্থাপনের ট্রায়াল শুরু করবে নিউরালিংক
  • মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেল গ্লোব বায়োটেকের 'বঙ্গভ্যাক্স'
  • বানরের ওপর করোনা ভ্যাকসিন পরীক্ষার ফল প্রকাশ গ্লোব বায়োটেকের
  • ‘বঙ্গভ্যাক্স’ টিকার ট্রায়াল: গাজীপুরে বানর ধরতে গিয়ে কর্মকর্তাসহ ৫ জন লাঞ্ছিত

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net