Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
মানুষের মস্তিষ্কে চিপ স্থাপনের ট্রায়াল শুরু করবে নিউরালিংক

আন্তর্জাতিক

রয়টার্স
20 September, 2023, 01:50 pm
Last modified: 20 September, 2023, 02:00 pm

Related News

  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮
  • ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফের ট্রাম্প প্রশাসনে ফিরছেন ইলন মাস্ক, কাজ করবেন পেন্টাগনের ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে
  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২,১৫৮ জন হাসপাতালে ভর্তি
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   

মানুষের মস্তিষ্কে চিপ স্থাপনের ট্রায়াল শুরু করবে নিউরালিংক

ইলন মাস্কের প্রতিষ্ঠানটি জানিয়েছে, পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ স্থাপন (ইমপ্ল্যান্ট) করে পরীক্ষার জন্য অংশগ্রহণকারী নিয়োগ দেওয়ার অনুমতি পেয়েছে তারা।
রয়টার্স
20 September, 2023, 01:50 pm
Last modified: 20 September, 2023, 02:00 pm
ছবি: রয়টার্স/দাদো রুভিচ/ইলাস্ট্রেশন

বিলিয়নিয়ার উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন ব্রেইন-চিপ স্টার্টআপ প্রতিষ্ঠান নিউরালিংক জানিয়েছে, পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ স্থাপন (ইমপ্ল্যান্ট) করে পরীক্ষার জন্য অংশগ্রহণকারী নিয়োগ দেওয়ার অনুমতি পেয়েছে তারা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি জানায়, এ ধরনের প্রথম হিউম্যান ট্রায়ালের জন্য একটি স্বাধীন রিভিউ বোর্ডের কাছ থেকে অনুমতি পেয়েছে তারা। 

নিউরালিংক জানায়, সার্ভিকাল স্পাইনাল কর্ড ইনজুরি বা অ্যামিওট্রফিক লেটারাল স্ক্লেরোসিসের কারণে যাদের পক্ষাঘাত রয়েছে, তারা এ গবেষণায় অংশগ্রহণের সুযোগ পেতে পারে। কিন্তু এই হিউম্যান ট্রায়ালে কতজন অংশগ্রহণকারী নেওয়া হবে সেই তথ্য প্রকাশ করেনি ইলন মাস্কের এই প্রতিষ্ঠান। জানা গেছে, এই হিউম্যান ট্রায়াল শেষ হতে ছয় বছরের মতো সময় লাগবে।

নিউরালিংক জানায়, এ গবেষণায় মস্তিষ্কের যে অংশ দেহের অঙ্গের নড়াচড়াকে নিয়ন্ত্রণ করে, রোবট ব্যবহার করে অস্ত্রোপচারের মাধ্যমে সেই অংশে একটি ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) স্থাপন করা হবে। এর প্রাথমিক লক্ষ্য হবে, মানুষকে তাদের চিন্তাশক্তি ব্যবহারের মাধ্যমে একটি কম্পিউটার কার্সর বা কীবোর্ড নিয়ন্ত্রণ করতে সক্ষম করে তোলা।

এর আগে ১০ জন রোগীর মধ্যে তাদের ডিভাইস স্থাপনের জন্য অনুমোদন পাওয়ার প্রত্যাশা করেছিল কোম্পানিটি। কিন্তু বর্তমান ও সাবেক কর্মীদের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পর আরও কম সংখ্যক রোগী নিয়ে পরীক্ষা চালানোর অনুমতি পাওয়ার চেষ্টা করে নিউরালিংক। তবে এফডিএ ঠিক কতজন রোগীর অনুমোদন দিয়েছে তা এখনও জানা যায়নি।

নিজের প্রতিষ্ঠানকে নিয়ে বেশ উচ্চাকাঙ্ক্ষা রয়েছে ইলন মাস্কের। তিনি আশা করেন, মস্তিষ্কে যন্ত্র স্থাপনের ফলে স্থূলতা, অটিজম, বিষণ্নতা ও সিজোফ্রেনিয়ার মতো অনেক রোগ সারানো সম্ভব হবে।

গত মে মাসে নিউরালিংক জানায়, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) তাদেরকে মানুষের মস্তিষ্কে চিপ স্থাপন করে পরীক্ষার অনুমতি দিয়েছে। যদিও ওই সময় প্রাণীর ওপর পরীক্ষা চালানোর বিষয়টি নিয়ে ফেডারেল তদন্তের অধীনে ছিল প্রতিষ্ঠানটি।

এদিকে, বিশেষজ্ঞরা বলছেন- বিসিআই ডিভাইসটি যদি মানুষের ব্যবহারের জন্য নিরাপদ বলে প্রমাণিতও হয়, তবুও বাণিজ্যিকভাবে এটি ব্যবহারের জন্য অনুমোদন পেতে এক দশকেরও বেশি সময় লেগে যাবে স্টার্টআপ প্রতিষ্ঠানটির।

Related Topics

টপ নিউজ

নিউরালিংক / ইলন মাস্ক / পক্ষাঘাতগ্রস্ত / রোগী / চিপ / হিউম্যান ট্রায়াল / মস্তিষ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮
  • ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফের ট্রাম্প প্রশাসনে ফিরছেন ইলন মাস্ক, কাজ করবেন পেন্টাগনের ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে
  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২,১৫৮ জন হাসপাতালে ভর্তি
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net