Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
বানরের ওপর করোনা ভ্যাকসিন পরীক্ষার ফল প্রকাশ গ্লোব বায়োটেকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 November, 2021, 11:10 am
Last modified: 02 November, 2021, 03:17 pm

Related News

  • গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স টিকার মার্কিন পেটেন্ট অর্জন, দেশের ওষুধশিল্পের ইতিহাসে প্রথম
  • মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেল গ্লোব বায়োটেকের 'বঙ্গভ্যাক্স'
  • ‘বঙ্গভ্যাক্স’ টিকার ট্রায়াল: গাজীপুরে বানর ধরতে গিয়ে কর্মকর্তাসহ ৫ জন লাঞ্ছিত
  • শর্তসাপেক্ষে গ্লোব বায়োটেকের কোভিড-১৯ টিকার ট্রায়ালের অনুমোদন 

বানরের ওপর করোনা ভ্যাকসিন পরীক্ষার ফল প্রকাশ গ্লোব বায়োটেকের

পরীক্ষায় দেখা যায়, ভ্যাকসিনের প্রতিক্রিয়ায় বানরের দেহে যে অ্যান্টিবডি তৈরি হয় তা সাত দিনের মধ্যেই করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে।
টিবিএস রিপোর্ট
02 November, 2021, 11:10 am
Last modified: 02 November, 2021, 03:17 pm

বানরের ওপর 'বঙ্গভ্যাক্স' পরীক্ষার ফলাফল নিয়ে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)-এর কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় ওষুধ কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেড।

সংস্থাটি দাবি করে, তিন মাস ধরে ট্রায়ালে রাখা বানরের ওপর চালানো পরীক্ষায় শতভাগ সফলতা দেখিয়েছে 'বঙ্গভ্যাক্স'।

গ্লোব বায়োটেকের কোয়ালিটি এবং রেগুলেশনের সিনিয়র ম্যানেজার ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "যেহেতু বানরের ওপর পরীক্ষায় 'বঙ্গভ্যাক্স' সম্পূর্ণ নিরাপদ প্রমাণিত হয়েছে এবং শতভাগ কার্যকারিতা দেখিয়েছে, এটি মানুষের দেহেও একইভাবে কাজ করবে বলে আশাবাদী আমরা।"

গ্লোব বায়োটেকের রিপোর্টে বিএমআরসি'র তৃতীয় চিঠিতে উত্থাপিত সকল প্রশ্ন এবং ক্লিনিকাল ট্রায়ালের পূর্বশর্তসহ সব পর্যবেক্ষণের প্রয়োজনীয় তথ্য সংযোজন করা হয়েছে।

এ বিষয়ে ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, "বিএমআরসি যদি আর দেরি না করে নৈতিক অনুমতি দেয়, তাহলে খুব শীঘ্রই ওষুধ প্রশাসনের অনুমতি নিয়ে নভেম্বরের মধ্যে মানুষের ওপর ট্রায়াল শুরু করতে পারব বলে আশা করছি আমরা।"

তিনি আরও বলেন, প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ভ্যাকসিনটি বানরের মধ্যে নিরাপদ এবং কার্যকর অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। পরবর্তীতে ডেল্টা ভ্যারিয়েন্টসহ করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্ট ব্যবহার করে টিকা দেওয়া বানরদের ওপর একটি 'চ্যালেঞ্জ স্টাডি' পরিচালনা করেন তারা।

পরীক্ষায় দেখা যায়, ভ্যাকসিনের প্রতিক্রিয়ায় বানরের দেহে যে অ্যান্টিবডি তৈরি হয় তা সাত দিনের মধ্যেই করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে।

ড. মহিউদ্দিন বলেন, "এই পরীক্ষা প্রমাণ করে যে, আমাদের ভ্যাকসিন অত্যন্ত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের পাশাপাশি করোনাভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টকে নিরপেক্ষ করতে সক্ষম।"

Related Topics

টপ নিউজ

বঙ্গভ্যাক্স / গ্লোব বায়োটেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স টিকার মার্কিন পেটেন্ট অর্জন, দেশের ওষুধশিল্পের ইতিহাসে প্রথম
  • মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেল গ্লোব বায়োটেকের 'বঙ্গভ্যাক্স'
  • ‘বঙ্গভ্যাক্স’ টিকার ট্রায়াল: গাজীপুরে বানর ধরতে গিয়ে কর্মকর্তাসহ ৫ জন লাঞ্ছিত
  • শর্তসাপেক্ষে গ্লোব বায়োটেকের কোভিড-১৯ টিকার ট্রায়ালের অনুমোদন 

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net