Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
শতাধিক প্রজাতির গাছ কেটে পার্ক আধুনিকায়ন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

বাংলাদেশ

আবু সাঈম
30 November, 2019, 04:05 pm
Last modified: 30 November, 2019, 04:17 pm

Related News

  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর
  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক
  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি

শতাধিক প্রজাতির গাছ কেটে পার্ক আধুনিকায়ন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

পরিবেশবিদরা বলছেন, এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। হারিয়ে যাবে ছোট ছোট পাখিদের আবাসও
আবু সাঈম
30 November, 2019, 04:05 pm
Last modified: 30 November, 2019, 04:17 pm
গাছ কেটে আধুনিকায়ন করা হবে চট্টগ্রাম শিশুপার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বাহারাইনের নারকেল, সুইজারল্যান্ডের ডালচিনি, জামরুল, উলট কম্বল, ব্রাজেলিয়ান কপিসহ শতাধিক প্রজাতির গাছ নির্মুল করে আধুনিকায়ন করা হচ্ছে চট্টগ্রামে কাজির দেউড়ি শিশু পার্ক।

আর এ আধুনিকায়নের নামে কাটা হচ্ছে শতাধিক প্রজাতির প্রায় ৫ হাজার গাছ। বিভিন্ন প্রজাতির এসব গাছ কাটার জন্য বন বিভাগ থেকেও নেয়া হয়নি কোন অনুমতি।

কাজীর দেউড়িতে যে স্থানে শিশুপার্কটি রয়েছে, সেই স্থানটি উন্মুক্ত ও সবুজায়ন রাখার প্রস্তাবনা রয়েছে নগর পরিকল্পনাবিদ ও স্থপতিদের। নগরীর এ একখন্ড সবুজ পরিবেশের ভারসাম্য বহন করে নগরীর হৃদপিন্ড সার্কিট হাউজ এলাকার। 
 
পরিবেশবিদরা বলছেন, এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। হারিয়ে যাবে ছোট ছোট পাখিদের আবাসও।


 
সরেজমিন গিয়ে দেখা যায়, পার্কের প্রধান ফটক নির্মাণের জন্য মাটি খোঁড়া হয়েছে। মাটির নিচ থেকে তোলা হচ্ছে পিলার। প্রধান গেইট দিয়ে পূর্ব দিকে গেলে চোখে পড়বে স্তুপ করে রাখা বিভিন্ন প্রজাতির কাটা গাছ। পার্কের পূর্ব দিকেই রয়েছে অধিকাংশ গাছ। এখানে বর্তমানে রয়েছে ক্যাফে চিটাগাং নামের একটি মিনি রেস্টুরেন্ট। এ রেস্টুরেন্টকে ঘিরে চারদিকে গড়ে উঠেছে সবুজায়ন, যা এ এলাকাটিকে দিয়েছে অনন্য সৌন্দর্য্য।
 
পার্কে রয়েছে আম, জাম, কাঠল, আমলকি, পেয়ারা, বট, এরাবিয়ান খেজুর, কামরাঙ্গা, সফেদা, আগর, জলপাই, আমড়া, সুইজারল্যান্ডের মিষ্টি জলপাই, অস্ট্রেলিয়ান গোলাপ, সুইজারল্যান্ডের ডালচিনি, বাহরাইনের নারকেল, আপেল, মাল্টা, পানি ফল, জামরুল, বাসক, তেতুল, তুলসী, মালয়েশিয়ান পামসহ শতাধিক প্রজাতির প্রায় পাঁচ হাজার গাছ। 

ক্যাফে চিটাগাং এর সত্ত্বাধিকারী হাজী মাহফুজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “১৫ বছর ধরে বিভিন্ন স্থান থেকে চারা এনে এখানে বানায়ন করেছি। এখানে রয়েছে প্রায় শতাধিক প্রজাতির ফুল, ফল ও সৌন্দর্যবর্ধক, ঔষধিসহ প্রায় ৫ হাজার গাছ। এখানে পার্কের নতুন রাইড সংযোজনের নামে কাটা হবে এসব গাছ।”

বনজ দ্রব্য পরিবহন বিধিমালা ২০১৪ অনুযায়ী যে কোন সরকারি, বেসরকারি এবং ব্যাক্তি পর্যায়েও গাছ কাটতে হলেও বন থেকে নিতে হয় অনুমতি। কিন্তু এ বন বিভাগের অনুমতি ছাড়াই কাটা হচ্ছে এসব গাছ। 

গাছ কেটে আধুনিকায়ন করা হবে চট্টগ্রাম শিশুপার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

গাছ কাটার জন্য কোন ধরেণর অনুমতি নেয়া হয়নি উল্লেখ করে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বখতেয়ার নুর সিদ্দিকী বলেন, গাছ কেটে শিশু পার্ক আধুনিকায়ন করা হলেও আমাদের কাছ থেকে কোন ধরণের অনুমতি কেউ নেয়নি। সরকারি প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অনুমতি ছাড়া গাছ কাটার কোন সুযোগ নেই।
 
১৯৯৪ সালের ২৮ নভেম্বর থেকে প্রতিমাসে ৭৫ হাজার টাকার বিনিময়ে শিশু পার্কটি ‘ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস’ নামের একটি প্রতিষ্ঠানের কাছে ২৫ বছরের জন্য লিজ দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গত ২৭ নভেম্বর শেষ হয় এ চুক্তির মেয়াদও। নতুন করে ১৫ বছরের জন্য আবার প্রতিষ্ঠানটিকে পার্ক লিজ দেওয়া হচ্ছে।
 
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এস্টেট অফিসার এখলাছ উদ্দিন আহমেদ জানান, এখন ১৫ বছর মেয়াদে আগের বরাদ্দ গ্রহীতা ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেসের লাইসেন্স নবায়ন করেছে। এখন প্রতিমাসে তারা সিটি করপোরেশনকে দেড় লাখ টাকা করে দেবে। প্রতি পাঁচ বছর পরপর টাকার হার নতুন করে নির্ধারণ করা হবে। মন্ত্রণালয় থেকে পার্ক ছাড়া অন্যকিছু করতে দেওয়ার অনুমতি নেই বলেও জানান তিনি।

ভায়া মিডিয়ার কর্মকর্তা ও পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুরের রহমান বলেন, “আমি পার্কের চারপাশে গাছ লাগিয়ে নিজে সবুজায়ন করেছি। আর আমার জায়গাটি উন্মুক্ত রয়েছে। পুরাতন রাইডগুলো সরিয়ে নতুন রাইড বসানো হবে। এজন্য কোন গাছ কাটা হবে না।”

গাছ কেটে আধুনিকায়ন করা হবে চট্টগ্রাম শিশুপার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

তিনি আরো জানান, একটি আধুনিক এবং মানসম্মত শিশু পার্ক করবো আমরা। এজন্য আধুনিক কিছু রাইড, হরর হাউস, হলোগ্রাম প্রজেকশান, নাইন-ডি সিনেমা ও অ্যাকুরিয়াম রেস্টুরেন্ট চালু করা হবে।
 
চট্টগ্রাম শিশু পার্কের আধুনিকায়নে ৫০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ প্রকল্পের আওতায় নগরের কাজীর দেউড়িতে অবস্থিত চট্টগ্রাম শিশু পার্কে ৯-ডি স্যামুলেটরসহ বিভিন্ন রাইড স্থাপন করা হবে। এছাড়া একটি আলাদা ফুডকোর্ট ও একটি অ্যাকুরিয়াম রেস্টুরেন্ট নির্মাণ করা হবে। একটি চায়না কারিগরি সহায়তা প্রতিষ্ঠানের সহযোগিতায় এ শিশু পার্ক আধুনিকায়ন করা হবে।

পার্ক আধুনিকায়নের কাজ উদ্বোধনকালে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন,  এই নগরে মানসম্মত পার্ক নেই বললে চলে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে পার্ক, উদ্যোন নির্মাণের পরিকল্পনা রয়েছে। যেখানে খালি ও পরিত্যক্ত জায়গা পাওয়া যাবে সেখানেই পার্ক নির্মাণ করবে চসিক।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / চট্টগ্রাম সিটি কর্পোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • ছবি: এএফপি
    গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

Related News

  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর
  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক
  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার

5
ছবি: এএফপি
আন্তর্জাতিক

গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net