Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
শতভাগ ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

বাংলাদেশ

গাজীপুর সংবাদদাতা
19 May, 2020, 09:20 pm
Last modified: 19 May, 2020, 09:25 pm

Related News

  • গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, পিকআপ ভ্যানে আগুন
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি

শতভাগ ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশেপাশের সড়কগুলো অবরোধ করায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছে।
গাজীপুর সংবাদদাতা
19 May, 2020, 09:20 pm
Last modified: 19 May, 2020, 09:25 pm

গাজীপুরে শতভাগ ঈদ বোনাসসহ চলতি মাসের বেতন পরিশোধের দাবিতে ইভেন্স গ্রুপের দু'টি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও ভাংচুর করেছে। 

শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশেপাশের সড়কগুলো অবরোধ করায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছে। 

এছাড়াও আরো কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা প্রায় একই দাবিতে মঙ্গলবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

শ্রমিক ও স্থানীয়রা জানান, গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার ইভেন্স গ্রুপের তিনটি কারখানা রয়েছে। এরমধ্যে দু'টি কারখানা ইভিটেক্স এ্যাপারেলস ও ইভিটেক্স ফ্যাশন পোশাক কারখানার শ্রমিকরা শতকরা ৫০ভাগ ঈদ বোনাস দেওয়ার সরকারের ঘোষণাকে না মেনে তারা গত কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে শতভাগ ঈদ বোনাসসহ চলতি মাসের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল। শ্রমিকদের ওই দাবির প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্তানুযায়ী শতকরা ৫০ ভাগ ঈদ বোনাস প্রদান এবং চলতি মে মাসের বেতন জুন মাসে পরিশোধের ঘোষণা দেয়। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। ওই দু'কারখানায় প্রায় চার হাজার শ্রমিক রয়েছে।

শ্রমিকদের দাবী মেনে না নেওয়ায় মঙ্গলবার দুপুরে নামাজের বিরতির পর ওই দুই কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কর্তৃপক্ষের সাড়া না পেয়ে তারা কারখানা থেকে বাইরে বের হয়ে পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা পাশ্ববর্তী সড়কগুলোও অবরোধ করে দেয়। ফলে মহাসড়ক ও সড়কের উভয়দিকে যানবাহন আটকা পড়ে কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে দু'পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে পুলিশ টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশ ও নারী শ্রমিকসহ অন্ততঃ ৭-৮জন আহত হয়েছে। 

প্রথম দফার এ ঘটনার পর শ্রমিকরা আবারো সংঘবদ্ধ হয়ে বিকেলে ওই মহাসড়কের উপর অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। সন্ধ্যা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। পরে পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়ে শতভাগ ঈদবোনাস প্রদানের ঘোষণা দিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে।

ওই গ্রুপের ইভিটেক্স অ্যাপারেলস ও ফ্যাশন লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) শেখ মনিরুজ্জামান বলেন, "সরকারি নির্দেশে আমরা অর্ধেক বোনাস দেওয়ার ঘোষণা প্রতিটি ফ্লোরের শ্রমিকদের জানিয়ে দিয়েছি। কিন্তু বহিরাগতরা নানা গুজব ছড়িয়ে ও শ্রমিকদের উস্কানি দিয়ে মঙ্গলবার এ ঘটনা ঘটিয়েছে। তারা শতকরা ৫০ভাগ ঈদ বোনাসের সরকারের সিদ্ধান্তকে না মেনে অযৌক্তিকভাবে শতভাগ ঈদ বোনাসের দাবিতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রমিক অসন্তোষের মুখে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের দাবি মেনে নিয়ে শতভাগ ঈদ বোনাস দেওয়ার ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের চলতি মে মাসের বেতন পরবর্তী মাসে (জুন) পরিশোধ করা হবে। শতভাগ ঈদ বোনাস দেওয়ার আশ্বাস পেয়ে শ্রমিকরা সড়ক অবরোধসহ তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়ে কারখানা এলাকা ত্যাগ করে।"

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, সড়কের উপর থেকে অবরোধকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জ বা টিয়ার সেল ছোড়া হয়নি। তবে দুপুর আড়াইটার দিকে অবরোধকারী শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর থেকে সরিয়ে দেওয়া হয়। এর কিছু সময় পর বিকেলে শ্রমিকরা পুনরায় মহাসড়কে এসে অবস্থান নিয়ে অবরোধ করে। একপর্যায়ে পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের আলোচনা হয়। কারখানা কর্তৃপক্ষ শতভাগ ঈদ বোনাস দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা তাদের আন্দোলন প্রত্যাহার করে এলাকা ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / পোশাক শ্রমিক / শ্রমিকদের বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, পিকআপ ভ্যানে আগুন
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net