Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
লাইসেন্স নবায়নের আবেদন করেছে ১২ হাজার ৫৪৩ হাসপাতাল 

বাংলাদেশ

ইউএনবি
02 September, 2020, 06:55 pm
Last modified: 02 September, 2020, 07:02 pm

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
  • ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, চলতি বছর আক্রান্ত ১ লাখ ৩ হাজার ছাড়াল
  • গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১৫৫

লাইসেন্স নবায়নের আবেদন করেছে ১২ হাজার ৫৪৩ হাসপাতাল 

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চকে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। লাইসেন্সবিহীন হাসপাতালের সংখ্যা কত- তা জানা নেই বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
ইউএনবি
02 September, 2020, 06:55 pm
Last modified: 02 September, 2020, 07:02 pm

দেশে ১২ হাজার ৫৪৩টি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে বলে বুধবার হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চকে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

তবে লাইসেন্সবিহীন হাসপাতালের সংখ্যা কত- তা জানা নেই বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়, কোভিড এবং নন- কোভিড হাসপাতালের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পরে আদালত এ সংক্রান্ত রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

পরে অমিত দাসগুপ্ত বলেন, 'আমরা জানিয়েছি, কোভিড এবং নন-কোভিড হাসপাতালের সংখ্যা ও নাম স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। বর্তমানে ১২ হাজার ৫৪৩টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে এবং এগুলোর নবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। কোনো কোনোটির নবায়ন এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বেসরাকারি লাইসেন্সধারী হাসপাতালগুলোর তালিকা সরকারের কাছে আছে।'

যেগুলোর কোনো লাইসেন্স নেই, সেগুলোর তালিকা নেই। সেগুলোর বিরুদ্ধে সরকার কর্তৃক অভিযান পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত কোনো অবহেলার ঘটনা ঘটলে, তার প্রতিকার প্রার্থনা করে স্বাস্থ্য বাতায়নে অভিযোগ দায়ের করা যায়। জনগণ যে কোনো সময় অভিযোগটি দায়ের করতে পারে। এ রিপোর্ট উপস্থাপনের শুনানি হয়েছে। এরপর আদালত এটিকে (রিট) আউট অব লিস্ট (কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন) করেছেন, বলেন তিনি।

এর আগে দেশের বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে কয়টির লাইসেন্স আছে এ বিষয়ে জানতে চায় হাইকোর্ট। গত ২৬ জুলাই দেশের সব বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের তালিকা প্রকাশের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম এ রিট দাখিল করেন।  স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে রিটে বিবাদী করা হয়।

এর আগে ১৯ জুলাই এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম এ সংক্রান্ত নোটিশ পাঠান।

Related Topics

টপ নিউজ

হাইকোর্ট / স্বাস্থ্য অধিদপ্তর / নিবন্ধিত ও অনিবন্ধিত হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
  • ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, চলতি বছর আক্রান্ত ১ লাখ ৩ হাজার ছাড়াল
  • গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১৫৫

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net