Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
লক্ষ্মীপুরে একই উপজেলার দুই শিশু মারা যাওয়ায় ৯ পরিবার লকডাউন

বাংলাদেশ

লক্ষ্মীপুর সংবাদদাতা
04 April, 2020, 02:40 pm
Last modified: 04 April, 2020, 04:51 pm

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • চট্টগ্রামে উন্মুক্ত খালে পড়ে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে দুদক
  • চট্টগ্রামে খালে পড়ে শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন
  • বাংলাদেশে বছরে এক লাখের বেশি শিশুমৃত্যু হয়, ৬৩ হাজার মৃতশিশু জন্ম নেয়
  • খৎনার সময় শিশুমৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতাল-২ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে একই উপজেলার দুই শিশু মারা যাওয়ায় ৯ পরিবার লকডাউন

তাদের মধ্যে একশিশু গত একবছর ধরে খিঁচুনি রোগে ভুগছিল; অপর শিশু গত চার দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল।
লক্ষ্মীপুর সংবাদদাতা
04 April, 2020, 02:40 pm
Last modified: 04 April, 2020, 04:51 pm

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় দুই শিশু মারা যাওয়ার ঘটনায় দুই বাড়ির নয় পরিবারকে লকডাউন করেছে প্রশাসন। উপজেলার তোরাবগঞ্জ এবং চর মার্টিন ইউনিয়নে এ মৃত্যুর ঘটনা ঘটে। মারা যাওয়া উভয় শিশুর সোয়াব টেস্ট নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে সিভিল সার্জন অফিস।

তাদের মধ্যে একশিশু গত একবছর ধরে খিঁচুনি রোগে ভুগছিল; অপর শিশু গত চার দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল।

শনিবার সকালে উপজেলার চর মার্টিন গ্রামের ৪ বছর বয়সি শিশুটিকে নোয়াখালী নেওয়ার পথে মারা যায়। 

এর আগে শুক্রবার দুপুরে তোরাবগঞ্জ ইউনিয়নের নিজ বাড়িতে ২ বছর ৬ মাস বয়সী অপর শিশুর মৃত্যু হয়।

শনিবারে মারা যাওয়া শিশুর বিষয়ে স্থানীয় চর মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া জানান, চর মার্টিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৪ বছর বয়সী শিশুটি গত ৩/৪ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। 

প্রথমে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতিতে হাসপাতালে নেওয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়। শিশুটির বাবা প্রবাসী হলেও গত ২/৩ মাসের মধ্যে তাদের বাড়িতে কোন প্রবাসী আসেনি।  

অন্যদিকে তোরাবগঞ্জ ইউনিয়নে মৃত্যু হওয়া শিশুটির বিষয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম রাজু বলেন, শিশুটি গত ১বছর ধরে ইপিলেপ্সির (খিঁচুনি) রোগী ছিল। শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়; তারপরও আমরা সেম্পল কালেকশন করে পাঠিয়েছি।

স্থানীয়রা জানান, ওই শিশু তার কর্মজীবি মায়ের সাথে চট্টগ্রামে ছিল। গত ৮ দিন আগে তার বাবা তাকে এলাকায় নিয়ে আসে। এরপর শিশুটি শুক্রবার দুপুরে মারা যায়। নানা প্রক্রিয়া  শেষ করে রাত ১২টার দিকে তার দাফন করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মাদ নুরুল আবছার বলেন, তোরাবগঞ্জ ও মার্টিনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ওই দুই বাড়ির ৯ পরিবারকে লকডাউন করা হয়েছে। মৃতু শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল লক্ষ্মীপুর সদর উপজেলায় জ্বর, সর্দি আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা যাওয়ার ঘটনায় ওই বাড়ির নয় পরিবারকে লকডাউন করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

করোনা ভাইরাস / শিশুমৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • চট্টগ্রামে উন্মুক্ত খালে পড়ে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে দুদক
  • চট্টগ্রামে খালে পড়ে শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন
  • বাংলাদেশে বছরে এক লাখের বেশি শিশুমৃত্যু হয়, ৬৩ হাজার মৃতশিশু জন্ম নেয়
  • খৎনার সময় শিশুমৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতাল-২ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net