Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
লক্ষীপুরের মেঘনার পানি লোকালয়ে

বাংলাদেশ

লক্ষীপুর সংবাদদাতা
20 May, 2020, 06:25 pm
Last modified: 20 May, 2020, 07:16 pm

Related News

  • ‘বিগত সময়ের লুটপাটের তদন্ত চলছে, নেওয়া হবে আইনি ব্যবস্থা’: লক্ষ্মীপুরে বাঁধ প্রকল্প পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী
  • সৌদিতে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
  • লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়
  • লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল জব্দের ঘটনায় জামায়াত নেতাসহ দুইজনের নামে মামলা
  • লক্ষ্মীপুরে অবৈধ নির্বাচনি সিলসহ প্রেস মালিক আটক, কম্পিউটার ও মোবাইল জব্দ

লক্ষীপুরের মেঘনার পানি লোকালয়ে

প্রায় ৩ ফুট পানিতে ডুবে আছে ফসলী মাঠ। নদীতে পানি বেড়েছে অনন্ত ৬-৭ ফুট। এতে ৩৭ কিলোমিটার উপকূলীয় এলাকা অরক্ষিত হয়ে পড়েছে।
লক্ষীপুর সংবাদদাতা
20 May, 2020, 06:25 pm
Last modified: 20 May, 2020, 07:16 pm

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে এবং লক্ষ্মীপুরের মেঘনা নদীর তীরে বেড়িবাঁধ না থাকায় জেলার প্রায় ৩৩ কিলোমিটার এলাকার নদী তীরবর্তী উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় ৩ ফুট পানিতে ডুবে আছে ফসলি মাঠ। নদীতে পানি বেড়েছে অনন্ত ৬-৭ ফুট। এতে ৩৭ কিলোমিটার উপকূলীয় এলাকা অরক্ষিত হয়ে পড়েছে।

বুধবার দুপুর আড়াইটার পর থেকে মেঘনায় জোয়ারের পানি অস্বাভাবিক হারে বাড়তে থাকে। ৩টার দিকে মেঘনার পানি উপকূলে ঢুকে পড়ে।

সাগর ও নদী উপকূলীয় অন্যান্য জেলার সঙ্গে লক্ষ্মীপুরেও ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হচ্ছে। দুপুর থেকেই উত্তাল হয়ে উঠেছে মেঘনা। জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে উপকূলে ঢুকে গেছে।

তবে ১০ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যেও শত শত নৌকায় জেলেরা মাছ ধরায় ব্যস্ত ছিলেন বেলা সাড়ে ৩টায়। জেলদের উঠিয়ে আনতে প্রশাসন কিংবা স্বেচ্ছাসেবী কাউকেই নদী এলাকায় দেখা যায়নি।

অন্যদিকে লক্ষ্মীপুর সদর থেকে কমলনগর হয়ে রামগতির আলেকজান্ডার পর্যন্ত ৩৭ কিলোমিটার এলাকা নদী ভাঙন কবলিত। এরমধ্যে ৪ কিলোমিটার এলাকা নদীর তীর রক্ষা বাঁধ রয়েছে। তবে বাঁধের দুই পাশেই খালি। এতে উপকূলের বহু অঞ্চলসহ বাঁধটিও হুমকিতে রয়েছে। যেকোনো সময় বাঁধে ধ্বস নামতে পারে।

রামগতি উপজেলার বালুর চর, আসলপাড়া এবং কমলনগর উপজেলার মতিরহাট এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ফসলি ক্ষেতের পাশাপাশি মতিরহাট ও চরকালকিনি এলাকার বসতবাড়িতে মেঘনার জোয়ারের পানি ঢুকে পড়েছে। ধীরে ধীরে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। নদী তীরবর্তী অনেক এলাকায় আশ্রয় কেন্দ্র নেই।

চর কালকিনির কৃষক নুরনবী জানান, ঘূর্ণিঝড় আম্পান যদি ১০ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে পরিণত হয়, তাহলে পুরো উপকূল লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

জেলা পানি উন্নয়ন বিভাগ সূত্র জানায়, রামগতির এক কিলোমিটার, আলেকজান্ডারের সাড়ে তিন কিলোমিটার ও কমলনগরের এক কিলোমিটার বাঁধ রয়েছে। সেসব স্থানে তেমন কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তবে যেসব স্থানে বাঁধ নেই, সেসব স্থান খুব ঝুঁকিতে রয়েছে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, মেঘনায় পানির উচ্চ কতটুকু বেড়েছে তা এখনো নির্ণয় করা যায়নি। আম্পান আঘাত করলে এটি নির্ণয় করা হবে। এখনো স্বাভাবিক জোয়ার চলছে। মেঘনা উপকূলীয় পুরো এলাকায় ভাঙন ঝুঁকিতে রয়েছে।

Related Topics

টপ নিউজ

লক্ষ্মীপুর / ঘূর্ণিঝড় আম্পান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • ‘বিগত সময়ের লুটপাটের তদন্ত চলছে, নেওয়া হবে আইনি ব্যবস্থা’: লক্ষ্মীপুরে বাঁধ প্রকল্প পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী
  • সৌদিতে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
  • লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়
  • লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল জব্দের ঘটনায় জামায়াত নেতাসহ দুইজনের নামে মামলা
  • লক্ষ্মীপুরে অবৈধ নির্বাচনি সিলসহ প্রেস মালিক আটক, কম্পিউটার ও মোবাইল জব্দ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net