Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
লকডাউন শিথিল হলেও খুলছে না কক্সবাজারের পর্যটন কেন্দ্র, বন্ধ হোটেল-মোটেল

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি 
15 July, 2021, 06:15 pm
Last modified: 15 July, 2021, 06:23 pm

Related News

  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন

লকডাউন শিথিল হলেও খুলছে না কক্সবাজারের পর্যটন কেন্দ্র, বন্ধ হোটেল-মোটেল

জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ বলেন, “দেশের মানুষ নিরোগ ও নিরাপদ থাকুক এটাই সরকারের কামনা। তাই করোনা মহামারি রোধে কঠোর লকডাউন পালনে উদ্বুদ্ধ করা হয়েছে। সচেতনতা সৃষ্টিতে জরিমানা ও সাজার মতো ব্যবস্থাও নিতে হয়েছে প্রশাসনকে। তাই লকডাউন শিথিল হলেও আগের মতো পর্যটন স্পট, হোটেল-মোটেল বন্ধ থাকবে।” 
কক্সবাজার প্রতিনিধি 
15 July, 2021, 06:15 pm
Last modified: 15 July, 2021, 06:23 pm
ছবি: টিবিএস প্রতিনিধি

দেশব্যাপী ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। ফলে দেওয়া হয় কঠোর লকডাউন। যার কারণে, বন্ধ রয়েছে পর্যটন নগরী কক্সবাজারসহ দেশের সব পর্যটন স্পট। কিন্তু, এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। ঈদুল আজহা উপলক্ষ্যে আজ (১৫ জুলাই) থেকে ঈদের দু'দিন পর পর্যন্ত শিথিল করা হয়েছে লকডাউন। শুরু হয়েছে যান চলাচল।

স্বাস্থ্য বিধি মেনে সকল ধরনের চলাচল নির্বিঘ্ন করা হলেও, কোরবানির ঈদেও খুলছে না কক্সবাজারের হোটেল-মোটেল ও পর্যটন স্পট। এমনটি জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ। 

ডিসি বলেন,  "দেশের মানুষ নিরোগ ও নিরাপদ থাকুক এটাই সরকারের কামনা। তাই করোনা মহামারি রোধে কঠোর লকডাউন পালনে উদ্বুদ্ধ করা হয়েছে। সচেতনতা সৃষ্টিতে জরিমানা ও সাজার মতো ব্যবস্থাও নিতে হয়েছে প্রশাসনকে। মনস্তাত্ত্বিক কারণে লকডাউন শিথিল হলেও আগের মতো পর্যটন স্পট, হোটেল-মোটেল বন্ধ থাকবে।" 

এদিকে, পর্যটন সেবায় যুক্ত অর্ধলক্ষাধিক মানুষের পরিবারের দূর্বিষহ জীবন স্বাভাবিক রাখাতে শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গত ২৪ জুন থেকে হোটেল-মোটেল সচল হবার সিদ্ধান্ত হয়। সবাই হোটেল-মোটেল ও রেস্তোরাঁ ধুয়েমুছে পরিস্কারও করেছিল। তবে, জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রুম বুকিং না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। জেলার করোনা প্রতিরোধ কমিটির সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হলেও আবার কঠোর লকডাউনের কবলে পড়ে পর্যটন নগরী। 

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, "করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের পর্যটন সেক্টর বন্ধ করে দেওয়া হয়। স্বাস্থ্যবিধি বাস্তবায়নে পুলিশ-প্রশাসনের চেয়ে হোটেল-মোটেল কর্তৃপক্ষের চ্যালেঞ্জ বেশি। তাই করোনা মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। সবাই মিলে নিরাপদে বেঁচে থাকাই কাম্য। ক্ষতিগ্রস্ত পর্যটন সংশ্লিষ্টদের পর্যাপ্ত সহায়তা দিতে সরকার খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছে। ইতোমধ্যে, পর্যটন সংশ্লিষ্টদের জন্য এক হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে।"  

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, "কক্সবাজারের পর্যটন কেন্দ্রীয় ব্যবসায়ীক ক্ষতির তালিকা দীর্ঘ হচ্ছে দিন দিন। কিন্তু, করোনাও সাম্প্রতিক সময়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তবুও মাস্ক পরে ও অন্যান্য স্বাস্থ্য বিধি পালনের শর্তে পর্যটন ব্যবসাও খুলে দেওয়া দরকার ছিল।"
 

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / পর্যটন কেন্দ্র / লকডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net