Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
রোহিঙ্গাদের ভাসান চরে যেতে বাধ্য করা হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
05 November, 2019, 09:55 pm
Last modified: 05 November, 2019, 09:58 pm

Related News

  • একসময় বসেছেন বার্মার সংসদে, আজ তারা শরণার্থী: রোহিঙ্গাদের সেই ইতিহাস তুলে ধরছে রোহাং সেন্টার 
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • প্রত্যাবাসনের অপেক্ষায় প্রায় এক দশক: রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সামনে আর কী পথ?
  • পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাই চেয়ে আইনি নোটিশ

রোহিঙ্গাদের ভাসান চরে যেতে বাধ্য করা হবে না: পররাষ্ট্রমন্ত্রী

ড. মোমেন এবং ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের আলাদাভাবে ব্রিফ করেন
ইউএনবি
05 November, 2019, 09:55 pm
Last modified: 05 November, 2019, 09:58 pm
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (ইউএনবি/ফাইল ছবি)

রোহিঙ্গাদের জন্য ভাসান চরে উন্নত জীবন ব্যবস্থা থাকবে উল্লেখ করে বাংলাদেশ বলেছে যে বাস্তুচ্যুতদের কাউকেই সেখানে জোরপূর্বক স্থানান্তর করা হবে না।

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তার কার্যালয়ে মার্কিন ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলসের সাথে বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

ড. মোমেন এবং ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের আলাদাভাবে ব্রিফ করেন।

মিয়ানমারে নির্মম নির্যাতনের কারণে বাধ্য হয়ে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। বর্তমানে এদেশে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়ে আছে, যাদের বেশিরভাগই ২০১৭ সালের ২৫ আগস্টের পর প্রবেশ করেছে।

গত দুই বছরে মিয়ানমার বাংলাদেশ থেকে একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি তবে দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘বিভ্রান্ত’ করতে দাবি করেছে যে মোট ৩৯৭ জন বাস্তুচ্যুত মানুষ স্বেচ্ছায় বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে গেছে।

মিয়ানমার রোহিঙ্গাদের মধ্যে ‘বিশ্বাসের ঘাটতি দূর করতে ব্যর্থ হওয়ায়’ এবং তাদের প্রত্যাবাসনের জন্য রাখাইনে ‘অনুকূল পরিবেশের অভাব’ থাকায় দুই বার রোহিঙ্গা প্রত্যাবাসন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

“বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরে যেতে বাধা দিচ্ছে এমন প্রকৃত কারণগুলো মোকাবিলায় মিয়ানমারকে অবশ্যই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে,” বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ বলছে, প্রত্যাবাসন প্রক্রিয়া পর্যবেক্ষণে অনুকূল পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক অংশগ্রহণকে মিয়ানমারের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।

“দীর্ঘায়িত সমস্যার স্থায়ী সমাধানের জন্য দায়মুক্তির সংস্কৃতি দূরীকরণে মিয়ানমারেরও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহযোগিতা করা উচিত,” বলেন পররাষ্ট্রমন্ত্রী। 

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা / ভাসানচর / পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন / পররাষ্ট্রমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এক্সিটস্ট্যাক
    অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
    পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • একসময় বসেছেন বার্মার সংসদে, আজ তারা শরণার্থী: রোহিঙ্গাদের সেই ইতিহাস তুলে ধরছে রোহাং সেন্টার 
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • প্রত্যাবাসনের অপেক্ষায় প্রায় এক দশক: রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সামনে আর কী পথ?
  • পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাই চেয়ে আইনি নোটিশ

Most Read

1
ছবি: এক্সিটস্ট্যাক
আন্তর্জাতিক

অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

4
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট

5
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net