Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
রোজায় টিসিবি পণ্যের দামও বাড়ছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 April, 2021, 10:15 am
Last modified: 01 April, 2021, 11:17 am

Related News

  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • টিসিবি কার্যক্রমে নাগরিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী
  • রমজানে সহজে পণ্য কেনার সুবিধা দিতে সারা দেশে ৪৫০ ট্রাকে ৫ পণ্য বিক্রি করবে টিসিবি
  • টিসিবির জন্য এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

রোজায় টিসিবি পণ্যের দামও বাড়ছে

প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে বর্তমান দামের চেয়ে ১০ টাকা বেশি।
টিবিএস রিপোর্ট
01 April, 2021, 10:15 am
Last modified: 01 April, 2021, 11:17 am

আসন্ন রমজান উপলক্ষে আগামী এপ্রিলের প্রথম দিন থেকেই খোলাবাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা দরে বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। যা বর্তমান দামের চেয়ে প্রতি লিটারে ১০ টাকা বেশি। টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।  

জানা গেছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও চড়া দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে একবার প্রতি লিটার তেলের দাম ১০ টাকা বাড়িয়া ৯০ টাকায় বিক্রি শুরু করে টিসিবি। তবে আসন্ন রোজা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু করবে সেখানে আরো ১০ টাকা বাড়বে তেলের দাম।

দাম বাড়ার বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, 'মাঝে মাঝেই বিভিন্ন পরিস্থিতিতে পণ্যের দাম সমন্বয় করতে হয়। রমজান উপলক্ষে নতুন করে পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে।'

জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ৯০ টাকা দামে বিক্রি করছে টিসিবি। ১৭ মার্চ থেকে খোলাবাজারে প্রথম ধাপে পণ্য বিক্রি করছে টিসিবি। 

রমজান উপলক্ষে সে বিক্রি কার্যক্রম কিছুটা বাড়িয়ে দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে  আগামী পহেলা এপ্রিল থেকে। 

তবে দ্বিতীয় ধাপে পণ্যের দাম কিছুটা বাড়িয়ে নির্ধারণ করেছে টিসিবি। এতে প্রতি লিটার তেলের দাম ১০ টাকা ও ডাল চিনিতে ৫ টাকা করে দাম বাড়ছে বলে জানা গেছে।  ফলে প্রতি কেজি ছোলা ও চিনি ৫৫ টাকায় বিক্রি হবে।  এছাড়া খেজুরের দাম নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। 

রমজান উপলক্ষে ট্রাকসংখ্যা হবে ৫০০টি। এরমধ্যে রাজধানীতে পণ্য বিক্রি করবে ১০০ ট্রাক। আর তখন ট্রাকসেলে যুক্ত হবে ছোলা ও খেজুর। এসব পণ্য পহেলা এপ্রিল থেকে ই-কমার্সের মাধ্যমেও বিক্রি করবে সংস্থাটি। 

এদিকে করোনাকালে আয়–রোজগার কম নিম্ন আয়ের মানুষের। তার মধ্যে বাজারে নিত্যপণ্যের দামও বাড়তি। তাই সরকারি সংস্থা টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে বাড়ছে মানুষের সারি। গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম বেড়েছে। আর সেখানে মানুষের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

এ বছর নিত্যপণ্যের দামও বাড়তি থাকার কারণে পণ্য বিক্রি কার্যক্রম বাড়িয়েছে টিসিবি। রমজানে যেসব পণ্যের বেশি চাহিদা থাকে, সেগুলোর ১০ থেকে ১২ শতাংশ টিসিবির মজুতে রয়েছে। রমজান উপলক্ষে সংস্থাটি সাশ্রয়ী মূল্যে ২৬ হাজার ৫০০ টন ভোজ্যতেল, ১৮ হাজার টন চিনি, ১২ হাজার টন মসুর ডাল, ৮ হাজার টন ছোলা, ৬ হাজার টন পেয়াজ বিক্রি করবে বলে জানা গেছে। 

টিসিবি জানিয়েছে, পহেলা এপ্রিল থেকে  ট্রাকসেলে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এছাড়া রমজান উপলক্ষে ২ কেজি ছোলা ৫৫ টাকা দরে এবং এক কেজি খেজুর ৮০ টাকা দরে পাবেন। 

কেউ ট্রাক থেকে না কিনে ই-কমার্সের অথবা সরাসরি বিক্রয় কেন্দ্রর মাধ্যমেও এসব পণ্য কিনতে পারবেন। 

Related Topics

টপ নিউজ

টিসিবি / রোজার বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • টিসিবি কার্যক্রমে নাগরিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী
  • রমজানে সহজে পণ্য কেনার সুবিধা দিতে সারা দেশে ৪৫০ ট্রাকে ৫ পণ্য বিক্রি করবে টিসিবি
  • টিসিবির জন্য এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net