Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
রেল ভ্রমণ না করলেও রাষ্ট্রপতির জন্য চার ক্যারেজের সেলুন কোচ কিনতে চায় রেলওয়ে

বাংলাদেশ

সাইফুদ্দিন সাইফ
18 April, 2021, 09:55 am
Last modified: 18 April, 2021, 03:33 pm

Related News

  • ৯.৫ ঘণ্টার পথ পেরোতে ৭৫ ঘণ্টা—ইঞ্জিন সংকটে থমকে গেছে রেলের পণ্য পরিবহন
  • ২৫মে থেকে ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫% ছাড়ের ঘোষণা রেলওয়ের
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
  • ঈদুল ফিতর: ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রেল ভ্রমণ না করলেও রাষ্ট্রপতির জন্য চার ক্যারেজের সেলুন কোচ কিনতে চায় রেলওয়ে

বিগত বছরগুলোর উদাহরণ বিবেচনায় নিয়ে রাষ্ট্রপ্রধানের জন্য এ সেলুন কোচের আদৌ প্রয়োজন আছে  কিনা, সে বিষয়ে যৌক্তিকতা জানতে চেয়েছে পরিকল্পনা কমিশন।
সাইফুদ্দিন সাইফ
18 April, 2021, 09:55 am
Last modified: 18 April, 2021, 03:33 pm

গত চার দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান রেল ভ্রমণ না করলেও এবার রাষ্ট্রপতির জন্য চারটি ক্যারেজের এক সেট প্রেসিডেন্ট ‍সেলুন ক্রয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

তবে রাষ্ট্রপ্রধানের জন্য এ সেলুন কোচের আদৌ প্রয়োজন আছে  কিনা, সে বিষয়ে যৌক্তিকতা জানতে চেয়েছে পরিকল্পনা কমিশন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সর্বোচ্চ নিরাপত্তা সরঞ্জাম দিয়ে তৈরি হবে রাষ্ট্রপতি সেলুন কোচ। আধুনিক বিশ্রাম ঘরের সঙ্গে কনফারেন্স রুম, খাবার ঘর, আধুনিক বাথরুম, ছোট লাইব্রেরী থাকবে এ সেলুনে। বুলেট প্রুফ এ সেলুন কোচ কিনতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৪ কোটি টাকা। আর প্রতিটি কোচের জন্য ব্যয় হবে ১৩.৪৮ কোটি টাকা। 

"বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ" শীর্ষক প্রকল্পের আওতায় রাষ্ট্রপতি সেলুন কোচ কেনা হবে। বাংলাদেশ রেলওয়ের এ প্রকল্প প্রস্তাবের ওপর ইতোমধ্যে দুই বার প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মার্চে অনুষ্ঠিত পিইসি সভায় পরিকল্পনা কমিশন বিগত বছরগুলোর উদাহরণ বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট সেলুন কোচ ক্রয়ের সুস্পষ্ট যৌক্তিকতা জানাতে বলেছে।  

রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার টিবিএসকে জানান, 'রেলওয়ে রাষ্ট্রপতি ভ্রমণের জন্য এ সেলুন কোচ কিনে রাখছে। রাষ্ট্রপতি যদি চায়, তখনই রেলওয়ে এটি অপারেশনের ব্যবস্থা করতে পারবে'।

তিনি আরও জানান,  'এ সেলুন কোচে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মতামত ও তাদের কাছ থেকে চাহিদা জেনে নিয়ে এ সেলুন কোচ কেনা হবে'। 

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল-রশীদ টিবিএসকে বলেন, 'সেলুন কোচ কেনার আদৌ প্রয়োজন আছে কিনা, তা জানতে চেয়েছে পরিকল্পনা কমিশন। সর্বশেষ দেশের কোন রাষ্ট্রপ্রধান, কবে রেল ভ্রমণ করেছেন, তা প্রকল্প প্রস্তাবে বা প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় জানাতে পারেনি রেলওয়ে।

প্রেসিডেন্ট সেলুন কোচের যৌক্তিকতা যদি  রেলওয়ে সঠিকভাবে উপস্থাপন করতে পারে তবেই প্রকল্প প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (একনেক) উপস্থাপন করা হবে'।

তিনি আরও জানান, 'রেলওয়ে এসএসএফের সঙ্গে আলোচনা করেছে, সেলুন কোচে কি ধরণের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, তা নিয়ে। কিন্ত এর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা তা রেলওয়ে আলোচনা করেনি। এখন এসএসএফ এর সঙ্গে আলোচনা করে রেলওয়ে এ বিষয়ে পরিকল্পনা কমিশনকে জানালে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে'।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দেশে আগেও প্রেসিডেন্ট সেলুন কোচ ছিল। যেটি বর্তমানে সৈয়দপুরে রেলওয়ে কারখানায় ক্যারেজ শপে রাখা হয়েছে। ব্রিটিশ আমলে ওই সেলুন কোচটি ভারত থেকে আনা হয়। দেশ বিভাগের পর ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান রেলওয়েকে ওই সেলুনটি উপহার হিসেবে দেয় তৎকালীন ব্রিটিশ সরকার। ১৯৮১ সালে এটি চলাচলের সক্ষমতা হারায়। 

এদিকে পরিকল্পনা কমিশন বলছে সম্ভাব্যতা সমীক্ষা ছাড়া প্রকল্পটি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির জন্য সেলুন কোচসহ ২০০ কোচের দামের যথাযথ প্রতিফলিত হয়নি। এ কারণে রাষ্ট্রপতি সেলুন কোচের ব্যয়ের যৌক্তিকতা ও পরিকল্পনা কমিশনে উপস্থাপন করতে রেলওয়েকে জানানো হয়েছে।   
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ রেলওয়ে / সেলুন কোচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • ৯.৫ ঘণ্টার পথ পেরোতে ৭৫ ঘণ্টা—ইঞ্জিন সংকটে থমকে গেছে রেলের পণ্য পরিবহন
  • ২৫মে থেকে ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫% ছাড়ের ঘোষণা রেলওয়ের
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
  • ঈদুল ফিতর: ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net