Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
রূপপুরে অনিয়ম ও দুর্নীতির সাথে ৩৪ কর্মকর্তা জড়িত : তদন্ত প্রতিবেদন

বাংলাদেশ

ইউএনবি
24 July, 2019, 06:45 pm
Last modified: 19 September, 2019, 12:31 am

Related News

  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জ শুনানি শেষ, আদেশ ২১ জুলাই
  • রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত
  • বিগত আমলের গ্রামীণ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে: ত্রাণমন্ত্রী

রূপপুরে অনিয়ম ও দুর্নীতির সাথে ৩৪ কর্মকর্তা জড়িত : তদন্ত প্রতিবেদন

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম জানান, অনিয়ম ও দুর্নীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কর্মকর্তাদের মধ্যে ৩০ জন তার মন্ত্রণালয়ের এবং বাকি চারজন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত।
ইউএনবি
24 July, 2019, 06:45 pm
Last modified: 19 September, 2019, 12:31 am

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অধীনে গ্রিন সিটি আবাসিক প্রকল্পের জন্য আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ে দুর্নীতির সাথে ৩৪ কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুই তদন্ত কমিটি।

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম জানান, অনিয়ম ও দুর্নীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কর্মকর্তাদের মধ্যে ৩০ জন তার মন্ত্রণালয়ের এবং বাকি চারজন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত।

চারজনের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে একজন অবসরে এবং তিনজন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। তাদের ক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা নেয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট বিভাগকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে আমরা লিখেছি।”

তিনি বলেন, “যারা কর্মরত আছেন তাদের মধ্যে ১৬ জনকে গুরুতর অভিযোগের কারণে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়েছে। অপর ১০ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ দেয়া হয়েছে। বিভাগীয় মামলা হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

একজন কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

রেজাউল করিম বলেন, রূপপুরের গ্রিন সিটি প্রকল্পে নির্মাণাধীন ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় ও ভবনে ওঠানোর অনাকাঙ্ক্ষিত ঘটনা গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

মন্ত্রী জানান, তিন ঠিকাদারি প্রতিষ্ঠান এ ঘটনায় অতিরিক্ত ৩৬ কোটি ৪০ লাখ ৯ হাজার টাকা নিয়েছে। এ অর্থ উদ্ধারে পদক্ষেপ নেয়া হয়েছে।

“ঠিকাদারদের অন্যান্য কাজে পাওনা বিল থেকে এ টাকা কেটে রাখা হবে। কোনোভাবেই রাষ্ট্রের একটি টাকাও অন্যায়ভাবে যারা নিয়েছেন তারা আত্মসাৎ করতে পারবেন না। এছাড়া, ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

তিনি বলেন, “যারা দুর্নীতিতে জড়ায় তাদের ঠিকাদার হিসেবে কাজ করা উচিত নয়। এটি ঠিকাদারদের জন্য বার্তা। অন্যায় করলে ব্যবসা করা এবং সরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকা যাবে না।”

অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স কালো তালিকাভুক্ত করাসহ অন্যান্য পদক্ষেপ নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

গণমাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, “আপনারা সোচ্চার হয়েছেন বিধায় এত গভীরে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া সম্ভব হয়েছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, দরপত্র সংক্রান্ত সব অনিয়ম খতিয়ে দেখা হবে।

Related Topics

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র / দুর্নীতি / গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী / শ ম রেজাউল করিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জ শুনানি শেষ, আদেশ ২১ জুলাই
  • রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত
  • বিগত আমলের গ্রামীণ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে: ত্রাণমন্ত্রী

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net