Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের চুল কেটে দেওয়ার প্রমাণ মিলেছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 September, 2021, 10:00 pm
Last modified: 30 September, 2021, 09:59 pm

Related News

  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে রবীন্দ্রবিরোধী প্রকল্প বন্ধ করো, চলনবিলের গোচারণ ভূমি বাঁচাও
  • চলনবিল ভরাট করে প্রস্তাবিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: বিকল্প স্থানের দাবি পরিবেশবিদদের
  • পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম
  • শিস দেওয়ার সন্দেহে ৭ ছাত্রের চুল কাটলেন ভারতের এক স্কুলের শিক্ষক
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা স্বপদে বহাল

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের চুল কেটে দেওয়ার প্রমাণ মিলেছে

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শিক্ষক ফারহানা ইয়াসমিনকে কাঁচি হাতে দাঁড়িয়ে আছেন। কাটা চুল পড়ে থাকতে দেখা গেছে পরীক্ষার হলের বারান্দার মেঝেতে।
টিবিএস রিপোর্ট
30 September, 2021, 10:00 pm
Last modified: 30 September, 2021, 09:59 pm
কাঁচি হাতে দাঁড়িয়ে আছেন ফারহানা ইয়াসমিন বাতেন | ছবি: সংগৃহীত

সিসিটিভি ফুটেজ দেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ সময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের কম্পিউটার শাখা থেকে ঘটনার ভিডিও ফুটেজ পাওয়া যায়। 

বৃহস্পতিবার তদন্ত কমিটির সভাপতি এবং রবীন্দ্র অধ্যয়ন বিভাগের প্রভাষক ও চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল মোবাইলে বলেন, "চুল কেটে দেয়ার ঘটনাস্থলে একটি সিসি ক্যামেরা লাগানো ছিল। ওই ক্যামেরার ফুটেজ আমাদের হাতে এসেছে। ফুটেজে কাঁচি হাতে শিক্ষার্থীদের চুল কাটার ঘটনার সত্যতা মিলেছে।'

তিনি আরও বলেন, 'তদন্ত কমিটির সদস্যরা মিলে ইতোমধ্যে একাধিক বৈঠক করেছি। আজও বৈঠক করবো। আশা করছি আগামীকালের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে পারব।'

"প্রতিবেদন জমা দেয়ার পর একটি প্রেস রিলিজ গণমাধ্যমকর্মীদেরও দেয়া হবে। দেখানো হবে সিসি ক্যামেরার ফুটেজও,' বলেন তদন্ত কমিটির প্রধান।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের দুই কর্মচারী এবং দুই শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী কর্মচারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সজিব সরকার জানান, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন তাকে দিয়ে কাঁচি আনিয়ে একে একে ১৩-১৪ জন ছাত্রের চুল হাত দিয়ে টেনে ধরে কেটে দেন। সে সময় শিক্ষার্থীরা ছাড়াও কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত থাকলেও তারা কেউ কোনো প্রতিবাদ করেননি।

অভিযুক্ত ফারহানা ইয়াসমিন বাতেন | ছবি: সংগৃহীত

এছাড়াও সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শিক্ষক ফারহানা ইয়াসমিনকে কাঁচি হাতে দাঁড়িয়ে আছেন। কাটা চুল পড়ে থাকতে দেখা গেছে পরীক্ষার হলের বারান্দার মেঝেতে।

এদিকে শিক্ষার্থীদের মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকার অপসারণের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। তালা ঝুলিয়ে দেয়া হয়েছে প্রশাসনিক ভবনসহ অন্যান্য ভবনেও। পরীক্ষাও বর্জন করেছেন তারা।

বুধবার দুপুর থেকে রবি'র অস্থায়ী ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের আরেকটি অংশ আজ বেলা ১২টার দিকে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা ইয়াসমিন বাতেনকে স্থায়ীভাবে অপসারণের দাবি জানান।  

অনশনে অংশ নেয়া সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী নোমান সিদ্দিকী শান্ত বলেন, "আমরা অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন মুক্ত ক্যাম্পাস চাই। এ কারণে প্রশাসনিক ভবনসহ অন্যান্য কয়েকটি ভবনেও তালা ঝুলিয়ে দিয়েছি। তাকে অপসারণ না করা পর্যন্ত আমাদের অনশন ও আন্দোলন চলতে থাকবে"।

এদিকে, চুল কেটে দেওয়ায় অপমান সহ্য করতে না পেরে সোমবার রাতে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ১ম বর্ষের ছাত্র নাজমুল হাসান তুহিন অতিমাত্রায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। এরপর তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে চিকিৎসা শেষে বুধবার রাতে ছাত্রাবাসে ফিরেছে বলে জানিয়েছেন তার সহপাঠী তানভীর হোসেন।

আন্দোলন চলাকালে মঙ্গলবার রাতে রবি পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর ও প্রক্টরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন অভিযুক্ত ফারহানা ইয়াসমিন বাতেন। 

এদিনই ঘটনার তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ে ফাইনাল পরীক্ষার হলে প্রবেশের সময় সহযোগী অধ্যাপক ফারহানা ইয়াসমিন বাতেন ১৬ জন শিক্ষার্থীর চুল কেটে দেন বলে অভিযোগ উঠেছে। চুল কেটে দেওয়ার অপমান সহ্য করতে না পেরে সোমবার রাতে শিক্ষার্থী নাজমুল হাসান তুহিন অতিমাত্রায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

Related Topics

টপ নিউজ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় / চুল কেটে দেওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে রবীন্দ্রবিরোধী প্রকল্প বন্ধ করো, চলনবিলের গোচারণ ভূমি বাঁচাও
  • চলনবিল ভরাট করে প্রস্তাবিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: বিকল্প স্থানের দাবি পরিবেশবিদদের
  • পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম
  • শিস দেওয়ার সন্দেহে ৭ ছাত্রের চুল কাটলেন ভারতের এক স্কুলের শিক্ষক
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা স্বপদে বহাল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net