Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা স্বপদে বহাল

বাংলাদেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
29 November, 2021, 10:05 am
Last modified: 29 November, 2021, 01:31 pm

Related News

  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে রবীন্দ্রবিরোধী প্রকল্প বন্ধ করো, চলনবিলের গোচারণ ভূমি বাঁচাও
  • চলনবিল ভরাট করে প্রস্তাবিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: বিকল্প স্থানের দাবি পরিবেশবিদদের
  • পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম
  • শিস দেওয়ার সন্দেহে ৭ ছাত্রের চুল কাটলেন ভারতের এক স্কুলের শিক্ষক
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চুল কাটার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা স্বপদে বহাল

গত ২৬ সেপ্টেম্বর প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার হলে প্রবেশের সময় ১৪ জন শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন।
সিরাজগঞ্জ প্রতিনিধি
29 November, 2021, 10:05 am
Last modified: 29 November, 2021, 01:31 pm
ফারহানা ইয়াসমিন/ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চুল কাটার ঘটনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সংক্রান্ত অফিস আদেশ রোববার (২৮ নভেম্বর) বিকেলে একাডেমিক ভবনের নোটিশ বোর্ডে টানানো হয়। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব হোসেন তাতে স্বাক্ষর করেছেন ২১ নভেম্বর।

নোটিশে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা গ্রহণসহ অন্যান্য যাবতীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে প্রভাষক ফারহানা ইয়াসমিনকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 

গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার হলে প্রবেশের সময় ১৪ জন শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে ৩টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটি তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে শিক্ষিকা ফারহানার বিরুদ্ধে স্থায়ী বরখাস্তের সুপারিশ করে প্রতিবেদন দাখিল করে। এ অবস্থায় শিক্ষার্থীরাও তাকে স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন চালাতে থাকে।

এ পরিস্থিতিতে ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল সরেজমিন তদন্তে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসেন। 

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক জামিলুর রহমান এবং সহকারী পরিচালক আবু ইউসুফ হীরা সরেজমিন বিশ্ববিদ্যালয়ে আসলেও এ দলের প্রধান ইউজিসির সদস্য প্রফেসর দীল আফরোজা ভার্চুয়ালি যুক্ত হন। 

ইউজিসির প্রতিনিধি দলটি ভুক্তভোগী শিক্ষার্থী, অভিযুক্ত শিক্ষিকা ও শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া চার সদস্য, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিভাগীয় চেয়ারম্যান ছাড়াও বিশ্ববিদ্যালয়ের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির সাথেও কথা বলেন। এর এক মাস পর রবিবার নোটিশ বোর্ডে টানানো হলো প্রভাষক ফারহানা ইয়াসমিনকে স্বপদে বহালের এই আদেশ।
 
Related Topics

টপ নিউজ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় / চুল কেটে দেওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে রবীন্দ্রবিরোধী প্রকল্প বন্ধ করো, চলনবিলের গোচারণ ভূমি বাঁচাও
  • চলনবিল ভরাট করে প্রস্তাবিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: বিকল্প স্থানের দাবি পরিবেশবিদদের
  • পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম
  • শিস দেওয়ার সন্দেহে ৭ ছাত্রের চুল কাটলেন ভারতের এক স্কুলের শিক্ষক
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চুল কাটার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net