Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
রপ্তানি বাড়াতে যোগাযোগ ব্যবস্থার উন্নতির প্রয়োজন: বিশ্বব্যাংক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2019, 09:45 am
Last modified: 14 November, 2019, 10:23 am

Related News

  • বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা
  • ডিজেল রপ্তানি নিষিদ্ধ করলে যুক্তরাষ্ট্রে উল্টো বাড়বে পেট্রলের দাম: মরগান স্ট্যানলি
  • অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭
  • চট্টগ্রামে মহাসড়ক উন্নয়ন ও যাতায়াত সহজ করতে ১,৪৫৯ কোটি টাকার প্রকল্প
  • সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার

রপ্তানি বাড়াতে যোগাযোগ ব্যবস্থার উন্নতির প্রয়োজন: বিশ্বব্যাংক

যোগাযোগ অবকাঠামোসহ সংযোগ বা সরবরাহ পদ্ধতিতে উন্নতি করার মাধ্যমে বাংলাদেশ রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরি করতে পারে...
টিবিএস রিপোর্ট
14 November, 2019, 09:45 am
Last modified: 14 November, 2019, 10:23 am

বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও রপ্তানি প্রবৃদ্ধির বিপুল চাহিদা মেটাতে যোগাযোগ অবকাঠামোসহ সংযোগ বা সরবরাহ ব্যবস্থাপনার উন্নতির প্রয়োজন বলে মনে করছে বিশ্বব্যাংক।

আন্তর্জাতিক এই ঋণ সংস্থা ‘সামনের দিকে অগ্রগামী: বাংলাদেশের সাফল্য টেকসইকরণে যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থা’ বিষয়ক এক প্রতিবেদনে এমন অভিমত প্রকাশ করে। 

বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিশ্বব্যাংক প্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদনে সংস্থাটি বলছে, যোগাযোগ অবকাঠামোসহ সংযোগ বা সরবরাহ পদ্ধতিতে উন্নতি করার মাধ্যমে বাংলাদেশ রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরি করতে পারে। 

সংস্থাটির মতে, বাংলাদেশের রপ্তানি বাড়ানোর জন্য সড়কসহ অন্যান্য যোগাযোগ অবকাঠামোর উন্নতি,সমুদ্র বন্দরের সক্ষমতা বৃদ্ধি, পর্যাপ্ত অবকাঠামো তৈরি,সরবরাহ ব্যবস্থাপনার সেবাসমূহ উন্নতি করার বিকল্প নেই।

এতে বলা হয় যে সরবরাহ ব্যবস্থাকে আরও দক্ষ করে তোলার মাধ্যমে বাংলাদেশ উল্লেখযোগ্য হারে রপ্তানির প্রবৃদ্ধি বৃদ্ধি, তৈরি পোশাক ও বস্ত্র উৎপাদনে নেতৃস্থানীয় অবস্থান ধরে রাখা এবং আরও কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।

প্রতিবেদনে জানানো হয়, সড়ক ও সমুদ্রবন্দরে জট, উচ্চ সরবরাহ ব্যয়, অপর্যাপ্ত অবকাঠামো, লজিস্টিক সেবার দুর্বল বাজার ও সমন্বয়হীন প্রশাসনিক ব্যবস্থা উৎপাদন ও পরিবহনকে ক্ষতিগ্রস্ত করে এবং তা বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থার ক্ষয় ও বলিষ্ঠ প্রবৃদ্ধির পথকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে।

বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, "বাংলাদেশের যানজটপূর্ণ পরিবহন ও প্রায়শই অপটু সরবরাহ ব্যবস্থা অর্থনীতিতে উচ্চ ব্যয় বয়ে আনে।"

"এ দেশের সরবরাহ ব্যবস্থাকে আরও দক্ষ করে বাংলাদেশ উল্লেখযোগ্য হারে তাদের যোগাযোগ, ব্যবসার পরিবেশ ও প্রতিযোগিতাকে অনুকূল করে তুলতে এবং দেশকে গতিশীল উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়ার সঠিক পথে নিয়ে যেতে পারে," যোগ করেন তিনি।

প্রতিবেদনে উল্লেখ করা হয় যে বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতা এবং রপ্তানি বৃদ্ধি ও এতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে দক্ষ সরবরাহ ব্যবস্থা অন্যতম চালিকাশক্তিতে পরিণত হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে সরবরাহ ব্যবস্থার দক্ষতা উন্নত করা হলে তা বিশ্ব বাজারে এ দেশের তৈরি পোশাক ও বস্ত্রের হিস্যা বৃদ্ধি এবং নতুন বাজারের সুযোগ নিয়ে আসবে। বাংলাদেশের মোট রপ্তানির ৮৪ শতাংশই এসব পণ্য। 

বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ও প্রতিবেদনটির প্রণেতা মাতিস হ্যারিরা দাপ্পি বলেন, "সন্দেহ নেই যে উন্নত পরিবহন ও সরবরাহ ব্যবস্থার জন্য সংস্কার ও বিনিয়োগ বাংলাদেশকে যথেষ্ট অর্থনৈতিক উপকার দেবে এবং এ দেশের প্রতিযোগিতামূলক সুবিধাকে জোরদার করবে।"

তবে সরবরাহ ব্যবস্থার উন্নয়নে শুধু অধিক বিনিয়োগ নয় বরং সঠিক বিনিয়োগ করতে হবে বলে মত দেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, ঢাকা প্রশাসনিক ও ব্যবসা-বাণিজ্যসহ সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হওয়ায় সমস্যা হচ্ছে। পরিবহন ব্যয়ও বাড়ছে বলে জানান তিনি।

তিনি জানান, ভারত চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের প্রস্তাব করেছে। এ প্রস্তাব প্রাথমিক পর্যায়ে রয়েছে।

Related Topics

টপ নিউজ

বিশ্বব্যাংক / রপ্তানি / যোগাযোগ ব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা
  • ডিজেল রপ্তানি নিষিদ্ধ করলে যুক্তরাষ্ট্রে উল্টো বাড়বে পেট্রলের দাম: মরগান স্ট্যানলি
  • অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭
  • চট্টগ্রামে মহাসড়ক উন্নয়ন ও যাতায়াত সহজ করতে ১,৪৫৯ কোটি টাকার প্রকল্প
  • সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net