Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
মৌলভীবাজারে আগুনে নিহত ৫

বাংলাদেশ

মৌলভীবাজার সংবাদদাতা
28 January, 2020, 12:30 pm
Last modified: 28 January, 2020, 06:09 pm

Related News

  • রাজধানীর কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে 
  • ইরানের ড্রোন হামলায় আরব আমিরাতের পেট্রোলিয়াম কেন্দ্রে ভয়াবহ আগুন
  • মিরপুরে শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে আগুনের ঘটনায় ‘কর্মীরাই’ জড়িত, গ্রেপ্তার ৩
  • বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

মৌলভীবাজারে আগুনে নিহত ৫

শহরের সাইফুর রহমান সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন এবং বাকি দু’জন তাদের আত্মীয়।
মৌলভীবাজার সংবাদদাতা
28 January, 2020, 12:30 pm
Last modified: 28 January, 2020, 06:09 pm
মৌলভীবাজারের সাইফুর রহমান সড়কে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের একটি দোতলা টিন শেড ঘরে আগুনে পুড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টার সময় ওই সড়কের পিংকি সু স্টোর নামে একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত। দোকানের উপরের বাসায় বিয়ের অনুষ্ঠানকে ঘিরে আত্মীয়-স্বজনরা জড়ো হয়েছিল বলে জানা গেছে।

ঘরে থাকা ১২ জনের মধ্যে পাঁচজন মারা গেছেন। আহত একজন স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন এবং বাকি দু’জন তাদের আত্মীয়। 

জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।  

নিহতরা হলেন- পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), তার মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের স্ত্রী দীপা রায় (৩৫) ও দীপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)। এ ঘটনায় গুরুতর আহত সুভাষ রায়ের ভাই মনা রায় প্রনয় (৬০) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।  

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হারুন পাশা বলেন, সকাল সোয়া ১০টার সময় শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত হয়। এ সময় উপরের বাসায় ঘরের ভেতর ১২ জন অবস্থান করছিলেন। আটকা পড়াদের মধ্যে সাতজন বের হতে পারলেও পাঁচজন আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ শুরু করে। পরে আরো দুইটি ইউনিট যোগ দেয়। পরবর্তী সময়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ এবং ফায়ার সার্ভিস। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।  

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না, তবে গ্যাস লাইনের রাইজারের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে। 

মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে জানান, মরদেহ সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

মৌলভীবাজার / আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • রাজধানীর কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে 
  • ইরানের ড্রোন হামলায় আরব আমিরাতের পেট্রোলিয়াম কেন্দ্রে ভয়াবহ আগুন
  • মিরপুরে শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে আগুনের ঘটনায় ‘কর্মীরাই’ জড়িত, গ্রেপ্তার ৩
  • বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net