Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
মোংলায় ফের জাহাজডুবি, ১০ নাবিক জীবিত উদ্ধার 

বাংলাদেশ

বাগেরহাট প্রতিনিধি
09 October, 2021, 02:25 pm
Last modified: 09 October, 2021, 02:29 pm

Related News

  • মোংলায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
  • মোংলায় বিএনপি নেতার বিরুদ্ধে মাছের ঘের দখল চেষ্টা ও হামলার অভিযোগ, আহত ৪
  • চট্টগ্রামে আসার সময় থাই উপকূলে কার্গো জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

মোংলায় ফের জাহাজডুবি, ১০ নাবিক জীবিত উদ্ধার 

এই জাহাজডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডুবে যাওয়া জাহাজের ১০ নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।
বাগেরহাট প্রতিনিধি
09 October, 2021, 02:25 pm
Last modified: 09 October, 2021, 02:29 pm

দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলায় একদিনের ব্যবধানে আবারও জাহাজডুবির ঘটনা ঘটেছে।  শনিবার (৯ অক্টোবর) ভোরে বন্দর চ্যানেলের মুখে দুবলার চর এলাকায় তলা ফেটে বিউটি লোহাগড়া-২ নামের পাথর বোঝাই কার্গো জাহাজটি  ডুবে যায়। তবে এই জাহাজডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডুবে যাওয়া জাহাজের ১০ নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার রাতে মোংলা বন্দরের বাইরে ফেয়ারওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী 'এম ভি সাগর রতন' থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশ্য রওনা দেয় জাহাজটি।

এদিকে শুক্রবার দুপুরে পশুর নদীতে সার নিয়ে 'এম ভি দেশ বন্ধু' নামে আরও একটি কার্গো জাহাজ ডুবে যায়। তবে জাহাজটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করেনি মালিকপক্ষ। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন  জানান, মোংলা বন্দরের বাইরে ফেয়াওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী "এম ভি সাগর রতন" থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার দিকে যাওয়া এমভি বিউটি লোহাগড়া-২ কার্গো  জাহাজ তলা ফেটে যাওয়ার কারণে ডুবে যায়। জাহাজটির মালিকপক্ষের সাথে বন্দরের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ হাসানুজ্জামান বলেন,  পাথর নিয়ে খুলনায় যাওয়ার পথে তলা ফেটে এমভি বিউটি লোহাগড়া- ২ লাইটার জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা ১০ নাবিককে কোস্টগার্ড সদস্যরা জীবিত উদ্ধার করেছে।

Related Topics

টপ নিউজ

জাহাজডুবি / মোংলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • মোংলায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
  • মোংলায় বিএনপি নেতার বিরুদ্ধে মাছের ঘের দখল চেষ্টা ও হামলার অভিযোগ, আহত ৪
  • চট্টগ্রামে আসার সময় থাই উপকূলে কার্গো জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net