Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
মহাস্থানগড়সহ দেশের সকল পুরাকীর্তি উন্নয়নের উদ্যোগ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের

বাংলাদেশ

হাসিবুর রহমান বিলু, বগুড়া
27 September, 2019, 02:50 pm
Last modified: 27 September, 2019, 09:03 pm

Related News

  • ১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান
  • মহাস্থানগড়ভিত্তিক টেকসই পর্যটনশিল্পের সম্ভাবনা অনুসন্ধানে দরকার নীরিক্ষাধর্মী গবেষণা
  • মহাস্থানগড়ে বছরে ৪০ কোটি টাকার কটকটি কেনাবেচা
  • ‘অপরিকল্পিত নগরায়নে’ যেন কংক্রিট ও আবর্জনার শহর কক্সবাজার!
  • সংরক্ষিত মহাস্থানগড়ে হাজারো অবৈধ ঘরবাড়ি

মহাস্থানগড়সহ দেশের সকল পুরাকীর্তি উন্নয়নের উদ্যোগ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের

প্রাচীন এই দূর্গ নগরীর ভেতরে সব জমি অধিগ্রহণের পাশাপাশি নতুন যাদুঘর তৈরির উদ্যোগ নেয়া হয়েছে...
হাসিবুর রহমান বিলু, বগুড়া
27 September, 2019, 02:50 pm
Last modified: 27 September, 2019, 09:03 pm
পুন্ড্রনগরীর একাংশ/ ছবি: দি বিজনেস স্ট্যান্ডার্ড

বগুড়ার মহাস্থানগড়সহ দেশের ৫০৯টি পুরাকীর্তি ও সবগুলো গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান উন্নয়নের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এই প্রকল্পের অংশ হিসেবে পুরাকীর্তিগুলোতে দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে তারা।

সম্প্রতি মহাস্থানগড় পরিদর্শনের সময় এসব কথা জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহা-পরিচালক মো: হান্নান মিয়া। 

তিনি জানান, প্রাচীন এই দূর্গ নগরীর ভেতরে সব জমি অধিগ্রহণের পাশাপাশি নতুন যাদুঘর তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মোছা: নাহিদ সুলতানা জানান, মহাস্থানগড় দূর্গনগরীতে জমি রয়েছে প্রায় ৫১৬ একর।  ইতোমধ্যে দূর্গের ভেতরে প্রায় ৫৫ একর ও বাইরে প্রায় ৪১ একর জমি অধিগ্রহণ করেছে সরকার। 

বগুড়ার মহাস্থানগড়ে পাওয়া প্রাচীন ফলক/ ছবি: দি বিজনেস স্ট্যান্ডার্ড

মহা-পরিচালক জানান, মহাস্থানগড় দূর্গ নগরীর পুরোটাই যেন তরুণ-প্রবীনসহ সবাই দেখতে পারেন সেজন্য দূর্গের চারিদিকে রাস্তা নির্মানের পরিকল্পনা আছে। একই সাথে করতোয়া নদীর পূর্ব পার্শ্বে আধুনিক একটি যাদুঘর নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। 

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক ড. শফিকুল আলম জানান, গবেষণা ও জরিপে পাওয়া তথ্যে বলা হয়েছে, বাংলার সবচেয়ে বড় এবং প্রাচীন দূর্গনগরী মহাস্থানগড়কে কেন্দ্র করে ৭৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন সময় তৈরি করা হয় নানা ধরনের অবকাঠামো। এর মধ্যে আছে শিক্ষা প্রতিষ্ঠান ভাসু বিহার ও বিহার। এমনকি এ দূর্গনগরীর সাথে এক সময় ব্যবসা-বাণিজ্য ছিল রোমান সাম্রাজ্যেরও।  

প্রত্নতাত্ত্বিকরা বলছেন, প্রত্নতাত্ত্বিক খননে পুন্ড্রনগর, মহাস্থানগড় এবং আশেপাশের এলাকায় পাওয়া গেছে খৃষ্টপূর্ব প্রায় ৪’শ বছরেরও পুরানো নিদর্শন।

পোড়া মাটির প্রাচীন ফলক/ ছবি: দি বিজনেস স্ট্যান্ডার্ড

খননে মহাস্থানগড় এলাকায় পাওয়া গেছে মৌর্যপূর্ব, মৌর্য, গুপ্ত, পাল, সেন ও মুসলিমসহ নানা আমলের বেশ কিছু নিদর্শন আর অবকাঠামো। কিন্তু এখনো মাটির নিচে রয়ে গেছে আরও নানা ধরনের নিদর্শন। 

“পুরো এলাকা খনন করে দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হলে একদিকে যেমন পর্যটকদের আকর্ষণ করা যাবে অন্যদিকে এ অঞ্চলের ইতিহাস আর ঐতিহ্য হবে আরও সমৃদ্ধ”, বললেন ড. শফিকুল আলম।

মৌর্যপূর্ব, মৌর্য, গুপ্ত, পাল, সেন আর মুসলিমসহ নানা আমলের বিভিন্ন পুরাকীর্তিগুলো দেখতে আসা  দশনার্থীদের সুবিধার জন্য অবকাঠামো উন্নয়নের গুরুত্ব দিয়ে তিনি বলেন, "পর্যটকদের প্রত্নস্থলে ধরে রাখতে হলে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।" 

দিনাজপুরে কান্তজিউ মন্দির, রাজশাহীতে পুঠিয়া, নওগাঁয় বিশ্বঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধবিহার, বগুড়ার বেহুলার বাসরঘর, বিহার আর ভাসুবিহারের মতো আলোচিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর পরিচিতি বাড়ানো গেলে সেগুলো গবেষক আর পর্যটকদের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন ড. শফিকুল আলম। 

Related Topics

টপ নিউজ

বিশ্ব পর্যটন দিবস / মহাস্থানগড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান
  • মহাস্থানগড়ভিত্তিক টেকসই পর্যটনশিল্পের সম্ভাবনা অনুসন্ধানে দরকার নীরিক্ষাধর্মী গবেষণা
  • মহাস্থানগড়ে বছরে ৪০ কোটি টাকার কটকটি কেনাবেচা
  • ‘অপরিকল্পিত নগরায়নে’ যেন কংক্রিট ও আবর্জনার শহর কক্সবাজার!
  • সংরক্ষিত মহাস্থানগড়ে হাজারো অবৈধ ঘরবাড়ি

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net