Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
মহামারির কারণে হচ্ছে না ১৫০ বছরের পুরনো শেরপুরের ‘মাছের মেলা’

বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি
08 January, 2021, 05:40 pm
Last modified: 08 January, 2021, 06:50 pm

Related News

  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
  • রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
  • একটি দল ‘মামলা বাণিজ্য’ করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ ইসলাম
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!
  • মৌলভীবাজারে বাড়িতে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

মহামারির কারণে হচ্ছে না ১৫০ বছরের পুরনো শেরপুরের ‘মাছের মেলা’

করোনা সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজার জেলা প্রশাসনের নিষেধাজ্ঞায় এ বছর হচ্ছেনা ঐতিহ্যবাহী সিলেট বিভাগের এই বিশাল মাছের মেলা।
মৌলভীবাজার প্রতিনিধি
08 January, 2021, 05:40 pm
Last modified: 08 January, 2021, 06:50 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আনুমানিক ১৫০ বছর আগে মৌলভীবাজার সদর উপজেলার মনুর মুখ এলাকায় পৌষ সংক্রান্তিকে কেন্দ্র মাছের মেলায় শুরু করে করেন জমিদার মথুর বাবু। সেই থেকে প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে চলমান এই মেলা এক সময় স্থানান্তর হয় উপজেলার শেরপুরে। ১৫০ বছরের এই পরিক্রমায় চলতি বছরে ঘটছে ছন্দপতন। ১৪ জানুয়ারি এ বছর এলাকায় পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে বসবেনা মাছের মেলা।

করোনা সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজার জেলা প্রশাসনের নিষেধাজ্ঞায় এ বছর হচ্ছেনা ঐতিহ্যবাহী সিলেট বিভাগের এই বিশাল মাছের মেলা।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি জানান, মৌলভীবাজারবাসীকে করোনা মুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার প্রভাব কেটে যাওয়ার পর আমরা যখন স্বাভাবিক জীবনে ফিরব তখন যদি এলাকাবাসী অন্য কোন তারিখে এই মেলা আয়োজন করতে চায় আমরা সহযোগিতা করব।

ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ঐতিহ্যবাহী এই মাছের মেলা সম্পর্কে এলাকাবাসী জানান, এই মেলার সাথে সাথে  জেলার শ্রীমঙ্গল, বড়লেখা ও কমলগঞ্জের একাধিক স্থানে বসে মাছের মেলা। আর এসব মেলায় সিলেট বিভাগের বিভিন্ন হাওড়-নদী থেকে ধরে আনা দেশীয় প্রজাতির বড় বড় মাছ তোলা হয়। মেলায় কার থেকে কে বড় মাছ তুলতে পারে তার নীরব প্রতিযোগিতা চলে তাই বিক্রেতারা ৫/৬ মাস আগে থেকেই প্রস্তুতি নিতে থাকেন। সিলেটের পাশাপাশি সারা দেশ থেকে মাছ উঠে এই মেলায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার উৎসুক মানুষ ভিড় করেন মেলায়। মেলা উপলক্ষে কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয়।

গত বছরের মেলা অয়োজক কমিটির সভাপতি মো. আশরাফ আলী খান জানান, গত বছর প্রায়  ১০ কোটি টাকার মাছ বিক্রি হয়েছিল। এ বছর মেলা হবে কিনা তা নিয়ে আমরা আগেই দ্বিধায় ছিলাম কারণ করোনার কারণে গত বছরের মার্চ থেকেই পরিস্থিতি বদলে গেছে। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।

মৌলভীবাজারের শেরপুরে ১৫০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলায় নানা জাতের মাছ নিয়ে এসেছেন পাইকাররা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের বাসিন্দা সাংবাদিক নুরুল ইসলাম জানান, শেরপুরের মাছের মেলা বন্ধ ঘোষণা হওয়াতে ঐতিহ্যের ছন্দপতন ঘটেছে কিন্তু করোনা মহামারীর সংক্রমণ প্রতিরোধে বিশাল গন জমায়েত প্রতিহত করার লক্ষ্যে জেলা প্রশাসকের এই সিদ্ধান্ত একটি ইতিবাচক পদক্ষেপ।

উল্লেখ্য, মৌলভীবাজারের হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর ও মনু, ধলই, কুশিয়ারা নদীসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন হাওর বাওরের মাছের উপর নির্ভর করে প্রতিবছরই বসে এ মেলা। মেলায় বিক্রির জন্য প্রায় ৫/৬ মাস আগে থেকেই মৎস্যজীবীরা বড় বড় মাছ সংগ্রহ শুরু করেন। মাছগুলো বিশেষ ব্যবস্থায় পানিতেই জিইয়ে তাজা রাখা হয়। মাছগুলো দীর্ঘ সময় পানিতেই থাকার সুবাদে সুযোগ পায় সঠিক প্রজননের।
 
Related Topics

টপ নিউজ

মাছের মেলা / মৌলভীবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
  • রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
  • একটি দল ‘মামলা বাণিজ্য’ করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ ইসলাম
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!
  • মৌলভীবাজারে বাড়িতে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net