Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
মহাখালীর কড়াইল বস্তিতে টিকাদান শুরু

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
16 November, 2021, 12:40 pm
Last modified: 16 November, 2021, 02:42 pm

Related News

  • ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ক্ষমতায় গেলে কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
  • কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড: বিএনপির হেলথ ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন প্রায় ১২শ’ মানুষ
  • কড়াইল বস্তির বাসিন্দাদের রাত কাটছে খোলা আকাশের নিচে, কী আছে জয়নব-জাকিয়াদের ভাগ্যে?
  • কড়াইল বস্তিতে অবকাঠামো তৈরির কোনো পরিকল্পনা নেই: ফয়েজ আহমদ তৈয়্যব

মহাখালীর কড়াইল বস্তিতে টিকাদান শুরু

আজ সকাল সাড়ে ৯টা থেকে টিকাদান শুরু হয়। বস্তিতে ইতোমধ্যে প্রায় ২৫টি বুথ স্থাপন করা হয়েছে।
টিবিএস ডেস্ক
16 November, 2021, 12:40 pm
Last modified: 16 November, 2021, 02:42 pm
ছবি: টিবিএস

মহাখালীর কড়াইল বস্তিতে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে আজ (১৬ নভেম্বর)। ঢাকার সবচেয়ে বড় এই বস্তিতে প্রায় তিন লাখ লোকের বাস।

আজ সকাল সাড়ে ৯টা থেকে টিকাদান শুরু হয়। বস্তিতে ইতোমধ্যে প্রায় ২৫টি বুথ স্থাপন করা হয়েছে। এখানকার বাসিন্দাদেরকে অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়া হচ্ছে।

টিকা গ্রহীতাদের মধ্যে রয়েছেন গার্মেন্টস কর্মী, গৃহকর্মী এবং রিকশাচালকেরা। তবে, বুথে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা বেশি।

গত রাতে বস্তির বাসিন্দারা স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে টিকা কার্ড সংগ্রহ করেন। আজ সকালে এনআইডি বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট নিয়ে বুথে সারিবদ্ধ হতে দেখা গেছে তাদেরকে। টিকার জন্য অন-স্পট নিবন্ধন করা হচ্ছে এসব বুথে।

বিভিন্ন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা এই টিকাদান কাজে সাহায্য করছেন।

ছবি: টিবিএস

বনানীর একটি বাড়িতে কর্মরত গৃহকর্মী ফাহিমা আক্তার (২২) টিকা নেওয়ার জন্য তার কাজ থেকে দুই ঘণ্টার ছুটি নিয়েছেন। তিনি বলেন, "টিকা নেওয়া আমাদের জন্য দরকারি। এটি ছাড়া আমরা অন্য মানুষের বাড়িতে কাজ করতে পারি না। লাইনে দাঁড়ানো থেকে টিকা নেওয়া পর্যন্ত সময় লেগেছে মাত্র ১৫ থেকে ২০ মিনিট।"

মোশারফ বাজার বুথ থেকে টিকা নেন ফাহিমা। এই বুথ থেকে এখন পর্যন্ত ১৫০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮০ ডোজ টিকা দেওয়া হয়েছে নারী গ্রহীতাদেরকে। টিকাপ্রাপ্তদেরকে দুই মাসের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

Officials and staff from different hospitals are administering Covid-19 doses to the dwellers at Karail slum in Dhaka pic.twitter.com/yF2hXkgPYa— The Business Standard (@tbsnewsdotnet) November 16, 2021

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট টাস্কফোর্সের সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, "বস্তির বাসিন্দারা সপ্তাহের বেশিরভাগ দিনই বাইরে কাজ করে থাকেন। তাই তাদের সুবিধার জন্য  আমরা শুক্রবারে টিকা নেওয়ার ব্যবস্থা রাখব।"

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, অন্যান্য বস্তির বাসিন্দারাও শীঘ্রই করোনা প্রতিরোধী টিকা পাবেন। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

Related Topics

টপ নিউজ

কড়াইল বস্তি / টিকাদান কর্মসূচি / বস্তিতে টিকাদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ক্ষমতায় গেলে কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
  • কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড: বিএনপির হেলথ ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন প্রায় ১২শ’ মানুষ
  • কড়াইল বস্তির বাসিন্দাদের রাত কাটছে খোলা আকাশের নিচে, কী আছে জয়নব-জাকিয়াদের ভাগ্যে?
  • কড়াইল বস্তিতে অবকাঠামো তৈরির কোনো পরিকল্পনা নেই: ফয়েজ আহমদ তৈয়্যব

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net