Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
ভ্যাকসিন সহযোগিতা নিয়ে আলোচনায় বাংলাদেশে শ্রিংলা: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
19 August, 2020, 04:40 pm
Last modified: 19 August, 2020, 06:34 pm

Related News

  • ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে স্থলবন্দর ও বর্ডার হাট চালুর আশা বাণিজ্যমন্ত্রীর
  • শুভেচ্ছা উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশকে এড়িয়ে মিয়ানমার হয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হবে উত্তর-পূর্ব ভারত: দি ইন্ডিয়ান এক্সপ্রেস
  • ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকের কয়েকদিন পরপরই দিল্লিতে হাই কমিশনার পাঠাল বাংলাদেশ
  • ইউনূসের চীন সফর বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য যে অর্থ বহন করে

ভ্যাকসিন সহযোগিতা নিয়ে আলোচনায় বাংলাদেশে শ্রিংলা: পররাষ্ট্রমন্ত্রী

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন শেষে- সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সিলেট প্রতিনিধি
19 August, 2020, 04:40 pm
Last modified: 19 August, 2020, 06:34 pm

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারতে করোনার ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, সেটি বাংলাদেশ কিভাবে পেতে পারে তা নিয়ে আলোচনা করতেই বাংলাদেশে এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

এছাড়াও তার সঙ্গে পারস্পরিক সুযোগ-সুবিধার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন শেষে- সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সম্প্রতি কোভিড পরিস্থিতির কারণে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়নি।  তবে, পরিস্থিতি উন্নতি হলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়েও বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের পারস্পরিক বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিসহসহ নানা সমস্যা সমাধানে আলোচনা হবে।

দুদেশের পারস্পরিক সু-সম্পর্ক থাকায়- বিভিন্ন সমস্যা সহজেই সমাধান হয়, বলেও জানান তিনি।

ভারত বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবে ভারতের অংশগ্রহণ বিষয়েও শ্রীংলার সফরে আলোচনা হবে।

প্রসঙ্গত, দুদিনের সফরে মঙ্গলবার সকালে বাংলাদেশ এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব।

বুধবার সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠানে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনা পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে ফেরত যেতে যে জটিলতার সৃষ্টি হয়েছে, তা সমাধানের চেষ্টা চলছে।

তিনি বলেন,  করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশ বলেছিল ভিসার মেয়াদ বা ইকামা বিনা পয়সায় অটোমেটিক নবায়ন হবে।

''কিন্তু কয়েকটি দেশ, যেমন ইউএই (সংযুক্ত আরব আমিরাত) তারা নতুন নতুন আইন দিচ্ছে। এখন তারা বলছে, শুধু ভিসার মেয়াদ নয়; ভ্যালিড ভিসা থাকতে হবে, তারপর যে কফিল (মালিক) রয়েছেন, তার গ্রীন সিগন্যাল লাগবে।  এই অবস্থায় কিছু লোক পাঠানো হলেও কফিলের গ্রীন সিগন্যাল না থাকায়, তাদের ফেরত দিয়েছে। এই বিষয়টি বেশ ঝামেলা, তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে'' জানান পরররাষ্ট্রমন্ত্রী। 

বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধনকালে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামসহ প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন / ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা / বাংলাদেশ-ভারত সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে স্থলবন্দর ও বর্ডার হাট চালুর আশা বাণিজ্যমন্ত্রীর
  • শুভেচ্ছা উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশকে এড়িয়ে মিয়ানমার হয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হবে উত্তর-পূর্ব ভারত: দি ইন্ডিয়ান এক্সপ্রেস
  • ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকের কয়েকদিন পরপরই দিল্লিতে হাই কমিশনার পাঠাল বাংলাদেশ
  • ইউনূসের চীন সফর বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য যে অর্থ বহন করে

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net