Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
ভারতের তরল অক্সিজেনের দ্বিতীয় চালান সিরাজগঞ্জে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 July, 2021, 03:00 pm
Last modified: 28 July, 2021, 03:12 pm

Related News

  • ভারত থেকে ২০০ টন তরল মেডিক্যাল অক্সিজেন দেশে পৌঁছেছে
  • বাংলাদেশে পৌঁছেছে ভারতের ২০০ এমটির ‘অক্সিজেন এক্সপ্রেস’
  • বেনাপোল বন্দরে কার্গো রেলে ২০০ মেট্রিক টন অক্সিজেন আমদানি 
  • বাংলাদেশে তরল মেডিকেল অক্সিজেন পরিবহন করবে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস  
  • ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, আড়াই মাস পর ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু

ভারতের তরল অক্সিজেনের দ্বিতীয় চালান সিরাজগঞ্জে

এর আগে গত ২৫ জুলাই ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে ভারত থেকে প্রথম চালান আসে।
টিবিএস রিপোর্ট
28 July, 2021, 03:00 pm
Last modified: 28 July, 2021, 03:12 pm

তিনদিনের ব্যবধানে ভারত থেকে আমদানি করা তরল মেডিকেল অক্সিজেনের দ্বিতীয় চালানবাহী 'অক্সিজেন এক্সপ্রেস' ট্রেন সিরাজগঞ্জে এসে পৌঁছেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধুু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌঁছায়। 

এবারও ১০টি কনটেইনারে আনা হয়েছে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন (এলএমও)। স্টেশনটিতে খালাস করে এই অক্সিজেন নেওয়া হবে ঢাকায়। এর আগে রোববার (২৫ জুলাই) ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে প্রথম চালান বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এনে খালাস করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান 'লিন্ডে বাংলাদেশ' সরকারি সহায়তায় করোনা মোকাবিলায় ভারত থেকে এই অক্সিজেন আমদানি করছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, "করোনা মোকাবিলায় দ্বিতীয় দফায় ভারত থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেনবাহী ট্রেনটি বুধবার সকালে পৌঁছেছে।"

এর আগে, মঙ্গলবার সকালে ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বহনকারী ট্রেনটি ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি বেনাপোল পৌঁছায়।

রাতেই কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ এ ট্রেনটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। এই স্টেশনে অক্সিজেন খালাস করে ট্রেনটি একই পথে আবারও ভারতে ফিরে যাবে বলে জানান স্টেশন মাস্টার।

Related Topics

টপ নিউজ

অক্সিজেন এক্সপ্রেস / তরল অক্সিজেন / অক্সিজেন আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ভারত থেকে ২০০ টন তরল মেডিক্যাল অক্সিজেন দেশে পৌঁছেছে
  • বাংলাদেশে পৌঁছেছে ভারতের ২০০ এমটির ‘অক্সিজেন এক্সপ্রেস’
  • বেনাপোল বন্দরে কার্গো রেলে ২০০ মেট্রিক টন অক্সিজেন আমদানি 
  • বাংলাদেশে তরল মেডিকেল অক্সিজেন পরিবহন করবে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস  
  • ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, আড়াই মাস পর ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net