Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল শেষে শান্ত ব্রাহ্মণবাড়িয়া, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 July, 2021, 01:05 pm
Last modified: 11 July, 2021, 01:17 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ২
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
  • ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে সব ধান তলিয়ে যেতে দেখে মারা গেলেন কৃষক
  • ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে সহযাত্রীকে ঘুষি, নিহত ১
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল শেষে শান্ত ব্রাহ্মণবাড়িয়া, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত পুলিশ

ম্যাচ শুরুর আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোতায়েন করা হয় পাঁচ শতাধিক পুলিশ সদস্য।
টিবিএস রিপোর্ট
11 July, 2021, 01:05 pm
Last modified: 11 July, 2021, 01:17 pm
ছবি: টিবিএস

কোপা আমেরিকার খেলা হচ্ছে ব্রাজিলে, অথচ সেই খেলার জেরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় পার করছে পুলিশ। ফাইনাল ম্যাচ নিয়ে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের মধ্যে সংঘাতের আশঙ্কায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।

রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় স্বাগতিক দেশ ব্রাজিলের এস্তাদিও দো মারাকনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। ১-০ গোলে স্বাগতিকদের হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

ম্যাচ শুরুর আগ থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোতায়েন করা হয় পাঁচ শতাধিক পুলিশ সদস্য। তবে ফাইনাল ম্যাচের পর ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি একেবারেই শান্ত ও স্বাভাবিক। এখনও পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেননি।

রোববার (১১ জুলাই) সকাল ৮টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত জেলা শহরের পরিস্থিতি ছিল স্বাভাবিক। তবে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে শহরের কয়েকটি জায়গায় খণ্ড খণ্ড আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনার সমর্থকরা। তবে পুলিশের ভয়ে মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলোতে যেতে পারেনি মিছিলকারীরা। এছাড়া খেলা নিয়ে ব্রাজিল সমর্থকদের কোনো তৎপরতা চোখে পড়েনি।

তবে সংঘর্ষের আশঙ্কায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে। সম্ভাব্য সংঘাত এড়াতে জেলার সকল উপজেলা ও ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এবার কোথাও বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করতে দেয়নি পুলিশ।

এর আগে গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে মাইকিং করে সবাইকে ঘরে বসে খেলা দেখার জন্য নির্দেশনা দেয় জেলা পুলিশ। খেলার আনন্দ মিছিল এবং পটাকা ফাটিয়ে উল্লাস না করার জন্যও মাইকিংয়ে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন,কোথাও আনন্দ মিছিলের খবর আমরা পাইনি। আমাদের পুলিশ সদস্যরা ভোর থেকেই তৎপর রয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Related Topics

খেলা / টপ নিউজ

কোপা আমেরিকা ফাইনাল / ব্রাহ্মণবাড়িয়া / ব্রাহ্মণবাড়িয়া সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ২
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
  • ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে সব ধান তলিয়ে যেতে দেখে মারা গেলেন কৃষক
  • ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে সহযাত্রীকে ঘুষি, নিহত ১
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net