Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
বিলুপ্তপ্রায় নীলগাইয়ের শাবক নিয়ে উচ্ছ্বসিত গাজীপুরের সাফারি কর্তৃপক্ষ

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
18 September, 2021, 01:50 pm
Last modified: 18 September, 2021, 05:21 pm

Related News

  • বায়েজিদ বোস্তামীর মাজারে পালন করা বিলুপ্তপ্রায় ৩২ বোস্তামী কাছিম পুকুরে অবমুক্ত
  • গাজীপুর সাফারি পার্কের একটি নীলগাই চার দিন ধরে নিখোঁজ
  • ‘বিলুপ্ত’ এক দানবীয় মাছের সন্ধান মিলল মেকং নদীতে!
  • সাফারি পার্কে থাকা দলছুট হাতিশাবকের শারীরিক অবস্থা অপরিবর্তিত
  • বঙ্গবন্ধু সাফারি পার্ক হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন হাতিশাবক

বিলুপ্তপ্রায় নীলগাইয়ের শাবক নিয়ে উচ্ছ্বসিত গাজীপুরের সাফারি কর্তৃপক্ষ

শিকারিদের হাত থেকে বেঁচে যাওয়া পুরুষ ও মাদি নীলগাই দুটি উদ্ধারের পর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে রাখা হয়। ১১ মাস পর গত ১ আগস্ট জন্ম নেয় তাদের দুই শাবক। পার্কের লোকজন এবং কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় সাফারি পার্কে মা-বাবার সঙ্গে অবাধ বিচরণ করছে শাবক দুটি।
গাজীপুর প্রতিনিধি
18 September, 2021, 01:50 pm
Last modified: 18 September, 2021, 05:21 pm
ছবি: টিবিএস

শিকারির লোভ আর বনাঞ্চল কমে যাওয়ায় দেশ থেকে নীলগাই প্রায় বিলুপ্ত হয়ে যায়। তবে নীলগাইয়ের নতুন শাবক জম্ম নেওয়ায় এই প্রজাতির বংশবিস্তার নিয়ে আশাবাদী গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ। পার্কে জন্ম নেওয়া নীলগাইয়ের দুটি শাবক সুস্থ ও সবল রয়েছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, "নীলগাই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আকৃতির অ্যান্টিলোপ। ভারত, পাকিস্তান, নেপাল ও যুক্তরাষ্ট্রে নীলগাই বেশি দেখা যায়। তবে এটি দেশের বিলুপ্তপ্রায় প্রাণীদের মধ্যে অন্যতম একটি প্রাণী। ইংরেজিতে নীলগাই ব্লু বুল নামে পরিচিত।"

বনবিভাগের তথ্য অনুযায়ী, ১৯৫০ সালের আগে দেশে নীলগাইয়ের বিচরণ ছিল। তৃণভোজী এ প্রাণিটি শিকারিদের লোভী মানসিকতা, যত্রতত্রভাবে জবাই করে মেরে খেয়ে ফেলা এবং বনাঞ্চল কমে যাওয়ায় বিলুপ্ত হয়ে যায়।

এ অবস্থায় গত বছরের ২১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার মনাকষা এলাকা থেকে জবাই করার প্রস্তুতির সময় বিজিবি সদস্যরা একটি স্ত্রী নীলগাই উদ্ধার করে বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করেন।

এর আগে ২০১৯ সালের ২২ জানুয়ারি নওগাঁ জেলার জোত বাজার এলাকা থেকে পুলিশ প্রশাসনের সহযোগিতায় একটি পুরুষ নীলগাই উদ্ধার করে বনবিভাগ। শিকারিদের হাত থেকে বেঁচে যাওয়া এই পুরুষ ও মাদি নীলগাই দুটি সংগ্রহ করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে রাখা হয়। এ দুটি নীলগাই থেকে ১১ মাস পর গত ১ আগস্ট জন্ম নেয় দুটি শাবক। পার্কের লোকজন এবং কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় কোর সাফারিতে মা-বাবার সঙ্গে অবাধ বিচরণ করছে শাবক দুটি। খাচ্ছে ঘাস, তৃণলতাসহ পার্কের দেওয়া খাবার।

নীলগাই। ছবি: টিবিএস

তবিবুর রহমান আরো জানান, "পুরুষ নীলগাই দেখতে গাঢ় ধূসর, অনেক সময় নীলচে আভা দেখা যায় বলে এদের নীলগাই নামকরণ করা হয়েছে। পুরুষ নীলগাইয়ের উচ্চতা ৫২-৫৮ ইঞ্চি হয়ে থাকে। মাদি নীল গাই বাদামী রঙের হয়ে থাকে। এদের গর্ভধারণ কাল ২৪৩ দিন এবং একসাথে এক থেকে তিনটি বাচ্চা হয়। এরা ছোট ঝোপ বা বিক্ষিপ্ত গাছের মধ্যে থাকতে ভালোবাসে। এদের গড় আয়ু ২১ বছর। প্রাকৃতিক পরিবেশে শাবক জম্ম নেওয়ায় বিলুপ্তপ্রায় এ প্রাণিটির বংশবিস্তারে আমরা আশার আলো দেখছি এবং নিঃসন্দেহে এটি আনন্দের খবর। "

কোর পার্কের কর্মী সোহেল রানা জানান, "দুটি নীল গাই আনার পরে আমরা এগুলোকে পর্যবেক্ষণে রাখি। এরপর দুটি শাবকের জম্ম নেয়। বাচ্চাদুটি লাজুক প্রকৃতির, সব সময় জঙ্গলের ভেতর থাকতে চায়। ওদের আমরা গাজর, বরবটি, শসা, ভূষি, ভুট্টা ভাঙা এবং ঘাস খেতে দিচ্ছি। এছাড়া কদম পাতা এরা খুব পছন্দ করে।"

Related Topics

টপ নিউজ

নীলগাই / বঙ্গবন্ধু সাফারি পার্ক / বিলুপ্তপ্রায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • বায়েজিদ বোস্তামীর মাজারে পালন করা বিলুপ্তপ্রায় ৩২ বোস্তামী কাছিম পুকুরে অবমুক্ত
  • গাজীপুর সাফারি পার্কের একটি নীলগাই চার দিন ধরে নিখোঁজ
  • ‘বিলুপ্ত’ এক দানবীয় মাছের সন্ধান মিলল মেকং নদীতে!
  • সাফারি পার্কে থাকা দলছুট হাতিশাবকের শারীরিক অবস্থা অপরিবর্তিত
  • বঙ্গবন্ধু সাফারি পার্ক হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন হাতিশাবক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net