Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
গাজীপুর সাফারি পার্কের একটি নীলগাই চার দিন ধরে নিখোঁজ

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
21 January, 2025, 08:00 am
Last modified: 21 January, 2025, 11:50 am

Related News

  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন
  • ক্যাঙ্গারুর পর গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও মারা গেল
  • গাজীপুর সাফারি পার্ক থেকে ম্যাকাও পাখির পর এবার চুরি হলো আফ্রিকান লেমুর
  • গাজীপুরে জাসদ নেতা আ স ম রবের রিসোর্ট থেকে কুমির উদ্ধার
  • রক্তের টানে ফিরে আসা নীলগাই

গাজীপুর সাফারি পার্কের একটি নীলগাই চার দিন ধরে নিখোঁজ

এম. আসাদুজ্জামান সাদ
21 January, 2025, 08:00 am
Last modified: 21 January, 2025, 11:50 am
ছবি: টিবিএস

গাজীপুর সাফারি পার্কের দেয়াল টপকে একটি নীলগাই পালিয়ে যাওয়ার পর থেকে গত চার দিন ধরে নিখোঁজ রয়েছে। নীলগাইটিকে পার্কে ফিরিয়ে আনতে গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলাজুড়ে আশপাশের লোকালয়ে অনুসন্ধান চালাচ্ছে বন বিভাগ। একইসাথে নীলগাইটির কেউ যেন ক্ষতি না করে এবং সন্ধান জানাতে মাইকিং করা হচ্ছে। 

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার পার্কের পুরনো দেয়াল টপকে একটি পুরুষ নীলগাই সাফারি পার্কের বাইরে লোকালয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে নীলগাইটিকে পার্কে ফিরিয়ে আনতে কাজ শুরু করা হয়। কিন্তু নীলগাইটি দৌড়ে পালিয়ে যায়। বর্তমানে প্রাণীটি গাজীপুর জেলার শ্রীপুর, ময়মনসিংহের ভালুকার সীডস্টোর, বাটাজোর ও টাঙ্গাইলের মধুপুর এলাকায় বিচরণ করছে। স্থানীয়রা যাতে নীলগাইটির কোনো ক্ষতি না করে এবং স্থানীয়রা যাতে তথ্য দিয়ে সহযোগিতা করে, সেজন্য ওইসব এলাকায় মাইকিং করছি।

ছবি: টিবিএস

রফিকুল ইসলাম বলেন, নীলগাইটিকে ১৮ জানুয়ারি শনিবার সকালে ময়মনসিংহের বাটাজোর বাজার এলাকায়, বিকেল পাঁচটার দিকে টাঙ্গাইলের সখিপুর থানার কালমেঘা এলাকায় দেখা গেছে। কিন্তু পরে রাতের বেলা খোঁজ করে নীলগাইটির সন্ধান মিলেনি। পরে ১৯ জানুয়ারি রোববার পার্কের পাশে শ্রীপুর উপজেলার জয়নাতলী এলাকায় নীলগাইটির খোঁজ পাওয়া যায়। 'আমরা তাৎক্ষণিকভাবে পৌঁছে নীলগাইটিকে ধরার জন্য বেড় তৈরি করার সময় একটি কুকুর ধাওয়া দিলে নীলগাইটি দৌড়ে পালিয়ে যায়। সোমবার দিনভর আমরা নীলগাইয়ের কোনো খোঁজ পাইনি।'

তিনি আরও বলেন, সাফারি পার্কের প্রাণীদের নিরাপত্তায় পুরনো দেয়াল সংস্কার করা প্রয়োজন।

সাফারি পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পার্কে সর্বশেষ ১১টি নীলগাই ছিল। ২০১৯ সালে দেশের বিভিন্ন স্থান থেকে জব্দ হওয়া চারটি নীলগাইকে সাফারি পার্কে আনা হয়। সেখানেই তারা নতুন বাচ্চার জন্ম দিয়ে দলের সংখ্যা বাঁড়িয়েছে। ২০২১ সালে এই পার্ক থেকেই আরেকটি নীলগাই পালিয়ে যায়। দুই মাস পর টাঙ্গাইলের মধুপুর থেকে পালিয়ে যাওয়া নীলগাইটিকে উদ্ধার করে পার্কে ফিরিয়ে আনা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

গাজীপুর সাফারি পার্ক / নীলগাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন
  • ক্যাঙ্গারুর পর গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও মারা গেল
  • গাজীপুর সাফারি পার্ক থেকে ম্যাকাও পাখির পর এবার চুরি হলো আফ্রিকান লেমুর
  • গাজীপুরে জাসদ নেতা আ স ম রবের রিসোর্ট থেকে কুমির উদ্ধার
  • রক্তের টানে ফিরে আসা নীলগাই

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net