Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
বিকাশকে সঙ্গে নিয়ে বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তৃত করছে মানিগ্রাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
18 November, 2021, 10:00 pm
Last modified: 18 November, 2021, 10:02 pm

Related News

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • প্রথম প্রান্তিকে বিকাশের মুনাফা ৪০ শতাংশ বেড়ে ১৮৪ কোটি টাকা
  • ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে কৌশলগত বিনিয়োগ: যেভাবে সুফল পাচ্ছে বিকাশ
  • আগামীকাল থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না
  • নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না, আসছে নির্দেশনা

বিকাশকে সঙ্গে নিয়ে বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তৃত করছে মানিগ্রাম

বিকাশের কর্পোরেট কমিউনিকেশনসের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, “আমরা দ্রুত এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে মানিগ্রামের মতো ৫০টিরও বেশি মানি ট্রান্সফার সার্ভিসের সঙ্গে কাজ করছি।"
টিবিএস রিপোর্ট 
18 November, 2021, 10:00 pm
Last modified: 18 November, 2021, 10:02 pm

বিকাশের সঙ্গে একীকরণের মাধ্যমে বাংলাদেশে নিজেদের মোবাইল ওয়ালেট নেটওয়ার্ক সম্প্রসারণের ঘোষণা দিয়েছে মানিগ্রাম। বুধবার পিআর নিউজওয়াইয়ারে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় মানিগ্রাম।

এ উদ্যোগের কারণে বাংলাদেশের সাড়ে পাঁচ কোটি বিকাশ ব্যবহারকারী এখন বিশ্বজুড়ে অর্থ লেনদেন করতে পারবে। 

এই বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, থুনসের সঙ্গে তাদের চলমান অংশীদারিত্বের অংশ হিসেবে করা হয়েছে এই একীকরণ। থুনস বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল ব্যবসার জন্য অর্থপ্রদান করে থাকে। 

এ প্রসঙ্গে বিকাশের কর্পোরেট কমিউনিকেশনসের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, "আমরা দ্রুত এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে মানিগ্রামের মতো ৫০টিরও বেশি মানি ট্রান্সফার সার্ভিসের সঙ্গে কাজ করছি।

"রেমিট্যান্স উপার্জনকারীরা এখন বিশ্বের প্রায় ৯০টি দেশ থেকে আমাদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ স্থানান্তর করতে পারবেন এবং বিকাশ সে অর্থ ব্যবহারকারীর কাছে বিতরণ করবে।" 

মানিগ্রামের চেয়ারম্যান এবং সিইও অ্যালেক্স হোমস বলেন, "আমাদের সর্বশেষ একীকরণ একটি বৃহৎ এবং ক্রমবর্ধমান বাজারে লক্ষ লক্ষ বিকাশ ওয়ালেট ব্যবহারকারীদের আর্থিক জীবনকে উন্নত করতে সাহায্য করবে।"

মানিগ্রামের পক্ষ থেকে বলা হয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে এশিয়ার কিছু অংশে ভোক্তাদের জীবনে রেমিট্যান্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যে কারণে এসব লেনদেনের ডিজিটাল বিকল্প এবং মোবাইল ওয়ালেটের চাহিদা বেড়েই চলেছে। 

বিকাশের সঙ্গে এই সাম্প্রতিক একীকরণ বাংলাদেশে রেমিট্যান্স পরিষেবাগুলোর উপস্থিতি বাড়াবে এবং আর্থিক অন্তর্ভুক্তিতে সাহায্য করবে।

বিশ্বব্যাংকের মতে, ২০২০ সালে রেমিট্যান্সের আকারে বাংলাদেশে প্রায় ২ হাজার ২০০ কোটি মার্কিন ডলার অর্থ প্রবাহিত হয়েছে। যা দেশের জিডিপির প্রায় সাত শতাংশ। 

এবছর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কর্তৃক পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে,  সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও বন্যার সময় দেশে জরুরি অর্থ স্থানান্তরে সহজলভ্যতা, এবং আরও নানা কারণে বিকাশ ব্যবহারকারীদের পারিবারিক আয় প্রায় ১৫ শতাংশ বেড়েছে। 

Related Topics

টপ নিউজ

বিকাশ / মানিগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • ছবি: সংগৃহীত
    নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
    মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • ছবি: সংগৃহীত
    চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩
  • ছবি: টিবিএস
    মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

Related News

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • প্রথম প্রান্তিকে বিকাশের মুনাফা ৪০ শতাংশ বেড়ে ১৮৪ কোটি টাকা
  • ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে কৌশলগত বিনিয়োগ: যেভাবে সুফল পাচ্ছে বিকাশ
  • আগামীকাল থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না
  • নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না, আসছে নির্দেশনা

Most Read

1
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের

3
মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
বাংলাদেশ

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net