Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
বাঘাবাড়ি বন্দরে ট্রাক ধর্মঘট প্রত্যাহার, চলবে সার সরবরাহ 

বাংলাদেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
07 November, 2021, 10:35 am
Last modified: 07 November, 2021, 10:43 am

Related News

  • শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’
  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা
  • স্বৈরতন্ত্রের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেকের 
  • সিরাজগঞ্জে গুঁড়ো দুধের কারখানা স্থাপন ও তাঁত শিল্প পুনরুদ্ধারের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

বাঘাবাড়ি বন্দরে ট্রাক ধর্মঘট প্রত্যাহার, চলবে সার সরবরাহ 

ধর্মঘট প্রত্যাহার করে বাড়তি ভাড়ায় উত্তরাঞ্চলের ১৬ জেলায় কেবল সার সরবরাহ করবে ট্রাক চালকরা।
সিরাজগঞ্জ প্রতিনিধি
07 November, 2021, 10:35 am
Last modified: 07 November, 2021, 10:43 am

বাড়তি ভাড়া পাওয়ার আশ্বাসে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ-বন্দর হতে উত্তরাঞ্চলের ১৬ জেলার বাফার গুদামে সার সরবরাহকারী ট্রাক চালকেরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।

শনিবার সন্ধ্যায় বাঘাবাড়িতে উপজেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, ট্রাক মালিক বন্দোবস্তকারী সংগঠন, ইজারাদার ও পুলিশের উপস্থিতিতে যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশব্যাপী চলছে পরিবহন ধর্মঘট। ফলে শুক্রবার থেকে বাঘাবাড়ি নৌ-বন্দর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে রাসায়নিক ইউরিয়া সার সরবরাহ বন্ধ ছিল।

উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, "জ্বালানী তেলের দাম বেড়ে যাওয়ায় ট্রাক মালিকরা ভাড়া বৃদ্ধির দাবি করায় প্রতি বস্তা সার সরবরাহে ২/৩ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি সারের ঠিকাদাররা মেনে নেয়ায় ট্রাকের মাধ্যমে উত্তরাঞ্চলে সার সরবরাহের জটিলতা কেটে গেছে।" 

গতকাল রাত থেকেই তারা সার সরবরাহ শুরু করেছেন বলে আশ্বস্ত করেন তিনি। এর পাশাপাশি জরুরী সেবার আওতায় সার বহনকারী ট্রাকগুলো রাস্তায় চলাচল করবে। 

শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দরে ট্রাক বন্দোবস্তকারী সংগঠনের সভাপতি জালাল উদ্দিন মোল্লা বলেন, "প্রতি ৫০ কেজি সারের বস্তায় উত্তরাঞ্চলের দূরের জেলাগুলোর ক্ষেত্রে ৩ টাকা এবং কাছের জেলাগুলোর ক্ষেত্রে ২ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ওই বৈঠকের পর আগে থেকে লোড দেয়া সারবাহী ট্রাকগুলো শুক্রবার রাতেই গন্তব্যে ছেড়ে গেছে। সকাল (রোববার) থেকে পুরোদমে সার সরবরাহকারী ট্রাকগুলো চলাচল করবে।" 
 
Related Topics

টপ নিউজ

ধর্মঘট প্রত্যাহার / সিরাজগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’
  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা
  • স্বৈরতন্ত্রের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেকের 
  • সিরাজগঞ্জে গুঁড়ো দুধের কারখানা স্থাপন ও তাঁত শিল্প পুনরুদ্ধারের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net