Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
বহদ্দারহাট ফ্লাইওভারে ফাটল: ‌‘ত্রুটি’ পেয়েছে ফায়ার সার্ভিস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2021, 12:35 pm
Last modified: 27 October, 2021, 04:15 pm

Related News

  • মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ
  • মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে হাইকোর্টে রিট
  • মধ্যরাতে মহাখালী ফ্লাইওভারের ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
  • চট্টগ্রামের অক্সিজেন মোড়ে যানজট নিরসনে ২,২০০ কোটি টাকার নতুন ফ্লাইওভার প্রকল্প
  • চট্টগ্রামে উড়ালসড়কের নিচ থেকে রেলিং চুরি: নির্বিকার কর্তৃপক্ষ

বহদ্দারহাট ফ্লাইওভারে ফাটল: ‌‘ত্রুটি’ পেয়েছে ফায়ার সার্ভিস

এর আগে নকশা ও কারিগরী ত্রুটির কারণে ফ্লাইওভারে ফাটল দেখা দিয়েছে বলে মন্তব্য করেছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।
টিবিএস রিপোর্ট
27 October, 2021, 12:35 pm
Last modified: 27 October, 2021, 04:15 pm

চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের র‍্যাম্পের পিলারে ফাটল পরিদর্শন করে "নির্মাণ ত্রুটির" কথা জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পর্যবেক্ষক দল। বুধবার সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শামসুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি জানান।

এর আগে নকশা ও কারিগরী ত্রুটির কারণে ফ্লাইওভারে ফাটল দেখা দিয়েছে বলে মন্তব্য করেছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।

বুধবার সকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা লিফটিং ক্যারিয়ারে চড়ে বহদ্দারহাট ফ্লাইওভারের র‍্যাম্পের পিলারে ফাটল পর্যবেক্ষণ করেন। আধ ঘন্টারও বেশি সময় ধরে পিলারের নানা অংশ পর্যবেক্ষণ শেষে টিবিএসের সঙ্গে কথা বলেন ইন্সপেক্টর শামসুল আলম।

তিনি টিবিএসকে বলেন, "প্রাথমিক পর্যবেক্ষণে আমরা পিলারে ফাটলের জায়গায় 'ত্রুটি' পেয়েছি। অনেকে ঢালাইজনিত ত্রুটির কারণে এই ফাটলের কথা বলছেন। আমাদের কাছেও সেটাই মনে হয়েছে। তবে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি আরো যাচাই-বাছাই করে চূড়ান্ত রিপোর্ট দেবেন।"

এদিকে একই সময় ফ্লাইওভারের র‍্যাম্পের পিলারে ফাটল পরিদর্শন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও পরামর্শক প্রতিষ্ঠান ডিজাইন প্ল্যানিং এন্ড কনসাইনমেন্ট (ডিপিএম) এর বিশেষজ্ঞ দল। কিন্তু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে এ দুই প্রতিষ্ঠানের পর্যবেক্ষক দলের কর্মকর্তাদের কথা বলার চেষ্টা করা হলেও, তারা এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস টিবিএসকে বলেন, 'মূলত ফ্লাইওভারের এ অংশটি তৈরী করা হয়েছিলো হাল্কা যানবাহনের জন্য। কিন্তু গত সিটি মেয়রের মেয়াদে নিচে রাস্তা সংস্কারের সময় ওই ব্যরিয়ারটি তুলে নেওয়া হয়। ভারী গাড়ি চলাচলের কারণে এমনটা হতে পারে। পর্যবেক্ষক দলের রিপোর্ট পাওয়ার আগে এ বিষয়ে কিছু বলা যাচ্ছেনা।"  

এর আগে মঙ্গলবার বহদ্দারহাটে ফ্লাইওভারের ফাটল দেখতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও প্রকাশ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি ফ্লাইওভার সুরক্ষায় সিডিএর অবহেলা আছে বলেও দাবি করেন।

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরীর শুলকবহর থেকে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকা পর্যন্ত এম এ মান্নান ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেয়। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০১২ সালের নভেম্বরে ফ্লাইওভারের গার্ডার ধসের ঘটনায় ১৪ জন নিহত হলে এর নির্মাণকাজ তদারকির দায়িত্ব পায় বাংলাদেশ সেনাবাহিনী। নির্মাণকাজ শেষে ২০১৩ সালের ১২ অক্টোবর ফ্লাইওভারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

নির্মাণের চার বছর পর ফ্লাইওভারে আরাকান সড়কমুখী একটি র‍্যাম্প যুক্ত করেন সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুস ছালাম। র‍্যাম্প ব্যবহার করে নগরের মুরাদপুর থেকে আসা গাড়িগুলো চান্দগাঁও ও বহদ্দারহাট বাস টার্মিনালের দিকে একমুখী চলাচল করে। পরে এই ফ্লাইওভারসহ চারটি ফ্লাইওভার ২০১৯ সালের ডিসেম্বরে চসিককে হস্তান্তর করে সিডিএ। 

Related Topics

টপ নিউজ

ফ্লাইওভার / চট্টগ্রাম ফ্লাইওভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ
  • মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে হাইকোর্টে রিট
  • মধ্যরাতে মহাখালী ফ্লাইওভারের ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
  • চট্টগ্রামের অক্সিজেন মোড়ে যানজট নিরসনে ২,২০০ কোটি টাকার নতুন ফ্লাইওভার প্রকল্প
  • চট্টগ্রামে উড়ালসড়কের নিচ থেকে রেলিং চুরি: নির্বিকার কর্তৃপক্ষ

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net