Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
বসুন্ধরার এমডি আনভীরের জামিন শুনানি হচ্ছে না আজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2021, 12:35 pm
Last modified: 29 April, 2021, 04:17 pm

Related News

  • ঋণ পেতে জটিলতায় বসুন্ধরা মাল্টি স্টিল; আটকে আছে ১,৭৬৫ কোটি টাকার অর্থায়ন
  • চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
  • আত্মহত্যায় প্ররোচনার মামলায় মডেল রিধিকা রিধির প্রেমিক কারাগারে
  • বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • এসএসসিতে আশানুরূপ ফল না পেয়ে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

বসুন্ধরার এমডি আনভীরের জামিন শুনানি হচ্ছে না আজ

বুধবার (২৮ এপ্রিল) এ ঘটনায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
টিবিএস রিপোর্ট
29 April, 2021, 12:35 pm
Last modified: 29 April, 2021, 04:17 pm

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে তরুণীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের হাইকোর্টে আগাম জামিন আবেদনের শুনানি আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হচ্ছে না। 

এর আগে বুধবার (২৮ এপ্রিল) এ ঘটনায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবারের কার্যতালিকায় ১৪ নম্বরে ছিল আনভীরের আগাম জামিনের আবেদনটি। এছাড়া আজকের কার্যতালিকায় মোট ১৫টি আগাম জামিন আবেদন রয়েছে। 

কিন্তু বৃহস্পতিবার সকালে কোর্ট রুমের দরজায় টানানো কাগজে লেখা ছিল, 'বর্তমান লকডাউন এবং কোভিড-১৯ পরিস্থিতিতে অত্র কোর্ট আগাম জামিনের আবেদনপত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুনানী গ্রহণ করিবেন না বলে অত্র আদালত অভিমত ব্যক্ত করিয়াছেন।'

আদালত কার্যক্রম শুরুর পর একপর্যায়ে  বলেন, 'আগাম জামিনের বিষয়গুলো ভুল করে কার্যতালিকায় এসেছে। আমাদের নির্দেশনা ছিল এগুলো ভবিষ্যতে আসবে। তাই আজকের কার্যতালিকার ১৩ থেকে ২৭ নম্বরে থাকা আগাম জামিন আবেদনের শুনানি আজ হবে না।' 

গত সোমবার সন্ধ্যায় গুলশান-২ এর ১২০ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে মুসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাত দেড়টার দিকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় পেনাল কোডের ৩০৬ ধারায় মামলা দায়ের করেন মুনিয়ার বড় বোন।  

নিহতের বোনের অভিযোগ, মুনিয়ার সাথে সায়েম সোবহান আনভীরের প্রেমের সম্পর্ক ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইফতার পার্টির ছবি শেয়ার করা নিয়ে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।

সুরতহাল এবং ময়নাতদন্তকারী চিকিৎসকের প্রাথমিক তথ্য অনুযায়ী মুসারাত জাহান মুনিয়া আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। 

"সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার আগের দিন এবং ঘটনার দিন অভিযুক্ত সায়েম সোবহান আনভীরের গতিবিধি দেখা যায়নি," বলেন ডিএমপি'র গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

"আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ের তদন্ত করতে মুনিয়ার ডায়েরি এবং মোবাইল ফোনের কথোপকথন যাচাই-বাছাই করছি আমরা," জানান এই পুলিশ কর্মকর্তা। 
 

Related Topics

টপ নিউজ

সায়েম সোবহান আনভীর / আত্মহত্যা / বসুন্ধরা গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • ঋণ পেতে জটিলতায় বসুন্ধরা মাল্টি স্টিল; আটকে আছে ১,৭৬৫ কোটি টাকার অর্থায়ন
  • চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
  • আত্মহত্যায় প্ররোচনার মামলায় মডেল রিধিকা রিধির প্রেমিক কারাগারে
  • বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • এসএসসিতে আশানুরূপ ফল না পেয়ে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net