Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
বঙ্গবন্ধুকে নিয়ে ‘গোপন নথি’ গবেষকদের জন্য মূল্যবান সম্পদ হতে পারে: শেখ হাসিনা

বাংলাদেশ

ইউএনবি
05 November, 2021, 04:00 pm
Last modified: 05 November, 2021, 04:07 pm

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎
  • হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

বঙ্গবন্ধুকে নিয়ে ‘গোপন নথি’ গবেষকদের জন্য মূল্যবান সম্পদ হতে পারে: শেখ হাসিনা

‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত দেশের প্রকৃত ও সম্পূর্ণ ইতিহাস এখানে পাওয়া যাবে। এর মাধ্যমে সারা বিশ্বের মানুষ বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও সংগ্রাম সম্পর্কে জানতে পারবে’, বলেন তিনি।
ইউএনবি
05 November, 2021, 04:00 pm
Last modified: 05 November, 2021, 04:07 pm
ছবি- ইউএনবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,'সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রান্স অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' বইটি বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসের গবেষকদের গবেষণার তথ্য-উপাত্তের একটি সমৃদ্ধ উৎস হবে। কারণ এতে উন্মোচিত হয়েছে, কীভাবে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাপারে অনুসন্ধান চালিয়েছিল।

বৃহস্পতিবার লন্ডনের ক্লারিজের হোটেলে 'সিক্রেট ডকুমেন্টস' এবং 'মুজিব অ্যান্ড ইন্ট্রোডাকশন' শিরোনামের দুটি প্রকাশনার আন্তর্জাতিক উন্মোচন অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, 'ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত দেশের প্রকৃত ও সম্পূর্ণ ইতিহাস এখানে পাওয়া যাবে। এর মাধ্যমে  সারা বিশ্বের মানুষ বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও সংগ্রাম সম্পর্কে জানতে পারবে।'

তিনি বলেন, সিক্রেট ডকুমেন্টস হল পাকিস্তান আমলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের উপর গোয়েন্দা শাখার প্রতিবেদনের একটি সংগ্রহ।

এবারের প্রকাশিত গোপন নথির ভলিউম সম্পর্কে তিনি বলেন, এই ভলিউমগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে দেশের তরুণ ও রাজনীতিবিদদের প্রয়োজনীয় শিক্ষা দেবে।

এই প্রকাশনার সাতটি খণ্ড প্রকাশিত হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এগুলি পাকিস্তান সৃষ্টির পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর পাকিস্তান গোয়েন্দা শাখার তৈরি নথি। পাকিস্তান গোয়েন্দা শাখার কর্মকর্তারা তার প্রতিটি আন্দোলন ও কর্মকাণ্ডের ওপর নজর রাখেন। অবিভক্ত পাকিস্তান  রাষ্ট্রের ২৪ বছরে বঙ্গবন্ধু শেখ মুজিব ৩ হাজার ৫৩ দিন কারাগারে ছিলেন।

তিনি আরও বলেন, শুধু বঙ্গবন্ধুই নজরদারিতে ছিলেন না, আমার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবও নজরদারিতে ছিলেন। বিশেষ করে ১৯৬৬ সালে ছয় দফা দাবি ঘোষণার পর থেকে তিনি নজরদারিতে ছিলেন।

তিনি বলেন, এই গোপন নথিগুলো শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক সংগ্রামের একটি নথি নয়, এগুলো কীভাবে একটি স্বাধীন জাতির জন্ম হয়েছিল তার ঐতিহাসিক বিবরণ। বাংলাদেশের জাতীয় ইতিহাসের জন্য এই নথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই নথিগুলির মাধ্যমে জানা যায়, কীভাবে বছরের পর বছর ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক ভিত্তি তৈরি হয়েছিল। এগুলোতে জাতির পিতার অপরিসীম দুর্ভোগ ও ত্যাগকেও তুলে ধরা হয়েছে। এসব তথ্য একজন জাতীয় নেতা, একজন রাষ্ট্রনায়ক এবং একজন আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরির আখ্যান।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের মূল্যবোধ ও নীতির বিপক্ষে ছিলেন যারা, তারা প্রথম দিন থেকেই তাকে টার্গেট করেছিল। এরাই ১৯৭৫ সালের আগস্টে তাঁর পরিবারের বেশিরভাগ সদস্যসহ তাকে নির্মমভাবে হত্যা করেছিল।

শেখ হাসিনা এই প্রকাশনায় বাংলাদেশের হাক্কানি পাবলিশার্সের সাথে অংশীদারত্বে এগিয়ে আসার জন্য টেলর ও ফ্রান্সিস গ্রুপকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা 'বঙ্গবন্ধু অ্যান্ড ব্রিটেন: অ্যা সেটেনারি কালেকশন' শীর্ষক একটি শিল্প প্রদর্শনীরও উদ্বোধন করেন। এসময় সেখানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও তার মেয়ে সায়মা ওয়াজেদও উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু / সিক্রেট ডকুমেন্টস / লন্ডন / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎
  • হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net