Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
ফেরত আসা ৭৪ শতাংশ অভিবাসী খালি হাতে ফিরেছেন: জরিপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 December, 2020, 11:50 am
Last modified: 20 December, 2020, 11:51 am

Related News

  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীরাও
  • চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতারণা, পাচার, যুদ্ধক্ষেত্র: ত্রুটিপূর্ণ যাচাইবাছাই যেভাবে আমাদের প্রবাসী কর্মীদের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে

ফেরত আসা ৭৪ শতাংশ অভিবাসী খালি হাতে ফিরেছেন: জরিপ

জরিপে দেখা যায় , করোনাকালে ৬১ শতাংশ পরিবারে কোন রেমিটেন্স আসেনি, ৭৪ শতাংশ অভিবাসী কোন টাকা পয়সা নিয়ে আসতে পারেননি।
টিবিএস রিপোর্ট
20 December, 2020, 11:50 am
Last modified: 20 December, 2020, 11:51 am

গৃহকর্মী হিসেবে দুই বছর আগে সৌদি আরব যান কারিনা বেগম। কথা ছিল প্রতি মাসে  এক হাজার রিয়াল বেতন দেয়া হবে। কিন্তু মাসের পর মাস কাজ করে গেলেও  বেতনের দেখা পাননি তিনি। গত আগস্ট মাসে খালি হাতেই বাংলাদেশে ফিরে আসতে হয় তাকে। 

শনিবার বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশনের সংবাদ সম্মেলনে  প্রবাসে নিজের কষ্টের কথা এভাবেই তুলে ধরেন শেরপুরের কারিনা বেগম। 

তিনি বলেন, দিন নেই রাত নেই সব সময়ই কাজ করতে হতো।  কাজে কোন ত্রুটি হলেই মারতো। এত কাজ করার পরও কোন বেতন দিত না মালিক।

গত আগস্টে সৌদি পুলিশের সহায়তায় বাংলাদেশ দুতাবাসের মাধ্যমে দেশে ফিরে  আসে কারিনা। তিনি বলেন, আর বিদেশ যাবো না। একটি টাকাও পাই নি আমি। করোনার মধ্যে খালি হাতে আমাকে আসতে হয়েছে। 

শুধু কারিনা বেগম নয় এই করোনার মধ্যে ৭৪ শতাংশ অভিবাসী কোন টাকা নিয়ে আসতে পারে নি বলে এক জরিপে উঠে এসেছে। 

বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশনের সহযোগী সংস্থার নেটওয়ার্ক বিসিএসএমের জরিপে দেখা যায় , করোনাকালে ৬১ শতাংশ পরিবারে কোন রেমিটেন্স আসেনি, ৭৪ শতাংশ অভিবাসী কোন টাকা পয়সা নিয়ে আসতে পারেননি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ সংবাদ সম্মেলনে জরিপের তথ্য তুলে ধরেন সংগঠনের পরিচালক (কার্যক্রম) ফরিদা ইয়াসমীন। 

তিনি বলেন,  এপ্রিল থেকে গত নভেম্বর পর্যন্ত তিন লাখ ২৭ হাজার অভিবাসী বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফেরত এসেছেন।  এর অধিকাংশই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছেন।

তিনি বলেন, আমাদের প্রবাসে যে শ্রমিক আছে সে তুলনায় নিরর‌্যতিত শ্রমিকের সংখ্যা অনেক কম। তবুও আমরা চাইনা একজন শ্রমিকও নির্যাতিত হোক। আমাদের কাছে অভিযোগ আসে শ্রমিকদের কখনও মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়।

নোয়াখালির মাইজদির হাজেরা বেগম গত নভেম্বরে সৌদি আরব থেকে দেশে এসেছেন। হাজেরাকেও খালি হাতেই ফিরতে হয়েছে দেশে। তিনি বলেন, প্রতি মাসে যে এক হাজার রিয়াল বেতন পেতাম সেটা বাড়িতে পাঠিয়ে দিতাম। ফেরার সময় মালিক আমাকে কোন  টাকা দেন নি,  শুধু একটা রিটার্ন টিকেট দিয়েছেন। 

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে হাজেরা বেগম বলেন, অমানবিক পরিশ্রম করতে হয়েছে আমাকে। ভোর চারটায় ঘুম থেকে উঠে কাজ শুরু করি। অসুখ হলে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয় না। এরপরও  পেটের দায়ে আবার বিদেশ যাবো। 

ফেরত আসা নারী শ্রমিকদের পূনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ অভিবাসী শ্রমিক ফোরামের সভাপতি আবুল হোসেন,   বমসার সাধারণ সম্পাদন শেখ রুমানা, চেয়ারম্যান লিলি জাহান। 

লিলি জামান বলেন, অনেক প্রবাসী আমাদের হট লাইনে ফোন দিয়ে জানান তাদের করোনা হলেও তাদের মালিক তাদের চিকিৎসা করান না। 

এ্যাডভোকেট জান্নাতুন নেছা বলেন, যারা বেতন বকেয়া রেখে এসেছে তাদের আইনি সহায়তা দেয়ার জন্য আমরা কাজ করি। কিন্তু দেখা যয়  অনেক প্রবাসী শ্রমিক দেশে ফেরার সময় প্রতিষ্ঠানে লিখিত দিয়ে আসে তারা বেতন যা পাবার কথা সেটা তারা পেয়েছেন।  এর জন্য তাদের ককেয়া বেতন আদায় করা কঠিন হয়ে যায়। যদিও শ্রমিকরা বলেছে , যদি তারা লিখত না দিয়ে আসে সব বেতন পেয়েছেন তাহলে তাদের দেশে ফিরতে দেয়া হয় না।

Related Topics

টপ নিউজ

অভিবাসী / প্রবাসী কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীরাও
  • চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতারণা, পাচার, যুদ্ধক্ষেত্র: ত্রুটিপূর্ণ যাচাইবাছাই যেভাবে আমাদের প্রবাসী কর্মীদের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net