Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
প্রশাসনের নীরবতা সংকট তৈরী করেছে: হিন্দু মহাজোট  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 October, 2021, 03:05 pm
Last modified: 22 October, 2021, 03:14 pm

Related News

  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র
  • দ্রুজ কারা; তাদের রক্ষায় কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল?
  • সংখ্যালঘু নির্যাতনের প্রতিটি অভিযোগের তদন্ত করছে পুলিশ: প্রেস উইং
  • মুর্শিদাবাদের সহিংসতা: বাংলাদেশের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান ঢাকার
  • ‘আমি যাইনি’: ধর্মীয় সংঘাতের শিকার ভারতীয় শহরের শেষ মুসলিম ব্যক্তি

প্রশাসনের নীরবতা সংকট তৈরী করেছে: হিন্দু মহাজোট  

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে সরকারের নমনীয় নীতির কারণে আজকের এই অবস্থা তৈরি হয়েছে। বর্তমান সরকার সংখ্যালঘু নির্যাতন বন্ধে আন্তরিক নয়।
টিবিএস রিপোর্ট
22 October, 2021, 03:05 pm
Last modified: 22 October, 2021, 03:14 pm
ছবি-টিবিএস

দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলার পর প্রশাসনের নীরবতা গভীর সংকটের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের (বিজেএইচএম) নেতারা।

তারা আরও বলেন, প্রশাসনের সদিচ্ছা থাকলে এসব ঘটনা এড়ানো যেত। প্রশাসনের মধ্যে এখনোও ঘাপটি মেরে লুকিয়ে আছে মৌলবাদী চক্র। দীর্ঘদিন ধরে সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে সরকারের নমনীয় নীতির কারণে আজকের এই অবস্থা তৈরি হয়েছে। বর্তমান সরকার সংখ্যালঘু নির্যাতন বন্ধে আন্তরিক নয়।

শুক্রবার সাম্প্রদায়িক হামলাকারীদের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এসব মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।

হিন্দু মহাজোটের ভারপ্রাপ্ত সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস বলেন, "ঘটনা ঘটার ৭ দিন পরে সরকারের এই সম্প্রীতি মিছিল হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রহসন ছাড়া কিছুই নয়। আগে হামলাকারীদের বিচারের মুখোমুখি করুন, তারপর সম্প্রীতি মিছিল করা যাবে"।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায় বলেন, "হামলাকারীরা হিন্দুদের দেশ ত্যাগ করার জন্য চাপ দিচ্ছে। আর সরকার দলীয় লোকজন তাদের সাহায্য করছে। যার প্রেক্ষিতে মন্দির, হিন্দু বাড়ি, হিন্দু নারী, হিন্দুর জমি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে"। 

প্রতিবাদ সভায় হিন্দু মহাজোটের নেতারা হামলায় ক্ষতিগ্রস্ত সমস্ত মন্দির ও বসতবাড়ি সরকারি খরচে পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।  

হিন্দু মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে আজকের অনুষ্ঠানের সময় আগামীকাল শনিবারেরও জন্য প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন। কাল ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এছাড়া ৬৪টি জেলার গুরুত্বপূর্ণ সড়কে একই সময় অবস্থান কর্মসূচি পালন করা হবে। 

উল্লেখ্য, কুমিল্লায় একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়াকে কেন্দ্র করে সম্প্রতি মন্দির ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলায় দেশজুড়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। 

শারদীয় দুর্গাপূজা চলাকালে গত বুধবার (১৩ অক্টোবর) ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির উত্তরপাড়ে দর্পণ সংঘের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়া যায়। এরপর ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সারাদেশেই এরপর হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা শুরু হয়। 
 
 

Related Topics

টপ নিউজ

সংখ্যালঘু নির্যাতন / সাম্প্রদায়িক সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র
  • দ্রুজ কারা; তাদের রক্ষায় কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল?
  • সংখ্যালঘু নির্যাতনের প্রতিটি অভিযোগের তদন্ত করছে পুলিশ: প্রেস উইং
  • মুর্শিদাবাদের সহিংসতা: বাংলাদেশের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান ঢাকার
  • ‘আমি যাইনি’: ধর্মীয় সংঘাতের শিকার ভারতীয় শহরের শেষ মুসলিম ব্যক্তি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net