Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
প্রবল আকার ধারণ করেছে ঘূর্ণিঝড় 'ইয়াস'

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 May, 2021, 10:10 am
Last modified: 25 May, 2021, 03:40 pm

Related News

  • ইয়াসের প্রভাবে বাগেরহাটে ১১ খাতে ৪৬ কোটি টাকার ক্ষতি
  • ইয়াসের প্রভাব: শুকনো তিস্তা পানিতে টইটম্বুর
  • কয়রায় দুই সহস্রাধিক মানুষের স্বেচ্ছাশ্রমে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ মেরামত
  • সাতক্ষীরায় স্থায়ী বাঁধের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ঘূর্ণিঝড় ইয়াস: দুর্গত সাড়ে ৮ লাখ, ৯ জনের মৃত্যু

প্রবল আকার ধারণ করেছে ঘূর্ণিঝড় 'ইয়াস'

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
25 May, 2021, 10:10 am
Last modified: 25 May, 2021, 03:40 pm

ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে 'ইয়াস'। মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এক বিশেষ বুলেটিনে জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'ইয়াস' প্রবল আকার ধারণ করেছে এবং সমুদ্রে একই এলাকায় অবস্থান করছে। 

আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৫২০ কিলোমিটার, মংলা সমুদ্র বন্দর থেকে ৫১৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৮০ কিলোমিটার দূরে ইয়াস অবস্থান করে।

অনুকূল আবহাওয়া পরিস্থিতির কারণে ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল ২৬ মে ভোর নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পৌঁছতে পারে।

বুলেটিনে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। ঝড়ো হাওয়ার আকারে এর গতি ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।  

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের মতে, বুধবার (২৬ মে) দুপুরে পারাদ্বীপ এবং বঙ্গোপসাগরের মাঝখানে বালাসোরের কাছাকাছি স্থলভাগে আছড়ে পড়বে। সেইসময় ঝড়ের বেগ ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও পৌঁছে যেতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটারে। খবর হিন্দুস্তান টাইমসের।  

এদিকে ঝড়ো হাওয়ার পাশাপাশি গতকাল থেকেই ঢাকা এবং চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ অন্যান্য প্রধান শহরগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।   
 
Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় ইয়াস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • ইয়াসের প্রভাবে বাগেরহাটে ১১ খাতে ৪৬ কোটি টাকার ক্ষতি
  • ইয়াসের প্রভাব: শুকনো তিস্তা পানিতে টইটম্বুর
  • কয়রায় দুই সহস্রাধিক মানুষের স্বেচ্ছাশ্রমে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ মেরামত
  • সাতক্ষীরায় স্থায়ী বাঁধের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ঘূর্ণিঝড় ইয়াস: দুর্গত সাড়ে ৮ লাখ, ৯ জনের মৃত্যু

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net