Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ইয়াসের প্রভাবে বাগেরহাটে ১১ খাতে ৪৬ কোটি টাকার ক্ষতি

বাংলাদেশ

আলী আকবর টুটুল
08 June, 2021, 03:50 pm
Last modified: 08 June, 2021, 03:56 pm

Related News

  • বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

ইয়াসের প্রভাবে বাগেরহাটে ১১ খাতে ৪৬ কোটি টাকার ক্ষতি

ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার ও ব্যক্তিদের পুনঃবাসনের জন্য সহযোগিতা শুরু করেছে জেলা প্রশাসন।
আলী আকবর টুটুল
08 June, 2021, 03:50 pm
Last modified: 08 June, 2021, 03:56 pm
বাগেরহাটে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতির চিহ্ন। ছবি: টিবিএস

সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝড়ো বাতাস ও জোয়ারের পানিতে বাগেরহাটে ১১টি খাতে অন্তত ৪৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার ও ব্যক্তিদের পুনঃবাসনের জন্য সহযোগিতা শুরু করেছে জেলা প্রশাসন।

বাগেরহাট জেলা ত্রাণ ও পূণর্বাসন শাখার তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ইয়াসে সৃষ্ট জলোচ্ছাস ও বাতাসে টাকার অংকে সব থেকে বেশি ক্ষতি হয়েছে বাগেরহাটের বিভিন্ন সড়কের। ইয়াসে পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ কিলোমিটার, ইট সলিং বা খোয়ার তৈরি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫ দশমিক ৭৫ কিলোমিটার। বিভিন্ন স্থানে কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩৫ দশমিক ৬৪ কিলোমিটার। টাকার অংকে এখানে ক্ষতির পরিমাণ ১৮ কোটি ২২ লক্ষ ৩৬ হাজার টাকা।

ক্ষতির দিক দিয়ে সড়কের পরেই রয়েছে পানি উন্নয়ন বোর্ডের স্থান। ঘূর্ণিঝড় ইয়াসে সৃষ্ট জলচ্ছাসের প্রভাবে ২২টি স্থানে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের ৩১ দশমিক ৮৮ কিলোমিটার বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪টি স্থানে নদীর তীর ভেঙেছে ২ দশমিক ৮ কিলোমিটার, বেড়িবাঁধ সংলগ্ন ১৫টি ব্রিজ-কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে পানি উন্নয়ন বোর্ডের অন্তত ১৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।

মৎস্য খাতেরও ব্যাপক ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় ইয়াসে। এই ঘূর্ণিঝড়ে বাগেরহাটের ৬,১০০টি চিংড়ি ও সাদা মাছের ঘের ভেসে গেছে। কাকড়ার ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬৫টি। এছাড়া ২০টি জেলে নৌকা ও ৩০টি জাল ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়াসের তাণ্ডবে। আর্থিক হিসেবে মৎস্য খাতে ৯ কোটি ৯৬ লক্ষ ৮৬ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ইয়াসের তাণ্ডবে বেশকিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ২টি ঘর সম্পূর্ণ ও ৭৫৬টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঘরের মালিকদের ১ কোটি ৫১ লক্ষ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ইয়াসে বিভিন্ন গৃহস্থের ৩৮৩টি হাঁস ও ৮৯২টি মুরগী মারা যাওয়ায় প্রাণি সম্পদ বিভাগের ক্ষতি হয়েছে ২ লক্ষ ৩৮ হাজার ৫০৪ টাকা। শস্য ক্ষেত ও বীজতলা নষ্ট হয়ে কৃষি বিভাগের ক্ষতি হয়েছে ৬৪ লক্ষ ১৬ হাজার টাকা। বৈদ্যুতিক খুঁটি, বিদ্যুৎ লাইন ও বেশকিছু যন্ত্রপাতি নষ্ট হওয়ায় বিদ্যুৎ বিভাগের ক্ষতি হয়েছে ৫ লক্ষ ১১হাজার টাকা।

ছবি: টিবিএস

এসব ছাড়াও ইয়াসের প্রভাবে জেলার ৯ উপজেলায় ৪৩টি নলকূপ ও ১ হাজার ৭০৫টি পায়খানা ক্ষতিগ্রস্ত হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হিসেবে এতে ১ কোটি ১৯ লক্ষ ৮১ হাজার টাকার ক্ষতি হয়েছে। ইয়াসের জলচ্ছাসে নার্সারিতে পানি উঠে বন বিভাগের ক্ষতি হয়েছে ১২ লক্ষ ৭০ হাজার টাকা। 

২টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি মাদরাসাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতি হয়েছে ৬ লক্ষ ৩০ হাজার টাকার। স্বাস্থ্য বিভাগের একটি হাসপাতালের অবকাঠামো আংশিক ক্ষতি হয়েছে, যা মেরামতে ব্যয় হবে এক লক্ষ টাকা।

এদিকে ঘূর্ণিঝড় ইয়াসে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভিন্ন অবকাঠামো নষ্ট হয়ে অন্তত ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, 'ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হয়েছে। ৭৫টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় দুই কোটি সাড়ে ১২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও ৯টি উপজেলার প্রত্যেকটিতে শিশু খাদ্যের জন্য এক লক্ষ এবং গো খাদ্যের জন্যেএক লক্ষ টাকা করে সহযোগিতা দেওয়া হয়েছে। সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে।'

তিনি আরও বলেন, 'যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকের তালিকা করা হয়েছে।' ক্ষতিগ্রস্ত সকলেই ক্ষতিপূরণ পাবে বলে জানান তিনি।

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ঘূর্ণিঝড় ইয়াস / বাগেরহাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net