Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ইয়াসের প্রভাব: শুকনো তিস্তা পানিতে টইটম্বুর

বাংলাদেশ

এমএইচ মিন্টু, লালমনিরহাট
30 May, 2021, 03:20 pm
Last modified: 30 May, 2021, 03:21 pm

Related News

  • ‘পানি নেই তো জীবনও নেই’; হারিয়ে যাওয়ার পথে ইরাকের টাইগ্রিস নদী
  • ফরিদপুরে নদীতে গোসল করা নিয়ে মারামারির জেরে দুই এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৪০ 
  • এক ভূমিকম্পে বদলে যায় গঙ্গা-ব্রহ্মপুত্রের গতিপথ, ঢাকায় খোঁড়া গর্তের মাটিতে মিলল নতুন তথ্য
  • দক্ষিণ এশিয়ায় পানির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ যখন সংঘাতের ক্ষেত্র: হিমালয়ের উৎস থেকে রাজনীতি
  • লালমনিরহাটের ৬২ কি.মি. জমি দখলের সংবাদ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত: বিজিবি

ইয়াসের প্রভাব: শুকনো তিস্তা পানিতে টইটম্বুর

চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ পানিপ্রবাহ ৫২ দশমিক ৪৮ সেন্টিমিটার শনিবার রেকর্ড করা হয়।
এমএইচ মিন্টু, লালমনিরহাট
30 May, 2021, 03:20 pm
Last modified: 30 May, 2021, 03:21 pm
ছবি: টিবিএস

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে লালমনিরহাটের শুকনো তিস্তা নদী ঢলের পানিতে টইটম্বুর হয়ে উঠেছে। এতে তিস্তার চরে ভুট্টা, বাদাম, সবজি খেতে পানি ওঠায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

তবে পানি দ্রুত নেমে যাওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে জেলা কৃষি কর্মকর্তা (ডিডি) আশরাফ আলী আশ্বস্ত করেছেন।

গত শুক্রবার (২৮ মে) বাড়তে থাকা পানিপ্রবাহ শনিবারও (২৯ মে) ছিল বিপদসীমা ৫২.৬০ সেন্টিমিটারের কাছাকাছি, মাত্র ১০ সেন্টিমিটার নিচে। তবে সেই পানিপ্রবাহ আজ (রোববার) কমে বিপদসীমার ৫২ দশমিক ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাহিত হচ্ছে। 

হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের বাসিন্দা উল্লাস খন্দকার বলেন, 'তিস্তার পানি কিছুটা বেড়েছিল। এখন সেই পানি নেই। তাই আমাদের ক্ষেতের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।' 

রংপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস হোসেন বলেন, 'রোববার সকালে তিস্তা ব্যারাজের উজানে বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটারের ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে, তথা ৫২ দশমিক ২০ সেন্টিমিটারে পানিপ্রবাহ পরিমাপ করা হয়েছে।' তবে তার দাবি, তিস্তা নদীর পানিপ্রবাহ দ্রুত নেমে যাচ্ছে।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবারও তিস্তায় বিপদসীমার অনেক নিচ দিয়ে পানিপ্রবাহ ছিল। এতে তিস্তা ব্যারাজের ভাটি প্রায় শুকনো ছিল, কয়েকটি গেট বন্ধ ছিল। কিন্তু হঠাৎ ইয়াসের প্রভাবে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে গত শনিবার সবক'টি গেট খুলে দেওয়া হয়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, 'গত বৃহস্পতিবার ইয়াসের প্রভাব পড়তে শুরু করে হাতীবান্ধায় অবস্থিত তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের উজানে ভারতীয় অংশে। শুক্রবার সেই ইয়াস আছড়ে পড়ে বাংলাদেশ অংশে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার সারাদিন তিস্তায় পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫২ দশমিক ৫০ সেন্টিমিটারের মাত্র দুই সেন্টিমিটার নিচ দিয়ে পানিপ্রবাহ বিরাজমান ছিল। তবে চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ পানিপ্রবাহ শনিবারই রেকর্ড করা হয়, যা ৫২ দশমিক ৪৮ সেন্টিমিটার। কিন্তু সেই পানিপ্রবাহ আজ রোববার কমে গিয়ে সকাল ৯টায় বিপদসীমার ৫২ দশমিক ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়া পরিমাপ করা হয়েছে।'

এই পানিপ্রবাহ রোববার বিকালের মধ্যে আরও কমে যাবে বলে আশ্বস্ত করেন তিনি।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক(ডিডি) আশরাফ আলী বলেন, 'তিস্তার পানি কিছুটা বেড়েছিল। কিন্তু এতে ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন পানি নেমে গেছে বলে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন।'

Related Topics

টপ নিউজ

পানিপ্রবাহ / তিস্তা নদী / নদী / ঘূর্ণিঝড় ইয়াস / লালমনিরহাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ‘পানি নেই তো জীবনও নেই’; হারিয়ে যাওয়ার পথে ইরাকের টাইগ্রিস নদী
  • ফরিদপুরে নদীতে গোসল করা নিয়ে মারামারির জেরে দুই এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৪০ 
  • এক ভূমিকম্পে বদলে যায় গঙ্গা-ব্রহ্মপুত্রের গতিপথ, ঢাকায় খোঁড়া গর্তের মাটিতে মিলল নতুন তথ্য
  • দক্ষিণ এশিয়ায় পানির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ যখন সংঘাতের ক্ষেত্র: হিমালয়ের উৎস থেকে রাজনীতি
  • লালমনিরহাটের ৬২ কি.মি. জমি দখলের সংবাদ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত: বিজিবি

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net