Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
সাতক্ষীরায় স্থায়ী বাঁধের দাবিতে অবস্থান কর্মসূচি

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি 
28 May, 2021, 05:05 pm
Last modified: 28 May, 2021, 05:11 pm

Related News

  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 

সাতক্ষীরায় স্থায়ী বাঁধের দাবিতে অবস্থান কর্মসূচি

পাতাখালি গ্রামের বাসিন্দা ইয়াছির আরাফাত বলেন, ১২ বছর ধরে আমাদের শুধু আশ্বাস দিয়েই মাতিয়ে রেখেছে, তবে আজও বাস্তবায়ন হয়নি। পরবর্তী বছর আবার আরেকটি দূর্যোগ আসবে, কিন্তু এর সমাধান হবে না। সেকারণে প্রতীকী লাশ হয়ে আমরা বাঁধের তীরে অবস্থান নিয়েছি।
সাতক্ষীরা প্রতিনিধি 
28 May, 2021, 05:05 pm
Last modified: 28 May, 2021, 05:11 pm

উপকূলীয় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাতাখালি পয়েন্টের ভেঙে যাওয়া বেড়িবাঁধের ওপর টেকসই বেড়িবাঁধের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার (২৮ মে) সকাল ১০টায় এই কর্মসূচি পালিত হয়। 

অবস্থান কর্মসূচিতে ভাসতে চাই না, বাঁচতে চাই। একবারই মরবো, বারবার নয়। আমাদের জীবনের কি কোন মূল্য নেই? জলবায়ু তহবিল কাদের জন্য? উপকূলের কান্না কি চিরদিনের? কর্তৃপক্ষ মরে গেছে, আমরা বেঁচে করবো কি? নিরাপদে বাঁচার, নাই কি আমার অধিকার? বাস্তভিটা ছেড়ে, ভাসানচরে যাবো না- ইত্যাদি প্লাকার্ড হাতে অংশ নেন এলাকাবাসী।

সরকারের দৃষ্টি আকর্ষন করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামের বাসিন্দা মুহতারাম বিল্লাহ্ বাদশা উপকূবাসীর আকুতি তুলে ধরে বলেন, "উপকূলের কান্না কি চিরদিনের। জন্ম থেকেই ভাসছি। আইলা থেকে ইয়াস। প্রত্যেকটি ঘূর্ণিঝড় আমাদের জন্য অভিশাপ। একটি দূর্যোগের ক্ষত কাঁটিয়ে উঠার আগেই আরেকটি দূর্যোগে তছনছ করে দেয় স্বপ্নগুলো। আমরা উপকূলবাসী উপকূলেই থাকতে চাই এবং নিরাপদে থাকতে চাই।"

উপকূলের শিক্ষার্থীদের সংগঠন ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির আয়োজনে কর্মসূচিতে সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহ, তরিকুল ইসলাম, মুহতারাম বিল্লাহ, মুতাসিম বিল্লাহ, হাসানুলসহ আরও অনেকে অংশ নেন। প্রতীকী লাশ হয়ে প্রতিবাদ জানান মাসুম বিল্লাহ, ইয়াসির আরাফাত, সালাউদ্দিন, মাহি ও সালাউদ্দিন জাফরী।

কর্মসূচিতে অংশ নিয়ে পাতাখালি গ্রামের বাসিন্দা ইয়াছির আরাফাত বলেন, ১২ বছর ধরে আমাদের শুধু আশ্বাস দিয়েই মাতিয়ে রেখেছে, তবে আজও বাস্তবায়ন হয়নি। আম্পানের পর গত এক বছর ধরে আমরা শুধু শুনে আসছি উপকূলবাসীর জন্য মেগা-প্রকল্প নেওয়া হয়েছে। এখনো সেই প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় আছে। পরবর্তী বছর আবার আরেকটি দূর্যোগ আসবে, কিন্তু এর সমাধান হবে না। সেকারণে প্রতীকী লাশ হয়ে আমরা বাঁধের তীরে অবস্থান নিয়েছি।

উল্লেখ্য, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর ও ২০০৯ সালে আইলার পর উপকূলীয় অঞ্চলের মানুষ অবস্থায় রয়েছে ঝুঁকিপূর্ণ। প্রায় প্রতি বছরই ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগের শিকার হচ্ছে উপকূলবাসী। বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে লোকালয়। ভেসে যাচ্ছে বসতিসহ সহায় সম্পদ। সবশেষ, ২৬ মে ইয়াসের প্রভাবে তছনছ হয়ে গেছে উপকূলীয় অঞ্চল। উপকূল রক্ষা বাঁধ ভেঙে ও জোয়ারে পানি উপচে জেলায় প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। 

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / উপকূল রক্ষাবাঁধ / ঘূর্ণিঝড় ইয়াস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net