Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
প্যাকেজের মেয়াদ শেষেও অব্যবহৃত ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা

বাংলাদেশ

ইয়ামিন সাজিদ
04 August, 2021, 01:40 pm
Last modified: 04 August, 2021, 01:46 pm

Related News

  • ভোক্তার ওপর চাপ কমাতে মোবাইল সেবায় কর কমানোর প্রস্তাব মোবাইল টেলিকম অপারেটরদের
  • ৪০০ টাকায় ২০ এমবিপিএস: দাম অপরিবর্তিত রেখে আরও দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ আনল বিটিসিএল
  • বিটিআরসির ‘প্রশাসনিক গাফিলতিতে’ ১৭ বছর ধরে আটকে আছে গোল্ডেন স্পেকট্রাম
  • ৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ, বিদ্যুৎ বিপর্যয়ে ব্যাহত নেটওয়ার্ক সেবা
  • দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০ মাসে সর্বনিম্ন

প্যাকেজের মেয়াদ শেষেও অব্যবহৃত ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা

বর্তমানে, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা আর ব্যবহার করতে পারেন না। 
ইয়ামিন সাজিদ
04 August, 2021, 01:40 pm
Last modified: 04 August, 2021, 01:46 pm

এতোদিন পর্যন্ত ইন্টারনেট প্যাকেজের সময়সীমার কারণে নির্দিষ্ট সময় পেরোলেই অব্যবহৃত ডেটা আর ব্যবহার করতে পারতেন না মোবাইল ইন্টারনেট গ্রাহকরা। তবে কিছুদিন পর থেকেই আর এই সমস্যা থাকছে না। প্যাকেজের সময়সীমা পেরুনোর পরও গ্রাহকরা যাতে অব্যবহৃত ডেটা ব্যবহার করতে পারেন তা নিশ্চিত করতে শীঘ্রই টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নির্দেশনা দেবে মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলোকে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, "দীর্ঘদিন ধরেই এ সমস্যার কথা শুনতে পেয়ে বিষয়টি নিয়ে ভাবছিলাম আমরা। আপনারা, আমরা, সবাই এ সমস্যার ভুক্তভোগী। ব্যবহারকারীদের ভোগান্তি এড়াতে কীভাবে ব্যাপারটি নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে ভাবছি আমরা," 

"শীঘ্রই অপারেটরগুলোর সঙ্গে বৈঠকে বসবো আমরা," যোগ করেন তিনি। 

গত সোমবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বিটিআরসি ও মোবাইল অপারেটরগুলোকে প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার পরও গ্রাহকদের অব্যবহৃত ডেটা ব্যবহার করেতে দেওয়ার নির্দেশনা দেওয়ার পরই এ নিয়ে কাজ শুরু হয়। 

কোনো ডেটা প্যাকেজের জন্য খুব অল্প সময়সীমা বেধে না দেওয়ার জন্যও বিটিআরসি ও মোবাইল অপারেটরগুলোকে নির্দেশ দেন তিনি। 

"অব্যবহৃত ডেটা পরবর্তীবারের ডেটা রিচার্জের পর যোগ হয়ে যাওয়া পদ্ধতি চালু ছিল। কিন্তু আমি জানি না কেনো তা বন্ধ হয়ে গেলো," দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন মোস্তাফা জব্বার। 

"এই পরিষেবা আবারও চালু করার জন্য বিটিআরসিকে নির্দেশনা দিয়েছি আমি, এটি কেনো বন্ধ করে দেওয়া হয়েছিল তার ব্যাখ্যা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে," যোগ করেন তিনি। 

মোস্তফা জব্বার আরও বলেন, অব্যবহৃত ডেটা পরবর্তী সময়ে ব্যবহার করা যাবে তা নিশ্চিত করার দায়িত্ব বিটিআরসি'র। 

বর্তমানে, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা আর ব্যবহার করতে পারেন না। 

প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার আগেই আবার ডেটা প্যাকেজ না কিনে রাখলে ব্যবহারকারীরা অব্যবহৃত ডেটা ব্যবহার করতে পারেন না। 

গ্রামীণফোনের ডেটা প্যাকেজের একজন ব্যবহারকারী মোঃ অনিক আব্দুল্লাহ জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে না পারায় তিনি প্রায়ই ৩-৪ জিবি ডেটা হারান। 

বাংলালিংকের গ্রাহক মোঃ ফয়সাল আহমেদ জানান, তিনি গত বছরের সেপ্টেম্বরে হোম অফিসের জন্য ৩০ দিন মেয়াদের ৪০ জিবি'র প্যাকেজ কিনেছিলেন। সে মাসেই তার অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোম বন্ধ করার কারণে তিনি মাত্র ৭ জিবি ডেটা ব্যবহার করেছিলেন। মেয়াদ শেষ হওয়ার পরই ৩৯৯ টাকায় কেনা প্যাকেজের বাকি ডেটা ব্যবহার করতে পারেননি তিনি। 

দেশজুড়ে রবি নেটওয়ার্ক ব্যবহারকারীরাও একই ধরনের অভিযোগ জানান। 

তবে, কিছু অপারেটর জানিয়েছে সময় শেষ হওয়ার আগেই ব্যবহারকারীরা প্যাকেজটি পুনরায় কিনে নিলে অব্যবহৃত ডেটা ব্যবহারের সুযোগ পান তারা। 

বাংলালিংকের করপোরেট কমিউনিকেশন ও সাসটেইনিবিলিটি'র প্রধান অঙ্কিত সুরেখা বলেন, "বাংলালিংকের গ্রাহকরা এখনো অব্যবহৃত ডেটা পুনরায় ব্যবহারের সুযোগ পান। বর্তমান প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন ডেটা প্যাকেজ কিনে নিলে, এবং দুটি প্যাকেজের সময়সীমা একই হলে, আগের প্যাকেজের অব্যবহৃত ডেটা পরের প্যাকেজের সঙ্গে যোগ হবে।" 

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি জানিয়েছে, অনির্দিষ্ট মেয়াদের ডেটার জন্য গ্রাহকদের আরও বেশি পরিমাণ অর্থ দিয়ে প্যাকেজ কিনতে হয়। 

"আমাদের মনে রাখতে হবে, এ ধরনের নিয়ম শুধু বাংলাদেশেই এমন নয়। বৈশ্বিক নিয়মই অনুসরণ করা হয় এখানেও। চলতি নিয়মানুযায়ী, গ্রাহকরা যতো বেশি সুবিধা উপভোগ করবেন, ডেটা প্যাকেজের মূল্যও ততো বেশি হবে। অন্য কথায়, অনির্দিষ্ট মেয়াদের প্যাকেজের জন্য অতিরিক্ত খরচ করতে হবে," বলেন রবি আক্সিয়াটা লিমিটেডের চিফ করপোরেট ও রেগুলেটরি কর্মকর্তা শাহেদ আলম। 

গ্রাহকরা নির্দিষ্ট ডেটা প্যাকেজ কিনে এখনো অব্যবহৃত ডেটা ব্যবহারের সুযোগ পান বলেও জানান তিনি। 

Related Topics

টপ নিউজ

মোবাইল অপারেটর / ডেটা প্যাকেজ / অব্যবহৃত মোবাইল ডেটা / মোবাইল ডেটা / মোস্তফা জব্বার / মোবাইল ইন্টারনেট / ইন্টারনেট প্যাকেজ / অব্যবহৃত ডেটা প্যাকেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ভোক্তার ওপর চাপ কমাতে মোবাইল সেবায় কর কমানোর প্রস্তাব মোবাইল টেলিকম অপারেটরদের
  • ৪০০ টাকায় ২০ এমবিপিএস: দাম অপরিবর্তিত রেখে আরও দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ আনল বিটিসিএল
  • বিটিআরসির ‘প্রশাসনিক গাফিলতিতে’ ১৭ বছর ধরে আটকে আছে গোল্ডেন স্পেকট্রাম
  • ৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ, বিদ্যুৎ বিপর্যয়ে ব্যাহত নেটওয়ার্ক সেবা
  • দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০ মাসে সর্বনিম্ন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net