Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
পেঁয়াজ বিমানে উঠে গেছে, চিন্তার কারণ নেই: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
16 November, 2019, 05:50 pm
Last modified: 16 November, 2019, 05:54 pm

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম

পেঁয়াজ বিমানে উঠে গেছে, চিন্তার কারণ নেই: প্রধানমন্ত্রী

পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে কারা জড়িত খুঁজে দেখা হবে, বলেন তিনি
ইউএনবি
16 November, 2019, 05:50 pm
Last modified: 16 November, 2019, 05:54 pm
ফাইল ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে কোনো চক্রান্ত আছে কিনা সরকার তা খুঁজে দেখতে চায়।

তিনি বলেন, “পেঁয়াজের দাম এখন একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে... এটা সত্য যে বিভিন্ন দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমি জানি না আমাদের দেশে কেন অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা এ দাম বৃদ্ধির পেছনে কারো চক্রান্ত আছে কিনা তা খুঁজে দেখতে চাই।”

শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় শেখ হাসিনা বলেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে, চিন্তার কারণ নেই।
প্রধানমন্ত্রী জানান, সরকার দেশের পেঁয়াজের দাম কমিয়ে আনতে বিদেশ থেকে কার্গো বিমানে করে পেঁয়াজ আমদানি করছে।

এসময় শেখ হাসিনা বলেন, “এ সমস্যার সমাধান করতে আমরা কার্গো বিমানে করে পেঁয়াজ আমদানি করছি। পেঁয়াজ ভর্তি বিমান আগামীকাল বা তার পরের দিন দেশে এসে পৌঁছাতে পারে বলে আশা করা যাচ্ছে। পেঁয়াজ বিমানে উঠে গেছে, চিন্তার কারণ নেই।”

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী। ছবি: বাসস

প্রসঙ্গত, শনিবার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিসর থেকে কার্গো বিমানযোগে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় পৌঁছাবে মঙ্গলবার। এস আলম গ্রুপ মিসর থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করছে, এটি তার প্রথম চালান। পর্যায়ক্রমে অন্যান্য আমদানিকারক দের আমদানিকৃত পেঁয়াজ কার্গো বিমানযোগে দেশে আসবে।

আবহাওয়ার কারণে পণ্যের উৎপাদন বাড়তে বা কমতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, “কেউ কেউ আছেন যারা পেঁয়াজ মজুদ করে দাম বাড়ানোর মাধ্যমে দ্রুত টাকা উপার্জন করতে চান। কিন্তু তাদের মাথায় রাখা উচিত পেঁয়াজ বেশি দিন মজুদ রাখা যায় না, এগুলো  পচে যায়।”

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে ও মানুষ শান্তিতে বসবাস করছে, তখন কিছু স্বার্থান্বেষী মহল সমস্যা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। 

“আমি মানুষকে বিভ্রান্ত না হওয়ার ও আসল কারণ খুঁজে বের করার অনুরোধ জানাচ্ছি।”

তিনি বলেন, ভারতেও পেঁয়াজের দাম এখন খুব বেশি এবং বর্তমানে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সে দেশে এমন একটি রাজ্য রয়েছে যেখানে থেকে পেঁয়াজ রপ্তানির অনুমতি নেই ... সেই রাজ্যে পেঁয়াজের দাম কম।

স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করেন। এসময় জাতীয় সংগীত বাজানো হয়। পরে, কবুতর ও বেলুন উড়ান প্রধানমন্ত্রী। 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / পেঁয়াজ / পেঁয়াজ আমদানি / পেঁয়াজের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net