Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
পর্যটন নগরীকে স্বস্তি দেবে ‘চার লেন সড়ক প্রকল্প’

বাংলাদেশ

সায়ীদ আলমগীর, কক্সবাজার
17 January, 2020, 09:35 am
Last modified: 17 January, 2020, 10:25 am

Related News

  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

পর্যটন নগরীকে স্বস্তি দেবে ‘চার লেন সড়ক প্রকল্প’

প্রায় ২৮৮ কোটি টাকা ব্যয়ে সড়কটি কলাতলী-বাইপাস-নতুন জেলখানা-পুলিশ লাইন ও বাস টার্মিনাল হয়ে লিংকরোড পর্যন্ত যাবে। ২০১৮ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই কাজের উদ্বোধন করেছেন কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান।
সায়ীদ আলমগীর, কক্সবাজার
17 January, 2020, 09:35 am
Last modified: 17 January, 2020, 10:25 am
কক্সবাজারের লিংকরোড থেকে কলাতলীর লাবণী পয়েন্ট পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক চার লেন করার কাজ শুরু হয়েছে। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

রাজধানীর মিরপুর থেকে কক্সবাজারে বেড়াতে এসেছেন আশরাফুল ইসলাম। ভোর সাড়ে ৬টায় গাড়ি থেকে নেমে হোটেলের উদ্দেশে যাত্রা করেন তিনি। কিন্তু ইজিবাইকে ওঠার পরই যানজটের মধ্যে পড়েন। এত সকালে যানজটের কারণ জানতে চাইলে ইজিবাইক চালক জানান, এটি কক্সবাজার শহরের নিত্যদিনের ঘটনা। তবে আশার কথাও শুনিয়েছেন ওই চালক। বললেন, রাস্তা চার লেন করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এই রাস্তা হয়ে গেলে আর যানজট থাকবে না।

চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল কলেজে মার্কেটিং অফিসার হিসেবে চাকরি করেন কাউছার আলম। তিনিও জানালেন কক্সবাজার শহরে ঢুকতে যানজটের তিক্ত অভিজ্ঞতার কথা।

তিনি বলেন, ‘‘চট্টগ্রাম-কক্সবাজারের দূরত্ব ১৫৭ কিলোমিটার। এ পথ অতিক্রম করতে তিন ঘণ্টা সময় লাগার কথা নয়। কিন্তু সেই রাস্তা পেরোতে এখন ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। এর সঙ্গে যোগ হয় কক্সবাজার শহরের প্রবেশপথ লিংকরোডের আধা ঘণ্টার যানজট। পরিবার নিয়ে বেড়াতে এসে এই যানজট আমাদের মনকে বিষিয়ে তুলেছে।’’

পর্যটন খাতের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কারণে কক্সবাজারে দিন দিন বাড়ছে পর্যটকের সংখ্যা। কিন্তু এই শহরে যানজট এখন ‘বিষফোঁড়ায়’ পরিণত হয়েছে। অপ্রশস্ত একটি রাস্তা দিয়ে সব যান চলাচলের কারণে ভোর থেকেই শুরু হয় যানজট। যা পর্যটকদের কক্সবাজার বিমুখ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে চলমান এ ভোগান্তি এড়িয়ে পরিচ্ছন্ন পর্যটনের অনুভূতি আনতে শহরের প্রবেশপথ লিংকরোড থেকে কলাতলীর লাবণী পয়েন্ট পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক চার লেন করার কাজ শুরু হয়েছে। যার ফল চলতি বছর থেকেই পর্যটক ও স্থানীয়রা ভোগ করতে পারবেন বলে জানিয়েছে সড়ক প্রশস্তকরণ প্রকল্পের ঠিকাদার নাজমুল হাসান।

প্রায় ২৮৮ কোটি টাকা ব্যয়ে সড়কটি কলাতলী-বাইপাস-নতুন জেলখানা-পুলিশ লাইন ও বাস টার্মিনাল হয়ে লিংকরোড পর্যন্ত যাবে। ২০১৮ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই কাজের উদ্বোধন করেছেন কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান। চলতি বছরেই কাজটি শেষ হবে বলে জানিয়েছে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী নেতা আজিজ মওলা চৌধুরী বলেন, ‘‘রাস্তাটি চার লেনে প্রশস্ত হলে পর্যটকরা কক্সবাজারে ঢুকতেই পরিচ্ছন্ন পর্যটনের অনূভূতি পাবেন। অবসান ঘটবে চলমান যানজটসহ জনচলাচলের ভোগান্তির। এ প্রকল্প কক্সবাজারের পর্যটন ব্যবসাকে বহুগুণে প্রসারিত করবে বলে আমাদের বিশ্বাস।’’

কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, মাঝখানে ১০ ফুট ডিভাইডার, দুই পাশে ৬ ফুট করে ড্রেনসহ সড়কটি প্রশস্ত হবে ৭১ ফুট। ২৮৮ কোটি টাকা বরাদ্দের মধ্যে প্রায় ৯০ কোটি টাকা জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ব্যয় হবে। বাকি অর্থ ব্যয় হবে সড়ক নির্মাণে। সেভাবেই কাজ এগিয়ে যাচ্ছে।

‘‘এরই মধ্যে লাবণী পয়েন্ট থেকে লিংকরোড পর্যন্ত একপাশ খনন ও মাটি পূনঃস্থাপন কাজ শেষ হয়েছে। অপেক্ষা এখন পাকা করণের। আশা করছি চলতি বছরেই চার লেনের সুফল পাবে পর্যটক এবং স্থানীয়রা।’’ বললেন পিন্টু চাকমা।

সৈকতের তারকা হোটেল ওশান প্যারাডাইসের পরিচালক আবদুল কাদের মিশু বলেন, দেড় যুগেরও বেশি সময় ধরে কক্সবাজারের হোটেল-মোটেল এবং অন্যান্য পর্যটন সেবা প্রতিষ্ঠান বিপুল পরিমাণ রাজস্ব পরিশোধ করছে। কিন্তু এখানকার অবকাঠামোগত উন্নয়ন সেভাবে হয়নি। অপ্রশস্ত একটি রাস্তা থাকলেও পর্যাপ্ত ফুটপাত নেই। ফলে ঝুঁকি নিয়ে রাস্তার উপর দিয়েই পর্যটক এবং স্থানীয়দের চলতে হয়। গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। দীর্ঘ এ ভোগান্তি নিরসনে পর্যটন সড়কটি চার লেইনে করার উদ্যোগটি প্রশংসার দাবিদার। যতদ্রুত সম্ভব কাজটি সম্পন্ন করলে সবার উপকার হবে।

কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, ‘‘আট কিলোমিটার রাস্তার অধিকাংশই পড়েছে আমার পৌরসভায়। তাই গুণগত মান ঠিক রেখেই সড়কটি বাস্তবায়নে নজর রাখা হচ্ছে। এটি সম্পন্ন হলে কক্সবাজারে পর্যটন ও যোগাযোগ ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হবে।’’

চার লেন প্রশস্তকরণ প্রকল্পের ঠিকাদার নাজমুল হাসান পাখি বলেন, পর্যটনের কথা মাথায় রেখে গুণগত মান ঠিক রেখে কাজটি দ্রুততম সময়ে শেষ করার পরিকল্পনা নিয়ে এগুনো হচ্ছে। কাজ করতে কিছু কিছু জায়গায় সামান্য বেগ পেতে হচ্ছে। সংশ্লিষ্টরা সেসব জায়গায় সহযোগিতা দিচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা আন্তরিক হলে আমরা প্রকল্পটি দ্রুত শেষ করতে পারব।

Related Topics

টপ নিউজ

পর্যটন নগরী / কক্সবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net