Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
পরীমনি ইস্যুতে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জড়ানোয় জিডি করলো সিটি ব্যাংক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 August, 2021, 06:35 pm
Last modified: 10 August, 2021, 07:40 pm

Related News

  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • সিটি ব্যাংককে ৭৫ মিলিয়ন ডলার ঋণ দেবে এআইআইবি ও এনডিবি
  • উচ্চ মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে সিটি ব্যাংক বেতন ব্যয় বাড়ালো বছরে ৩০০ কোটি টাকা
  • সিটি ব্যাংকের ৩৪ লাখ শেয়ার বিক্রি করবেন পরিচালক রুবেল আজিজ

পরীমনি ইস্যুতে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জড়ানোয় জিডি করলো সিটি ব্যাংক

মঙ্গলবার ব্যাংকটির হেড অব কোর্ট অপারেশন গাজী এম শওকত হাসান রাজধানীর গুলশান থানায় এ জিডি করেন।
টিবিএস রিপোর্ট
10 August, 2021, 06:35 pm
Last modified: 10 August, 2021, 07:40 pm

চিত্রনায়িকা পরীমনি ইস্যুতে সিটি ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তাকে জড়িয়ে অসমর্থিত, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে দাবি করে সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

মঙ্গলবার ব্যাংকটির হেড অব কোর্ট অপারেশন গাজী এম শওকত হাসান রাজধানীর গুলশান থানায় এ জিডি করেন।

জিডিতে তিনি লেখেন, "সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অভিনেত্রীর বিতর্কিত কর্মকান্ডের সাথে কয়েকটি ব্যাংকের কর্মকর্তা সহ নানা পেশার বেশ কিছু মানুষের জড়িত থাকার বিষয়ে প্রকাশিত একটি তথ্য প্রচার করা হয়। উক্ত সংবাদের মধ্যে দি সিটি ব্যাংক লিঃ এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত বলে একটি অসমর্থিত, মিথ্যা ও বানোয়ট তথ্য প্রচার করে। এই তথ্যকে পুজি করে সমাজের কিছু স্বার্থন্বেষী ব্যাক্তি, অসাধু শ্রেণীর প্রতারক ও চাপাবাজ শ্রেণীর লোক বিভিন্নভাবে ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের নাজেহাল করার অপচেষ্টায় লিপ্ত আছে অথবা থাকতে পারে বলে আশংকা রয়েছে। এরুপ অজ্ঞাতনামা ব্যাক্তিবর্গ এবং একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যাবহার করে অত্র ব্যাংকের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় এবং ব্যাংক হতে অবৈধ পন্থায় অর্থ লাভের আশায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে এবং ভবিষ্যতে করতে পারে বলে আশংকা করা যাচ্ছে।"

জিডিতে দাবি করা হয়, অজ্ঞাতনামা স্বার্থান্বেষী মহলের এহেন কার্যক্রমে ব্যাংক এর উর্দ্ধতন কর্মকর্তাদের সামাজিক নিরাপত্তাহীনতা, মানসিক উদ্বিগ্নতার সৃষ্টি হচ্ছে।

সেখানে বলা হয়, "এ ঘটনায় অত্র ব্যাংক এবং এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দরা আশংকা প্রকাশ করছে যে, একটি সংঘবদ্ধ চক্র বা স্বার্থান্বেষী মহল উপরোক্ত পন্থায় অথবা অন্য কোন উপায়ে ব্যাংক হতে চাঁদাবজি ও প্রতারণার আশ্রয়ে আত্মসাতের অশুভ পাঁয়তারা করছে বা করতে পারে বলে আশংকা করা হচ্ছে। এ ধরনের সংঘবদ্ধ প্রতারক চক্র ভূয়া সংবাদ, কুৎসা এবং মিথ্যা-বানোয়াট তথ্য প্রচার করে ব্যাংকের কাছ থেকে চাদাঁবাজির উদ্দেশ্যে সাধারণ জনগণের টাকা আত্মসাতের বিষয়ে আশংকা থাকে বিধায় এরূপ চাদাঁবাজ-প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা সহ তাদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরী, অন্যথায় ব্যাংক ও ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে পারে।"

Related Topics

টপ নিউজ

সিটি ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • সিটি ব্যাংককে ৭৫ মিলিয়ন ডলার ঋণ দেবে এআইআইবি ও এনডিবি
  • উচ্চ মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে সিটি ব্যাংক বেতন ব্যয় বাড়ালো বছরে ৩০০ কোটি টাকা
  • সিটি ব্যাংকের ৩৪ লাখ শেয়ার বিক্রি করবেন পরিচালক রুবেল আজিজ

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net