Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
ন্যাশনাল ব্যাংকের ব্যাখ্যা প্রত্যাখান করেছে এক্সিম ব্যাংক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 May, 2020, 12:10 am
Last modified: 29 May, 2020, 12:19 am

Related News

  • ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি
  • সরে গেলেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন
  • ঈদের আগে ন্যাশনাল ব্যাংককে ১,০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
  • ন্যাশনাল ব্যাংক থেকে ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত
  • জামিন নাকচ, এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ কারাগারে

ন্যাশনাল ব্যাংকের ব্যাখ্যা প্রত্যাখান করেছে এক্সিম ব্যাংক

দ্য লিগ্যাল এডজ নামের ল’ ফার্মের প্যাডে লেখা ওই জবাব ২৮ মে বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংক ও তাদের নিয়োগকৃত আইনজীবীর বরাবর পাঠানো হয়।
টিবিএস রিপোর্ট
29 May, 2020, 12:10 am
Last modified: 29 May, 2020, 12:19 am

ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল প্যাডে আইনজীবীর বক্তব্য আইনত সমর্থনযোগ্য নয় বলে মনে করেন এক্সিম ব্যাংকের নিয়োগকৃত আইনজীবী মিয়া মোহাম্মদ কাউছার আলম।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ওই আইনজীবী তার লিখিত জবাবে উল্লেখ করেন, ২৬ মে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন হক শিকদার ও দিপু হক শিকদার কর্তৃক অপহরণ ও হত্যাচেষ্টা ঘটনায় সৃষ্ট মামলার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ন্যাশনাল ব্যাংকের নিয়োগকৃত আইনজীবী আব্দুল বাছেত মজুমদার কতৃক প্রদত্ত ব্যাখ্যা গত ২৭ মে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়, যার প্রেক্ষাপটে ওই মামলার বাদী এবং এক্সিম ব্যাংকের পরিচালক লে. কর্নেল (অব) সিরাজুল ইসলাম ও সংশ্লিষ্ট ব্যাংক তাকে আইনজীবী নিয়োগ দেন এবং নিয়োগদাতার নির্দেশনা অনুযায়ী তিনি ওই প্রতিউত্তর জানান।

দ্য লিগ্যাল এডজ নামের ল' ফার্মের প্যাডে লেখা ওই জবাব ২৮ মে বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংক ও তাদের নিয়োগকৃত আইনজীবীর বরাবর পাঠানো হয়।

এতে তিনি বলেন, "ওই মামলায় বাদী ন্যাশনাল ব্যাংকের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি। ন্যাশনাল ব্যাংকের স্বপ্রণোদিত বিবৃতি অপ্রাসঙ্গিক এবং প্রকৃত ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টা মাত্র।"

প্রতিউত্তরে মিয়া মোহাম্মদ কাউছার আলম আরও লিখেছেন, জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাছেত মজুমদারের স্বাক্ষরিত বিবৃতি ন্যাশনাল ব্যাংকের প্যাডে বিস্ময়কর এবং আইনত সমর্থন যোগ্য নয়।

এছাড়াও আইনজীবী বাছেত মজুমদারের ওই বিবৃতিতে ন্যাশনাল ব্যাংক থেকে এক্সিম ব্যাংকের জনৈক পরিচালকের ঋণ নেওয়া বা তার মেয়ের নামে ঋণের আবেদন বা বাদীর ঋণ নেওয়া এবং উপযুক্ত জামানত না থাকার বিষয়টি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক উল্লেখ করে এক্সিম ব্যাংকের আইনজীবী কাউছার আলম তার জবাবে লেখেন, মামলার ঘটনার সাথে এসবের লেশমাত্র সম্পর্ক নেই।

"আশ্চার্যজনক যে, একটি পাবলিক ব্যাংক জনগনের বিশ্বাস ও আস্থার প্রতি বিন্দুমাত্র না তাকিয়ে অবান্তর বিষয়ের অবতারণা করে গুরুত্বপূর্ণ ব্যাংক খাতকে অস্থিতিশীলকারী এবং অপরাধীদের সহায়তা করে বিবৃতি দিয়ে এই বৈশ্বিক করোনা দুর্যোগের সময়ে ব্যাংক খাত এবং ওই ব্যাংককেই কলুষিত ও প্রশ্নবিদ্ধ করেছে। যদি কোনো ঋণ নিয়ে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে তার দায় ওই ব্যাংককেই নিতে হবে," বলা হয় ওই জবাবে।

এছাড়াও ঘটনার বারো দিন পরে মামলা দায়ের করার বিষয়েও বাছেত মজুমদার তার মক্কেলের বরাত দিয়ে যে প্রশ্ন তুলেছেন তার জবাবে এক্সিম ব্যাংকের আইনজীবী বলেন, বাদী সিরাজুল ইসলাম এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের সাথে আলোচনা করেই মামলা দায়ের করেছেন এবং মামলা দেরিতে দায়ের করার কারণ মামলার বিবরণীর যথাযথ স্থানে উল্লেখ রয়েছে।

এছাড়া মামলার স্বপক্ষে কোনো প্রমাণ না থাকার বিষয়েও ন্যাশনাল ব্যাংকের আইনজীবী যে প্রস্ন তুলেছেন তার জবাবে কাউছার আলম বলেন, স্বাক্ষ্য ও প্রমাণ আইনী প্রক্রিয়ায়ই উপস্থাপন করা হবে।

তবে কাউছার আলম এটাও উল্লেখ করেন, ন্যাশানাল ব্যাংক একটি পাবলিক লিমিটেড কোম্পানি, এই ব্যাংকের বিরুদ্ধে আক্রান্তদের কোনো অভিযোগ নেই এবং এই ব্যাংকের কোনো পরিচালকের সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে এই মামলা করা হয়নি।

অভিযোগ রয়েছে গত ৭ মে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেনকে পাঁচ শ' কোটি টাকা ঋণের বিপরীতে বন্ধকী জমি দেখাতে নিয়ে যান রন হক শিকদার ও দিপু হক শিকদার। তবে প্রস্তাবিত ঐ বন্ধকী জমির দাম কম বলায় প্রথমে এক্সিম ব্যাংকের এমডির ওপর গুলি বর্ষণ এবং পরে ঔ দুই শীর্ষ কর্মকর্তকে অপহরণ ও নির্যাতনের আভিযোগ এনে গত ১৯ মে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। 
 

Related Topics

টপ নিউজ

এক্সিম ব্যাংক / ন্যাশনাল ব্যাংক / সিকদার গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি
  • সরে গেলেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন
  • ঈদের আগে ন্যাশনাল ব্যাংককে ১,০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
  • ন্যাশনাল ব্যাংক থেকে ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত
  • জামিন নাকচ, এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ কারাগারে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net