Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
নোয়াখালীতে ৭ দিনের বিশেষ লকডাউন

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
04 June, 2021, 06:15 pm
Last modified: 04 June, 2021, 06:24 pm

Related News

  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হচ্ছেন নোয়াখালী-৬ আসনের হান্নান মাসউদ
  • বন্যায় ফেনী ও নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত ৯০ শতাংশের বেশি মানুষ: অক্সফাম
  • বন্যার আসল কারণ কী?
  • করোনায় দৈনিক প্রাণহানি আবার বেড়ে ৩৪
  • শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হবে না: দীপু মনি

নোয়াখালীতে ৭ দিনের বিশেষ লকডাউন

শুক্রবার (৪ জুন) বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
নোয়াখালী প্রতিনিধি
04 June, 2021, 06:15 pm
Last modified: 04 June, 2021, 06:24 pm
সংগৃহীত প্রতীকী ছবি

গত এক সপ্তাহে নোয়াখালীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলার ৬টি ইউনিয়নে বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত এক সপ্তাহে জেলায় নতুন করে সংক্রমিত শনাক্ত হন ৫৮৯ জন, আর মারা গেছেন ৪ জন।

শুক্রবার (৪ জুন) বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, গত কয়েকদিন নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলার কয়েকটি উপজেলায় করোনা সংক্রমণ আশংকাজনক হারে বাড়তে থাকে। সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা, নোয়ান্নই, বিনোদপুর, কাদির হানিফ, নেয়াজপুর, অশ্বদিয়া ও নোয়াখালী ইউনিয়নে  শনিবার (৫ জুন) থেকে আগামী শুক্রবার (১১ জুন) পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার ভোর ৬টা থেকে এ লকডাউন কার্যকর হবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, লকডাউনকৃত এলাকাগুলোতে ফার্মেসী ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। কাঁচা বাজার খোলা থাকবে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শর্তসাপেক্ষে খোলা থাকবে খাবার হোটেল। তবে হোটেলে বসে খাবার খাওয়া যাবে না। জরুরি সেবা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসা সেবাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর কাজে নিয়োজিত পরিবহন এবং যানবাহনের পরিসেবা চালু থাকবে।

সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভার্চুয়াল ভাবে যুক্ত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুউদ্দিন জেহান, অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীন।

Related Topics

টপ নিউজ

নোয়াখলী / বিশেষ লকডাউন / বাংলাদেশে কোভিড-১৯

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হচ্ছেন নোয়াখালী-৬ আসনের হান্নান মাসউদ
  • বন্যায় ফেনী ও নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত ৯০ শতাংশের বেশি মানুষ: অক্সফাম
  • বন্যার আসল কারণ কী?
  • করোনায় দৈনিক প্রাণহানি আবার বেড়ে ৩৪
  • শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হবে না: দীপু মনি

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net