Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হচ্ছেন নোয়াখালী-৬ আসনের হান্নান মাসউদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2026, 07:55 pm
Last modified: 13 February, 2026, 08:09 pm

Related News

  • হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে গুলি ও হামলা, আহত ১০
  • স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
  • সংসদে সক্রিয় হওয়ার প্রস্তুতি জামায়াতের, নতুন এমপিদের নিয়ে দুই দিনের কর্মশালা
  • নবনির্বাচিত সংসদ সদস্য ও গণপরিষদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি
  • সংসদে যাচ্ছেন ৫ জেন-জি; নির্বাচনে অংশ নিয়েছিলেন ২৩ জন

দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হচ্ছেন নোয়াখালী-৬ আসনের হান্নান মাসউদ

নির্বাচনি হলফনামা অনুযায়ী, ২০০০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা হান্নান মাসউদের বর্তমান বয়স ২৬ বছর ১ মাস। তিনি বিএনপি প্রার্থীর বিপরীতে বড় জয় পেয়েছেন।
টিবিএস রিপোর্ট
13 February, 2026, 07:55 pm
Last modified: 13 February, 2026, 08:09 pm
ছবি: সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। 

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তিনি বিএনপি প্রার্থীর বিপরীতে এই জয় পেয়েছেন।

নির্বাচনি হলফনামা ও নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২০০০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা হান্নান মাসউদের বর্তমান বয়স ২৬ বছর ১ মাস। এই জয়ের মধ্য দিয়ে তিনি এই সংসদে নির্বাচিত সকল প্রার্থীর মধ্যে কনিষ্ঠতম সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

নির্বাচনে ১১-দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসেবে 'শাপলা কলি' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন হান্নান মাসউদ। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। অর্থাৎ, ২৭ হাজার ৮৭৮ ভোটের ব্যবধানে এই আসনে জয়ী হন তিনি।

রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে আব্দুল হান্নান মাসউদ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের একজন নেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে তিনি এনসিপিতে যোগ দেন।

উল্লেখ্য, গতকালের নির্বাচনে হান্নান মাসউদসহ মোট পাঁচজন তরুণ প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় রাজনীতিতে তাদের ক্রমবর্ধমান এই অংশগ্রহণকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচিত এই পাঁচজন তরুণ প্রার্থীর মধ্যে চারজন এনসিপির এবং একজন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা। তারা সবাই জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন।

সংসদে জায়গা করে নেওয়া এনসিপির অন্য তরুণরা হলেন— নাহিদ ইসলাম (২৭), আখতার হোসেন (২৮), হাসনাত আবদুল্লাহ (২৭)।

Related Topics

টপ নিউজ

হান্নান মাসউদ / নোয়াখলী / এমপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে গুলি ও হামলা, আহত ১০
  • স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
  • সংসদে সক্রিয় হওয়ার প্রস্তুতি জামায়াতের, নতুন এমপিদের নিয়ে দুই দিনের কর্মশালা
  • নবনির্বাচিত সংসদ সদস্য ও গণপরিষদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি
  • সংসদে যাচ্ছেন ৫ জেন-জি; নির্বাচনে অংশ নিয়েছিলেন ২৩ জন

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net