Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
নার্সিং কাউন্সিলের নিবন্ধন পরীক্ষা নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 February, 2021, 03:05 pm
Last modified: 18 February, 2021, 03:05 pm

Related News

  • বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ ৩ দাবিতে চট্টগ্রামে চিকিৎসকদের মানববন্ধন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • মুখে কালো কাপড় বেঁধে বাংলাদেশ ব্যাংকের সামনে ছয় এনবিএফআইয়ের আমানতকারীদের মানববন্ধন

নার্সিং কাউন্সিলের নিবন্ধন পরীক্ষা নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক পক্ষ নার্সিং কাউন্সিলের লাইসেন্সিং বা কম্প্রিহেনসিভ পরীক্ষায় অংশগ্রহণের  দাবিতে এবং অপর পক্ষ অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি তুলে এ কর্মসূচি পালন করে।
টিবিএস রিপোর্ট
18 February, 2021, 03:05 pm
Last modified: 18 February, 2021, 03:05 pm

কারিগরি বোর্ডের অধীন এবং মেডিকেল ডিসিপ্লিন থেকে নার্স শিক্ষার্থীদের মধ্যে নিবন্ধন পরীক্ষা নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক পক্ষ নার্সিং কাউন্সিলের লাইসেন্সিং বা কম্প্রিহেনসিভ পরীক্ষায় অংশগ্রহণের  দাবিতে এবং অপর পক্ষ অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি তুলে এ কর্মসূচি পালন করে।

এ সময় দুই পক্ষ থেকেই আন্দোলনকারীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। সেখানে থাকা পুলিশ সদস্যরা দুই পক্ষকেই উসকানিমূলক কোনো কিছু না করার অনুরোধ জানান।

সোনার বাংলা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর রানা বলেন, 'আমরা কারিগরি বোর্ড থেকে পড়ে এলেও মেডিকেল ডিসিপ্লিনের সমানই সিলেবাস। তাছাড়া, ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। উচ্চ আদালতের রায় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিপক্ষে নার্সিং কাউন্সিলের নার্সদের বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা বানোয়াট তথ্য পরিবেশনের প্রতিবাদ জানাচ্ছি।'

'একইসঙ্গে আমরা বলতে চাই, কাউন্সিলের নার্সদের দাবি- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নার্সিং কোর্স ৬ মাসের- যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আসলে, কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা নার্সিং কোর্স ৪ বছরের এবং নার্সিং কাউন্সিলের সিলেবাসের সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে। তাই অবিলম্বে আমাদেরকে নার্সিং কাউন্সিলের নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে,' বলেন তিনি।

অন্যদিকে, বিডিবিএনএ-এর মহাসচিব মামুন হাসান ও সভাপতি লিজা আক্তার স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়, "কারিগরি বোর্ড থেকে আসা টেকনোলজিস্টরা মূলত 'পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট'; তারা নার্স নন। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির সমমান হতে পারেন না টেকনোলজিস্টরা। নার্সিং সেবার মান রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন দেওয়া যাবে না।"

আরও বলা হয়, 'পরিবার কল্যাণ পরিদর্শিকা'দের (এফডব্লিউভি) ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমান করা যাবে না। এর ব্যতয় ঘটলে আমরা তা মেনে নেব না।'

Related Topics

টপ নিউজ

মানববন্ধন / নার্স / নার্সিং কাউন্সিলের নিবন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • অলংকরণ: টিবিএস
    মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • ফাইল ছবি: সংগৃহীত
    সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

Related News

  • বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ ৩ দাবিতে চট্টগ্রামে চিকিৎসকদের মানববন্ধন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • মুখে কালো কাপড় বেঁধে বাংলাদেশ ব্যাংকের সামনে ছয় এনবিএফআইয়ের আমানতকারীদের মানববন্ধন

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
অলংকরণ: টিবিএস
ফিচার

মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের

4
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

5
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net