Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
নমুনা সংগ্রহ করতে গিয়েই আক্রান্ত হয়েছেন সেই নারী চিকিৎসক!

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
15 April, 2020, 04:00 pm
Last modified: 15 April, 2020, 04:01 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ
  • বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি
  • রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ, ব্যবস্থা নিতে চিঠি

নমুনা সংগ্রহ করতে গিয়েই আক্রান্ত হয়েছেন সেই নারী চিকিৎসক!

ওই চিকিৎসকের সঙ্গে নমুনা সংগ্রহে যাওয়া তার এক সহকর্মীও শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
15 April, 2020, 04:00 pm
Last modified: 15 April, 2020, 04:01 pm

মঙ্গলবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। এর মধ্যে জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসকও রয়েছেন। 

বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি জেলার একমাত্র প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার। বর্তমানে ওই নারী চিকিৎসক ময়মনসিংহে অবস্থান করছেন। সেখানেই তিনি আইসোলেশনে রয়েছেন। তবে কীভাবে করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন সেটি নিশ্চিত না হলেও করোনভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির নমুনা সংগ্রহ করেতে গিয়েই আক্রান্ত হয়েছেন বলে ধারণা ওই চিকিৎসকের। 

পাশাপাশি ওই চিকিৎসকের সঙ্গে নমুনা সংগ্রহে যাওয়া তার এক সহকর্মীও শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মুঠোফোনে ওই নারী চিকিৎসকের সঙ্গে কথা হয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এই প্রতিবেদকের। নমুনা সংগ্রহের সময় যে সুরক্ষা সরঞ্জাম পরেছিলেন সেটি মানসম্মত ছিলনা বলে তার ভাষ্য। 

তিনি বলেন, "গত ৭ এপ্রিল বিজয়নগর উপজেলার হরষপুরে এক রোগীর নমুনা সংগ্রহে গিয়েছিলাম আমিসহ চারজন। ওই রোগীর করোনভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমিই প্রথম ওই রোগীকে ডিল করি। ওই রোগীর রিপোর্ট পজেটিভ আসার পর আমরা চারজন নিজ থেকেই নমুনা পরীক্ষার জন্য পাঠাই। যদিও আমাদের মধ্যে কারোরই করোনাভাইরাসের কোনো লক্ষণ ছিল না।"

তিনি বলেন, "গত শনিবার (১১ এপ্রিল) আমাদের নমুনা পাঠানোর পর গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) আমাদের রিপোর্ট এসেছে। আমার রিপোর্ট পজিটিভ এবং বাকি তিনজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।"

তিনি জানান, নমুনা সংগ্রহ করার জন্য তাদের মানসম্মত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ছিলনা। 

"এন-৯৫ মাস্কের পরিবর্তে আমরা সাধারণ সার্জিকেল মাস্ক, সাধারণ
পিপিই, গ্লোভস ও বড় গগলসের পরিবর্তে প্লাস্টিকের গ্লাস পরেছিলাম। আমাদের পিপিই আন্তর্জাতিক মানদণ্ডের ছিল না। সরকারিভাবে আমাদের এসব দেওয়া হয়নি। এগুলো ছাড়াই আমরা কাজ করেছি। আমি এখন আইসোলেশনে রয়েছি, তবে আমি সুস্থ্য আছি।"

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "চিকিৎসকরা নমুনা সংগ্রহ করবে- বিষয়টি এমন নয়। পিপিই পরে মেডিকেল টেকনোলজিস্টরা নমুনা সংগ্রহ করেন। আমাদের সার্জিকেল মাস্ক আন্তর্জাতিক মানদণ্ডের।"

সবগুলো উপজেলায় 'যথেষ্ঠ' পিপিই দেয়া হয়েছে বলে তিনি জানান।
 

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / করোনায় আক্রান্ত চিকিৎসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ
  • বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি
  • রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ, ব্যবস্থা নিতে চিঠি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net