Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
নতুন ‘সড়ক পরিবহন আইন ২০১৮: কোন অপরাধে কি সাজা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 November, 2019, 03:25 pm
Last modified: 04 November, 2019, 03:29 pm

Related News

  • পরিবহন সেক্টরের কিছু মানুষ নৈরাজ্য চালাচ্ছেন: ইলিয়াস কাঞ্চন
  • চালক অপরাধ করলেও জামিনের ব্যবস্থা রাখার দাবি শাজাহান খানের
  • ‘রাস্তার ফিটনেস ঠিক করে আইন পাস করতে আসেন’
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার পর মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহার
  • ধর্মঘটের নামে জনগণকে দুর্ভোগে ফেলবেন না: কাদের

নতুন ‘সড়ক পরিবহন আইন ২০১৮: কোন অপরাধে কি সাজা

বহুল আলোচিত এই আইনটি প্রণয়নের এক বছরেরও বেশি সময় পর বাস্তবায়ন শুরু হলো...
টিবিএস রিপোর্ট
04 November, 2019, 03:25 pm
Last modified: 04 November, 2019, 03:29 pm

গত ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’। বহুল আলোচিত এই আইনটি প্রণয়নের এক বছরেরও বেশি সময় পর বাস্তবায়ন শুরু হলো। 

গত ২২ অক্টোবর আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে গেজেট জারি করে সরকার। নতুন আইনে ইতোমধ্যে সাজা দেয়া হচ্ছে।

নতুন সড়ক আইনে শিক্ষানবিশ লাইসেন্স ছাড়া কর্তৃপক্ষের দেওয়া যে কোনো লাইসেন্সের বিপরীতে ১২ পয়েন্ট দেওয়া থাকবে। দোষ করলে তা কাটা যাবে। লালবাতি অমান্য, ওভারটেক, গতিসীমা অমান্য, বিপরীত দিক থেকে গাড়ি চালানো, ওজনসীমা লংঘন, নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালালে পয়েন্ট কাটা যাবে চালকের। এ বিধান আগে ছিল না।

আজ সোমবার (৪ নভেম্বর) রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘সড়ক পরিবন আইন ২০১৮’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর বিভিন্ন দিক তুলে ধরেন ডিএমপি কমিশনার মো শফিকুল ইসলাম।

নতুন এই আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স না থাকলে, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করলে অনধিক ২৫ হাজার টাকা জরিমানা বা অনধিক ৬ মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের সাজার বিধান রাখা হয়েছে। 

রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে, গাড়ির নম্বর প্লেট না থাকলে অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা অনধিক ৬ মাসের কারাদণ্ড বা উভয় দন্ডের সাজা দেয়া হবে। এই এ সংক্রান্ত ৭২ নং ধারায় প্রাইম মুভার এবং ট্রেইলার উভয়ের পৃথক পৃথক নম্বর প্লেট রাখার কথা বলা হয়েছে। 

ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস সনদ ব্যবহার করে গাড়ি চালালে তিনি সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

মোটরযানের বাহ্যিক ও ভেতরের যন্ত্রপাতির কাঠামো পরিবর্তন করা হলে, বাম দিকে স্টিয়ারিং ব্যবহার করলে, আসন বিন্যাস পরিবর্তন করা হলে অনধিক ৩ লাখ টাকা জরিমানা বা অনধিক ৩ বছর অনন্য ১ বছর কারাদণ্ড বা উভয়দন্ডের বিধান রাখা হয়েছে। এ সংক্রান্ত অপরাধগুলো ৮৪ নং ধারার অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্ধারিত ওজনের বেশি ওজন নিয়ে চলাচল করলে ১ লক্ষ টাকা জরিমানা বা অনধিক ১ বছরের কারাদণ্ড বা উভয়দন্ডের বিধান রাখা হয়েছে। আর এ ধরণের অপরাধে ২ পয়েন্ট কাটা যাবে চালকের। এই এই সংক্রান্ত অপরাধগুলো ৮৬ ধারার অন্তর্ভুক্ত রাখা হয়েছে। 

নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে বেপরোয়া গাড়ি চালালে অনধিক ১০ হাজার টাকা জরিমানা বা অনধিক ৩ মাসের কারাদণ্ড বা উভয়দন্ডের বিধান রাখা হয়েছে। এ সংক্রান্ত ৮৭ ধারার অন্যান্য অপরাধগুলো হলো - বিপজ্জনকভাবে ওভারটেক করা এবং অন্যান্য মোটর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। 

পরিবেশ দূষণকারী ধোঁয়া নিঃসরণ করা হলে, পরিবেশ দূষণ করে এমন কোন যন্ত্র ব্যবহার বা সরানো হলে অনধিক ২৫ হাজার টাকা জরিমানা বা অনধিক ৩ মাসের কারাদণ্ড বা উভয়দন্ডের বিধান রাখা হয়েছে। তা ৮৯(১) নং ধারার অন্তর্ভুক্ত অপরাধ হবে। 

গ্লাস ভাঙ্গা, ইন্ডিকেটর ভাঙ্গা বা না থাকা এমন ত্রুটিপূর্ণ, ঝুঁকিপূর্ণ বা নিষিদ্ধ যানবাহন চালানো হলে, সড়কে চলাচলের অনুপযোগী নসিমন, করিমন, ইজিবাইক ইত্যাদি চালানো হলে এই আইনের ৮৯(২) ধারা ভঙ্গ করা হবে। আর তাতে অনধিক ২০ হাজার টাকা জরিমানা বা অনধিক ৩ মাসের জরিমানা বা উভয়দন্ডের বিধান রাখা হয়েছে।

মদ বা নেশাজাতীয় কিছু খেয়ে মাতাল অবস্থায় গাড়ি চালালে অনধিক ১০ হাজার টাকা জরিমানা বা ৩ মাসের জরিমানা বা উভয় দন্ড দেয়া হবে।  ৯২(১) ধারার অন্তর্ভুক্ত অপরাধগুলো হলো- মোটরসাইকেলে ৩ জন বসা, হেলমেট না পরা, ফুটপাতের উপর মোটর সাইকেল চালানো ইত্যাদি।

গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বললে, সিট বেল্ট না বাঁধলে, যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করলে ৫ হাজার টাকা জরিমানা বা অনধিক ১ মাসের জরিমানা বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে। এতে ১ পয়েন্ট কাটা হবে চালকের। 

সড়কে কোন দুর্ঘটনা ঘটলে নিকটস্থ থানা/ ফায়ার সার্ভিসে না জানালে, আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা না করা হলে ২০ হাজার টাকা জরিমানা বা ১ মাসের কারাদন্ড বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে। আর এই ধারা ভঙ্গ করলে ১ পয়েন্ট কাটা যাবে চালকের।       

Related Topics

টপ নিউজ

সড়ক পরিবহন আইন ২০১৮

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • পরিবহন সেক্টরের কিছু মানুষ নৈরাজ্য চালাচ্ছেন: ইলিয়াস কাঞ্চন
  • চালক অপরাধ করলেও জামিনের ব্যবস্থা রাখার দাবি শাজাহান খানের
  • ‘রাস্তার ফিটনেস ঠিক করে আইন পাস করতে আসেন’
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার পর মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহার
  • ধর্মঘটের নামে জনগণকে দুর্ভোগে ফেলবেন না: কাদের

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net