Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
পরিবহন সেক্টরের কিছু মানুষ নৈরাজ্য চালাচ্ছেন: ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
01 December, 2019, 06:05 pm
Last modified: 01 December, 2019, 06:12 pm

Related News

  • চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত 
  • শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জমজমাট এফডিসি
  • আত্মাহুতি দেওয়া শিক্ষকের ভূমিকায় ইলিয়াস কাঞ্চন
  • শাজাহান খানের বিরুদ্ধে শত কোটি টাকার মামলা ইলিয়াসের
  • ইলিয়াস কাঞ্চনের পক্ষে মাঠে নামলেন চলচ্চিত্রকর্মীরা

পরিবহন সেক্টরের কিছু মানুষ নৈরাজ্য চালাচ্ছেন: ইলিয়াস কাঞ্চন

তিনি বলেন, আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলি না। আমি অনিয়মের বিরুদ্ধে কথা বলি। যারাই অনিয়ম করেন, তাদের বিপক্ষে কথা বলি।
সিলেট প্রতিনিধি
01 December, 2019, 06:05 pm
Last modified: 01 December, 2019, 06:12 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, পরিবহন সেক্টরের কিছু মানুষ নৈরাজ্য চালাচ্ছেন। এজন্য সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

রোববার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচ)-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

জনগনকে ধৈর্য্য না হারানোর আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, “আপনারা শুরু থেকেই নতুন সড়ক আইনের প্রতি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়ে গেছেন। আমি মনে করি এই ভোগান্তি সাময়িক। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আপনাদের এরকম সাময়িক ভোগান্তি পোহাতে হতে পারে।”

তিনি বলেন, “আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলি না। আমি অনিয়মের বিরুদ্ধে কথা বলি। যারাই অনিয়ম করেন, তাদের বিপক্ষে কথা বলি। কোনো চালক যদি মনে করেন, আমি তাদের বিরুদ্ধে কথা বলি, এটা দুঃখজনক।”

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব, পরিচালক নজরুল ইসলাম প্রমুখ।

এর আগে সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

শোভাযাত্রার উদ্বোধনকালে পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার সড়কে মৃত্যুর মিছিল বন্ধে বদ্ধপরিকর।

“জনগনের নিরাপত্তার প্রশ্নে সরকার কারো সঙ্গে আপোষ করবে না। কিছু মানুষের মধ্যে আইন না মানার প্রবণতা রয়েছে। এটা খুবই খারাপ কাজ। রাস্তায় নৈরাজ্য চলতে দেওয়া যাবে না।”

তিনি বলেন, নতুন সড়ক আইন মেনে চলতে পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

Related Topics

টপ নিউজ

সড়ক পরিবহন আইন ২০১৮ / ইলিয়াস কাঞ্চন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়
  • স্কেচ: টিবিএস
    ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Related News

  • চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত 
  • শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জমজমাট এফডিসি
  • আত্মাহুতি দেওয়া শিক্ষকের ভূমিকায় ইলিয়াস কাঞ্চন
  • শাজাহান খানের বিরুদ্ধে শত কোটি টাকার মামলা ইলিয়াসের
  • ইলিয়াস কাঞ্চনের পক্ষে মাঠে নামলেন চলচ্চিত্রকর্মীরা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

2
স্কেচ: টিবিএস
বাংলাদেশ

‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net