Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
ইলিয়াস কাঞ্চনের পক্ষে মাঠে নামলেন চলচ্চিত্রকর্মীরা

বিনোদন

টিবিএস রিপোর্ট
25 November, 2019, 04:55 pm
Last modified: 25 November, 2019, 08:04 pm

Related News

  • চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত 
  • শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জমজমাট এফডিসি
  • রামপুরা ব্রিজ এলাকায় আজও শিক্ষার্থীদের বিক্ষোভ 
  • আত্মাহুতি দেওয়া শিক্ষকের ভূমিকায় ইলিয়াস কাঞ্চন
  • শাজাহান খানের বিরুদ্ধে শত কোটি টাকার মামলা ইলিয়াসের

ইলিয়াস কাঞ্চনের পক্ষে মাঠে নামলেন চলচ্চিত্রকর্মীরা

১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারার মৃত্যুর পর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন
টিবিএস রিপোর্ট
25 November, 2019, 04:55 pm
Last modified: 25 November, 2019, 08:04 pm

সম্প্রতি কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিকদের করা আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্রকর্মীরা।

সোমবার দুপুরে এর প্রেক্ষিতে এফডিসিতে মানববন্ধনের আয়োজন করেন তাঁরা। 

মানববন্ধনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, “ইলিয়াস কাঞ্চন আমাদের কাছে একজন সম্মানিত মানুষ ও শিল্পী। দেশের মানুষের রাস্তায় নিরাপদে চলাচলের জন্য ২৫ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। মানুষের কল্যাণেই নিবেদিত তাঁর প্রাণ। তাকে অপমান করা মানে শিল্পী সমাজকেই অপমান করা।  আমরা তার অপমান সহ্য করব না। দয়া করে শিল্পীদের রাস্তায় নামতে বাধ্য করবেন না।”

এছাড়া অবিলম্বে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করারও দাবীও জানান মিশা। 

মানববন্ধনে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, “আমরা ইলিয়াস কাঞ্চনের পাশে আছি।  তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ সড়কের দাবিতে কাজ করে যাচ্ছেন। যারা পরিবহন শ্রমিক তাদের নিরাপত্তার জন্যও কাজ করছেন তিনি। তাহলে তাকে কেনো অপমান করা হচ্ছে?” 

ছবি: ফেসবুক থেকে নেওয়া

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিচালক সমিতির সহ-সভাপতি বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, নায়িকা অঞ্জনা, অরুনা বিশ্বাস, চিত্রনায়ক ইমন, আলেকজান্ডার বৌ, কাজী মারুফ, পরিচালক সোহানুর রহমান  সোহান, শাহীন সুমন, ফিল্ম ক্লাবের সভাপতি আতিকুর রহমান লিটন ও চলচ্চিত্র পরিবারের একাধিক নেতৃবৃন্দ।

১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারার মৃত্যুর পর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়কের এই আন্দোলনকে তিনি দেশজুড়ে ছড়িয়ে দিয়েছেন। এর স্বীকৃতি হিসেবে তাকে ২০১৮ সালে একুশে পদকে ভূষিত করেছে সরকার।

Related Topics

টপ নিউজ

ইলিয়াস কাঞ্চন / নিরাপদ সড়ক চাই আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত 
  • শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জমজমাট এফডিসি
  • রামপুরা ব্রিজ এলাকায় আজও শিক্ষার্থীদের বিক্ষোভ 
  • আত্মাহুতি দেওয়া শিক্ষকের ভূমিকায় ইলিয়াস কাঞ্চন
  • শাজাহান খানের বিরুদ্ধে শত কোটি টাকার মামলা ইলিয়াসের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net